ch 20: Chemical Reaction

0.0(0)
Studied by 0 people
call kaiCall Kai
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
GameKnowt Play
Card Sorting

1/70

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

71 Terms

1
New cards

রাসায়নিক বিক্রিয়া (Chemical Reaction) কাকে বলে?

যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ একত্রে প্রতিক্রিয়া করে সম্পূর্ণ নতুন পদার্থে রূপান্তরিত হয়, যাদের গঠন ও ধর্ম পূর্বের পদার্থের চেয়ে ভিন্ন হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।

2
New cards

বিক্রিয়ক (Reactant) কাকে বলে?

যে সব পদার্থ দিয়ে বিক্রিয়া শুরু করা হয় তাদেরকে বিক্রিয়ক বলে।

3
New cards

উৎপাদ (Product) কাকে বলে?

রাসায়নিক বিক্রিয়ার ফলে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে উৎপাদ বলে।

4
New cards

রাসায়নিক সমীকরণে একমুখী বিক্রিয়ার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?

ডানমুখী তীর চিহ্ন (→)।

5
New cards

রাসায়নিক সমীকরণে উভমুখী বিক্রিয়ার (Reversible reaction) জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?

বিপরীতমুখী দুটি অধঃ তীর চিহ্ন (⇌)।

6
New cards

কঠিন, তরল, গ্যাসীয় ও পানিতে দ্রবীভূত অবস্থা কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?

কঠিন (s), তরল (l), গ্যাসীয় (g) এবং পানিতে দ্রবীভূত (aq)।

7
New cards

বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?

২ ভাগে - ১. একমুখী বিক্রিয়া ২. উভমুখী বিক্রিয়া।

8
New cards

তাপের শোষণ এবং তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?

২ ভাগে - ১. তাপোৎপাদী বিক্রিয়া (Exothermic) ২. তাপহারী বিক্রিয়া (Endothermic)।

9
New cards

তাপোৎপাদী বিক্রিয়ার উদাহরণ ও শক্তির পরিবর্তন কী?

N₂(g) + 3H₂(g) ⇌ 2NH₃(g) ; ΔH = -92 kJ (তাপ নির্গত হয়)।

10
New cards

তাপহারী বিক্রিয়ার উদাহরণ ও শক্তির পরিবর্তন কী?

N₂(g) + O₂(g) ⇌ 2NO(g) ; ΔH = +180 kJ (তাপ শোষিত হয়)।

11
New cards

ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?

২ ভাগে - ১. রেডক্স বিক্রিয়া (জারণ-বিজারণ) ২. নন-রেডক্স বিক্রিয়া।

12
New cards

নন-রেডক্স বিক্রিয়া কাকে বলে?

যে সব রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে না, তাদেরকে নন-রেডক্স বিক্রিয়া বলে। (যেমন- প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া)।

13
New cards

জারণ (Oxidation) কাকে বলে?

জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা।

14
New cards

বিজারণ (Reduction) কাকে বলে?

বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা।

15
New cards

বিজারক পদার্থ কাকে বলে?

জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক পদার্থ বলে।

16
New cards

জারক পদার্থ কাকে বলে?

জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পদার্থ বলে।

17
New cards

জারণ বিক্রিয়ার হাতে লেখা উদাহরণ কী?

Fe²⁺ → Fe³⁺ + e⁻ ; Na⁰ → Na¹⁺ + e⁻।

18
New cards

বিজারণ বিক্রিয়ার হাতে লেখা উদাহরণ কী?

Cl⁰ + e⁻ → Cl¹⁻ ; Cu²⁺ + e⁻ → Cu¹⁺।

19
New cards

জারণ-বিজারণ একটি যুগপৎ ক্রিয়া - এর উদাহরণ দাও।

Na + ½Cl₂ → NaCl (এখানে Na ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং Cl ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়)।

20
New cards

ধাতুসমূহের জারণ সংখ্যা কেমন হয়?

ধাতুসমূহের জারণ সংখ্যা ধনাত্মক (+) এবং অধাতুসমূহের জারণ সংখ্যা ঋণাত্মক (-) হয়। (উদাহরণ: NaCl এ Na=+1, Cl=-1)।

21
New cards

নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা কত?

শূন্য (0)। (উদাহরণ: Fe, H₂)

22
New cards

নিরপেক্ষ যৌগে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা কত?

শূন্য (0)। (উদাহরণ: H₂O)

23
New cards

আধানবিশিষ্ট আয়নে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা কত?

আধান সংখ্যার সমান হয়। (উদাহরণ: SO₄²⁻ = -2, NH₄⁺ = +1)

24
New cards

ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা কত?

+1 (উদাহরণ: KCl, K₂CO₃)

25
New cards

মৃৎক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা কত?

+2 (উদাহরণ: CaO, MgSO₄)

26
New cards

ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা কত?

-1 (উদাহরণ: MgCl₂, LiCl)

27
New cards

অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত?

+1। কিন্তু ধাতব হাইড্রাইডে (যেমন- LiAlH₄) হাইড্রোজেনের জারণ সংখ্যা -1 হয়।

28
New cards

অধিকাংশ অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত?

-2।

29
New cards

পার-অক্সাইডে (যেমন- H₂O₂) অক্সিজেনের জারণ সংখ্যা কত?

-1।

30
New cards

সুপার-অক্সাইডে (যেমন- KO₂) অক্সিজেনের জারণ সংখ্যা কত?

-1/2।

31
New cards

H₂SO₄ এ সালফারের (S) জারণ সংখ্যা কত?

+6। (সমীকরণ: (+1)×2 + x + (-2)×4 = 0 ⇒ x = +6)

32
New cards

সংযোজন বিক্রিয়ার একটি উদাহরণ দাও (যা রেডক্স)।

N₂ + 3H₂ → 2NH₃

33
New cards

বিয়োজন বিক্রিয়ার একটি উদাহরণ দাও (যা রেডক্স)।

PCl₅ → PCl₃ + Cl₂

34
New cards

প্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ দাও (যা রেডক্স)।

Zn + H₂SO₄ → ZnSO₄ + H₂

35
New cards

দহন বিক্রিয়ার একটি উদাহরণ দাও (যা রেডক্স)।

CH₄ + 2O₂ → CO₂ + 2H₂O

36
New cards

প্রশমন বিক্রিয়া (নন-রেডক্স) এর উদাহরণ কী?

HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) + H₂O(l)

37
New cards

অধঃক্ষেপণ বিক্রিয়া (নন-রেডক্স) এর দুটি উদাহরণ কী?

১. NaCl(aq) + AgNO₃(aq) → AgCl(s)↓ + NaNO₃(aq) ২. Na₂SO₄(aq) + BaCl₂(aq) → BaSO₄(s)↓ + 2NaCl(aq)

38
New cards

আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ (Hydrolysis) বিক্রিয়ার উদাহরণ কী?

CaO(s) + H₂O(l) → Ca(OH)₂(s)

39
New cards

পানিযোজন (Hydration) বিক্রিয়ার উদাহরণ কী?

CuSO₄ + 5H₂O → CