দ্রব্য (Substance): চরম তত্ত্বের সন্ধানে - One-Shot Revision

0.0(0)
Studied by 0 people
call kaiCall Kai
Locked
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
GameKnowt Play
Card Sorting

1/20

flashcard set

Earn XP

Description and Tags

The flashcards cover the concept of 'Substance' in Western Philosophy, tracing the evolution from Rationalists (Descartes, Spinoza, Leibniz) to Empiricists (Locke, Berkeley, Hume) as discussed in the lecture.

Last updated 1:46 AM on 7/14/26
Name
Mastery
Learn
Test
Matching
Spaced
Call with Kai
Chat

No analytics yet

Send a link to your students to track their progress

21 Terms

1
New cards

সংস্কৃত 'দ্রি' ধাতু থেকে উৎপন্ন 'দ্রব্য' শব্দের অর্থ কী?

পরিবর্তনের মাঝে অপরিবর্তনশীল আধার।

2
New cards

গ্রিক শব্দ 'Ousia' বলতে কী বোঝায়?

ধনসম্পদ বা প্রপার্টি এবং দ্রব্যের ভিত্তি।

3
New cards

ল্যাটিন শব্দ Substantia (Sub + Stance) এর ব্যুৎপত্তিগত অর্থ কী?

যা নিচে দাঁড়িয়ে ভিত্তি দেয়।

4
New cards

দর্শনশাস্ত্রে 'চরম তত্ত্ব' (Ultimate Reality) বলতে কী বোঝায়?

যা নিজের অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভরশীল নয়।

5
New cards

দ্রব্যের স্বরূপ হিসেবে 'সাংগঠনিক ঐক্যকেন্দ্র' বলতে কী বোঝায়?

যা বিভিন্ন গুণকে এক জায়গায় যুক্ত করে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করে।

6
New cards

বুদ্ধিবাদী দার্শনিকদের (দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ) মতে দ্রব্য কী?

দ্রব্য একটি নিখুঁত, বাস্তব সত্তা যা বিশুদ্ধ চিন্তায় (Pure Reason) বা যুক্তির দ্বারা প্রমাণিত।

7
New cards

অভিজ্ঞতাবাদী দার্শনিকদের (লক, বার্কলে, হিউম) মতে দ্রব্যের অস্তিত্বের ভিত্তি কী?

জ্ঞান আসার একমাত্র মাধ্যম হলো ইন্দ্রিয় (সংবেদন ও অন্তদর্শন), যা দেখা বা ছোঁয়া যায় না তার অস্তিত্ব নেই।

8
New cards

দেকার্তের মতে 'নিরপেক্ষ দ্রব্য' (Absolute Substance) কোনটি?

ঈশ্বর (God), যিনি অসীম, অনন্ত এবং পরিপূর্ণ।

9
New cards

দেকার্তের দ্বৈতবাদ অনুযায়ী 'মন' ও 'দেহ' (জড়) এর প্রধান ধর্ম কী?

মনের ধর্ম হলো চেতনা (Consciousness) এবং দেহের ধর্ম হলো বিস্তৃতি (Extension)।

10
New cards

দেকার্তের 'ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ' (Interactionism) অনুযায়ী মন ও দেহ কীভাবে যোগাযোগ করে?

সম্পূর্ণ বিপরীতধর্মী মন ও দেহ পিনিয়াল গ্রন্থির (পিটুইটারি গ্ল্যান্ড) মাধ্যমে যোগাযোগ করে।

11
New cards

স্পিনোজার 'অদ্বৈতবাদ' অনুযায়ী দ্রব্য ও ঈশ্বরের সম্পর্ক ব্যাখ্যা করো।

স্পিনোজার মতে ঈশ্বরই প্রকৃতি এবং প্রকৃতিই ঈশ্বর; দ্ৰব্য স্বয়ম্ভু এবং তিনি এক ও অদ্বিতীয়।

12
New cards

স্পিনোজার 'সমান্তরালবাদ' (Parallelism) কী?

মন এবং দেহ একে অপরের ওপর ক্রিয়া করে না, বরং সমান্তরালভাবে চলে; এরা একই মুদ্রার দুটি পিঠের মতো।

13
New cards

লাইবনিজের দর্শনে 'মনাদ' বা চিত পরমাণু বলতে কী বোঝায়?

সরল, অবিভাজ্য আধ্যাত্মিক একক যা গবাক্ষহীন (Windowless) অর্থাৎ যার ভেতরে কিছু ঢোকে না বা বের হয় না।

14
New cards

লাইবনিজের মতে 'পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা' (Pre-established Harmony) কী?

ঈশ্বর আগে থেকেই গবাক্ষহীন মনাদগুলোর মধ্যে নিখুঁত সংগতি স্থাপন করে দিয়েছেন।

15
New cards

জন লকের মতে 'দ্রব্য' এর সংজ্ঞা কী?

দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার (I know not what)।

16
New cards

লকের দেওয়া 'মুখ্য গুণ' ও 'গৌণ গুণ'-এর পার্থক্য কী?

মুখ্য গুণ (আকার, বিস্তৃতি) বস্তুর সাথে অবিচ্ছেদ্য, কিন্তু গৌণ গুণ (স্বাদ, রূপ, গন্ধ) মনের সংবেদন যা ব্যক্তিভেদে পরিবর্তিত হয়।

17
New cards

বার্কলের 'Esse est percipi' (অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর) নীতিটি কী?

জড়বস্তু একটি অলীক কল্পনা; যাকে আমরা অনুভব বা প্রত্যক্ষ করতে পারি না, তার কোনো অস্তিত্ব নেই।

18
New cards

বার্কলের মতে আমাদের অনুপস্থিতিতেও জগৎ কেন টিকে থাকে?

কারণ ঈশ্বর হলেন পরম প্রত্যক্ষকারী (The Ultimate Perceiver) যিনি সর্বক্ষণ সবকিছু প্রত্যক্ষ করছেন।

19
New cards

ডেভিড হিউমের 'মনের রঙ্গমঞ্চ' (Theater of the Mind) ধারণাটি কী?

আত্মা বা মন বলে কোনো স্থায়ী দ্রব্য নেই; এটি শুধুই পরিবর্তনশীল অনুভূতি, প্রেম, ঘৃণা ও চিন্তার এক অস্থায়ী ঘূর্ণায়মান রঙ্গমঞ্চ।

20
New cards

হিউমের মতে দ্রব্য আসলে কী?

দ্রব্য হলো কেবল কতগুলো গুণের মানসিক সমষ্টিবদ্ধতা (Mental Grouping), এর কোনো বাস্তব অস্তিত্ব নেই।

21
New cards

লাইবনিজের মতে মনাদ কত প্রকার ও কী কী?

৪ প্রকার: ১. সর্বশ্রেষ্ঠ মনাদ (ঈশ্বর), ২. আত্মসচেতন মনাদ (মানুষ), ৩. চেতন বা আত্মা মনাদ (প্রাণী), ৪. নিদ্রিত বা সুপ্ত মনাদ (উদ্ভিদ ও জড়)।