1/106
Looks like no tags are added yet.
প্রিজম কী?
একটি স্বচ্ছ অপটিক্যাল বস্তু, যার দুটি ত্রিভুজাকার সমতল ও তিনটি আয়তাকার সমতল থাকে
প্রিজম সাধারণত কী দিয়ে তৈরি হয় এবং কী কাজে ব্যবহৃত হয়?
কাঁচ, প্লাস্টিক বা ক্রিস্টাল দিয়ে তৈরি; আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের জন্য ব্যবহৃত হয়
আলোর বিচ্ছুরণ কাকে বলে?
প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা রঙের আলো সাতটি মূল রঙের আলোতে বিশ্লিষ্ট হওয়ার প্রণালীকে আলোর বিচ্ছুরণ বলে
আলোর বিচ্ছুরণ কে কত সালে আবিষ্কার করেন?
স্যার আইজ্যাক নিউটন, ১৬৬৬ সালে
নিউটন প্রিজম দিয়ে কী পর্যবেক্ষণ করেন?
আলোর গতিপথে প্রিজম স্থাপন করে দেয়ালে সাদা আলোর পরিবর্তে সাতটি রং দেখতে পান
সাদা আলোর বিচ্ছুরণে সাতটি রং কী কী?
লাল (Red), কমলা (Orange), হলুদ (Yellow), সবুজ (Green), আকাশি নীল (Blue), নীল (Indigo), বেগুনি (Violet)
রংধনু কীসের মাধ্যমে তৈরি হয়?
আলোর প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও বিচ্ছুরণের মাধ্যমে
বৃষ্টি হবার পরপর রোদ উঠলে রংধনু দেখা যায় কেন?
বাতাসে পানির কণা থাকে এবং পানির কণায় আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হওয়ার পর বিচ্ছুরনের কারনে ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন পরিমাণে বেঁকে যায়
রংধনুতে সাধারণত কয়টি প্রধান রং দেখা যায়?
সাতটি, যা ইংরেজিতে VIBGYOR নামে প্রকাশ করা হয়
VIBGYOR এর পূর্ণরূপ কী?
V – Violet (বেগুনি), I – Indigo (নীলচে বেগুনি), B – Blue (নীল), G – Green (সবুজ), Y – Yellow (হলুদ), O – Orange (কমলা), R – Red (লাল)
আলোর বিক্ষেপণ কাকে বলে?
যখন কোনো আলোক তরঙ্গ কোন ক্ষুদ্র কণিকার উপর পড়ে, তখন কণিকাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়
তরঙ্গদৈর্ঘ্য কম হলে আলোর বিক্ষেপণ কেমন হয়?
বিক্ষেপণ বেশি (তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণ কম)
আকাশ ও সমুদ্র নীল দেখায় কেন?
নীল আলোর বিক্ষেপণ বেশি বলে
সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন?
লাল আলোর বিক্ষেপণ কম বলে
নভোচারীরা আকাশের রং কালো দেখতে পায় কেন?
আকাশে বায়ুমণ্ডল নেই
বিপদ সংকেতে সবসময় কোন আলো ব্যবহার করা হয়?
লাল আলো
দিনের বেলা চাঁদকে সাদা ও সন্ধ্যার পর হলুদ দেখায় কেন?
দিনের হালকা নীল আলো চাঁদের নিজস্ব হলুদের সাথে মিশে যায় তাই সাদা মনে হয়
লেন্স কাকে বলে?
একটি গোলীয় ও একটি সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে
লেন্স কত প্রকার?
২ প্রকার: উত্তল ও অবতল
উত্তল লেন্সে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
সদ, উল্টো ও আকারে লক্ষ্যবস্তু থেকে বড় বাস্তব প্রতিবিম্ব; আবার অসদ, সোজা অবাস্তব বিম্বও গঠিত হয়
রৈখিক বিবর্ধন কাকে বলে?
প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কতগুণ বড় বা ছোট সেই অনুপাতই রৈখিক বিবর্ধন (m = বিম্বের দৈর্ঘ্য / লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য)
রৈখিক বিবর্ধন ১ এর চেয়ে বড় হলে বিম্ব কেমন হয়?
লক্ষ্যবস্তু থেকে বড়
রৈখিক বিবর্ধন ১ এর সমান হলে বিম্ব কেমন হয়?
লক্ষ্যবস্তু ও প্রতিবিম্ব সমান
রৈখিক বিবর্ধন ১ এর ছোট হলে বিম্ব কেমন হয়?
লক্ষ্যবস্তু থেকে ছোট
উত্তল লেন্সের ব্যবহার কী কী?
ফটোগ্রাফি ক্যামেরায় ও অণুবীক্ষণ যন্ত্রে, বিবর্ধক কাচরূপে/ম্যাগনেফাইং গ্লাস হিসেবে, আঁতশী কাচ হিসেবে, চশমায় (দূরদৃষ্টির ক্ষেত্রে), সিনেমাস্কোপ প্রজেক্টরে
আঁতশী কাচ দিয়ে প্রথম আগুন কে জ্বালান?
আর্কিমিডিস
অবতল লেন্সের ব্যবহার কী কী?
চশমায় (ক্ষীণদৃষ্টির ক্ষেত্রে), গ্যালিলিও'র দূরবীক্ষণ যন্ত্রে, দাঁতের চিকিৎসায়
দূরবীক্ষণ যন্ত্রে কোন লেন্স ব্যবহার করা হয়?
উত্তল-অবতল লেন্স
লেন্সের ক্ষমতার সূত্র ও একক কী? (ক্লাস নোট)
P = 1/f; একক ডাইঅপ্টার (D)
লেন্সের ক্ষমতার চিহ্ন কেমন হয়? (ক্লাস নোট)
উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক (যেমন +0.25 D), অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক (যেমন −0.25 D)
পেরিস্কোপ কেন ব্যবহার করা হয়?
দূরের কোনো জিনিস সোজাসুজি দেখতে বাধা থাকলে
সরল পেরিস্কোপ কীভাবে গঠিত?
দুইটি সমতল দর্পণ দ্বারা গঠিত; আলোর ক্রমিক প্রতিফলন ব্যবহার করে তৈরি
পেরিস্কোপের ব্যবহার কী কী?
ভীড়ের মধ্যে খেলা দেখা, উঁচু দেয়ালের উপর দিয়ে দেখা, শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ
ডুবোজাহাজে কোন ধরনের পেরিস্কোপ ব্যবহার হয়?
প্রিজম ব্যবহার করে আরো উন্নত ধরনের পেরিস্কোপ
অণুবীক্ষণ যন্ত্র (মাইক্রোস্কোপ) কী?
যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায়
অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বস্তুকে প্রায় কতগুণ বড় দেখা যায়?
প্রায় ১০০-৪০ লক্ষ গুণ
অণুবীক্ষণ যন্ত্র কয় প্রকার?
২ প্রকার: সরল বা বিবর্ধক অণুবীক্ষণ যন্ত্র ও জটিল বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র
অণুবীক্ষণ যন্ত্রে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল লেন্স
সরল অণুবীক্ষণ যন্ত্রে কেমন বিম্ব গঠিত হয়?
সোজা, বিবর্ধিত ও অসদ বিম্ব
জটিল অণুবীক্ষণ যন্ত্রে কেমন বিম্ব গঠিত হয়?
উল্টো ও বিবর্ধিত বিম্ব
দূরবীক্ষণ যন্ত্র (Telescope) কাকে বলে?
যে যন্ত্রের সাহায্যে বহু দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায়
দূরবীক্ষণ যন্ত্রে কেমন বিম্ব গঠিত হয়?
সোজা ও অবাস্তব বিম্ব
দূরবীক্ষণ যন্ত্র কে কত সালে আবিষ্কার করেন?
বিজ্ঞানী গ্যালিলিও, ১৬০৯ সালে
নভো দূরবীক্ষণ যন্ত্র কে কত সালে আবিষ্কার করেন?
ডেনমার্কের জ্যোতির্বিদ কেপলার, ১৬১১ সালে (বইয়ের তথ্য)
দূরবীক্ষণ যন্ত্রে লেন্স আর প্রতিফলক সম্পর্কে স্লাইডে কী লেখা আছে?
স্লাইডে লেখা: "প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে উত্তল-অবতল লেন্স ব্যবহার করা হয়"; তবে লেন্স ব্যবহৃত হয় প্রতিসারক দূরবীক্ষণে, প্রতিফলক দূরবীক্ষণে দর্পণ ব্যবহৃত হয়
প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
বিজ্ঞানী গ্রেগরী
সবচেয়ে প্রচলিত প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
নিউটন
LASER এর পূর্ণরূপ কী?
Light Amplification by Stimulated Emission of Radiation
লেজার কী উৎপন্ন করে?
এক বর্ণী তীব্র আলোক রশ্মি
লেজার কোন নীতিতে আলোকে বৃদ্ধি করে?
stimulated emission নীতিতে population inversion ঘটিয়ে গেইন মিডিয়ামে
রেজোনেটর কী কাজ করে?
দুইটি আয়না সেই আলোকে একটি নির্দিষ্ট পথে বারবার প্রতিফলিত করে একটি এক বর্ণ (monochromatic) বিশিষ্ট উচ্চ তীব্রতার রশ্মিতে পরিণত করে
লেজারের মূল অংশগুলো কী কী?
গেইন মিডিয়াম, পাম্পিং উৎস (বৈদ্যুতিক ডিসচার্জ/ফ্ল্যাশ ল্যাম্প/ডায়োড) ও রেজোনেটরের আয়না
জনপ্রিয় লেজারের উদাহরণ কী কী?
He-Ne (Helium-Neon) লেজার, CO₂ লেজার, Nd:YAG লেজার, Excimer (ArF) লেজার, Ruby লেজার, Diode লেজার, Fiber লেজার
দৈনন্দিন প্রযুক্তিতে লেজারের ব্যবহার কী কী?
বারকোড স্ক্যান, অপটিক্যাল ডিস্ক (CD/DVD/Blu-ray), লেজার প্রিন্টার, প্রেজেন্টেশন পয়েন্টার
যোগাযোগে (ইন্টারনেটে) লেজারের ব্যবহার কী?
ফাইবার অপটিক ডাটা ট্রান্সমিশন, ডাটাসেন্টার ট্রান্সসিভার
চিকিৎসায় লেজারের ব্যবহার কী কী?
LASIK (চোখ), ডার্মা/ডেন্টাল কাটিং, ট্যাটু/হেয়ার রিমুভাল, রেটিনা থেরাপি
শিল্পকারখানায় লেজারের ব্যবহার কী কী?
কাটিং, ওয়েল্ডিং, মার্কিং, এনগ্রেভিং, 3D প্রিন্টিং
পরিমাপ ও মানচিত্রে লেজারের ব্যবহার কী কী?
LiDAR (Light Detection and Ranging) ম্যাপিং, রেঞ্জফাইন্ডার/স্পিড-গান, অ্যালাইনমেন্ট/লেভেলিং
শিক্ষা ও গবেষণায় লেজারের ব্যবহার কী কী?
স্পেকট্রোস্কপি, ইন্টারফেরোমেট্রি, হোলোগ্রাফি, লেজার-শো
খাদ্য নিরাপত্তা ও কৃষি-খাদ্যে লেজারের ব্যবহার কী কী?
ভেজাল/টক্সিন/কীটনাশক শনাক্তকরণ, প্যাকেটে মাইক্রো-পারফোরেশন (শেল্ফ-লাইফ), ট্রেসেবিলিটি কোডিং, LiDAR-ফার্ম ম্যাপিং/লেজার-উইডিং
নিরাপত্তা/প্রতিরক্ষায় লেজারের ব্যবহার কী কী?
টার্গেট, রেঞ্জিং, ডিরেক্টেড-এনার্জি গবেষণা
স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
২৫ সে.মি.
স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব কত?
অসীম
দর্শানুভূতির স্থায়িত্বকাল কত?
০.১ সেকেন্ড
আমরা চলচ্চিত্র বা ভিডিও দেখার অনুভূতি পাই কেন?
দর্শানুভূতির স্থায়িত্ব কালের জন্য
কোন আলোতে দর্শানুভূতি সবচেয়ে কম?
লাল-বেগুনি আলোতে
কোন আলোতে দর্শানুভূতি সবচেয়ে বেশি?
সবুজ-হলুদ আলোতে
চোখের ত্রুটি কয় ধরনের ও কী কী?
২ ধরনের: হ্রস্ব দৃষ্টি (Myopia) ও দীর্ঘ দৃষ্টি (Hypermetropia)
হ্রস্ব দৃষ্টি (Myopia) দূর করতে কোন লেন্স ব্যবহার হয়? (ক্লাস নোট)
অবতল লেন্স
দীর্ঘ দৃষ্টি (Hypermetropia) দূর করতে কোন লেন্স ব্যবহার হয়? (ক্লাস নোট)
উত্তল লেন্স
চোখের গঠনের অংশগুলো কী কী?
ভিট্রিয়াস হিউমার, রেটিনা, অ্যাকুয়াস হিউমার, কর্নিয়া, লেন্স, অপটিক স্নায়ু
ক্যামেরা কাকে বলে?
যে যন্ত্রের সাহায্যে আলোকিত বস্তুর চিত্র লেন্সের সাহায্যে আলোক চিত্রগ্রাহী প্লেটের উপর গ্রহণ করা হয়
ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয়?
অভিসারী/উত্তল লেন্স
ক্যামেরায় গঠিত বিম্ব কেমন?
বাস্তব, উল্টো ও খাটো
হাইপোর অন্য নাম কী এবং কোথায় ব্যবহৃত হয়?
সোডিয়াম থায়োসালফেট; স্টুডিওতে ব্যবহৃত হয়
ফটোগ্রাফিক ফিল্মে কোন যৌগ আলোর সংস্পর্শে চিত্র তৈরি করে?
AgBr (সিলভার ব্রোমাইড), রাসায়নিক বিক্রিয়ায়
অধিকাংশ ফটোকপি মেশিন কোন পদ্ধতিতে কাজ করে? (বইয়ের তথ্য)
পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে (স্লাইডের তথ্য অনুযায়ী)
QR কোডে ব্যবহৃত হয়- (৪৭তম বিসিএস)
অপটিক্যাল রিডিং
ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা? (৪৭তম বিসিএস)
এ মাধ্যম ছাড়া তাড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয়
ফোটন শক্তি 'E' এর সমীকরণটি হল- (৪৬তম, ৪৩তম বিসিএস)
E = hc/λ
জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? (৪৬তম বিসিএস)
Infrared
কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না? (৪৬তম বিসিএস)
হলুদ
টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয়- (৪৫তম বিসিএস)
রেডিও ওয়েভ
কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়? (৪৩তম বিসিএস)
অপটিক্যাল ফাইবার
আকাশে রংধনু সৃষ্টির কারণ- (৩৭তম বিসিএস)
বৃষ্টির কণা
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? (৩৬তম, ২৮তম বিসিএস)
গামা রশ্মি
কোন রং বেশি দূর থেকে দেখা যায়? / দূর থেকে আমরা কোন রং আগে দেখতে পাই? (৩৬তম বিসিএস)
লাল
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? (৩২তম বিসিএস)
অভ্যন্তরীণ প্রতিফলন
অপটিক্যাল ফাইবার হলো- (৩১তম বিসিএস)
সরু কাচতন্ত্র যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়
কোন আলোক তরঙ্গে (Light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়? (৩১তম বিসিএস)
৪০০ থেকে ৭০০ নে. মি. (nm) (ক্লাস নোট: ৩৮০–৭৮০ nm)
হীরক উজ্জ্বল দেখার কারণ- (৩১তম বিসিএস)
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়- (৩০তম, ২৪তম, ২২তম, ১৬তম বিসিএস)
রঞ্জন রশ্মি (X-ray)
লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? (২৯তম বিসিএস)
কালো
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন? (২৯তম বিসিএস)
বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে- (২৭তম বিসিএস)
গামা রশ্মি
যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? (২০তম বিসিএস)
দর্পণ
রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি? (২০তম বিসিএস)
মাইক্রোওয়েভ
আকাশ নীল দেখায় কেন? (১৫তম বিসিএস)
নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর? (১৪তম বিসিএস)
বেগুনি
সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? (১৩তম বিসিএস)
উত্তল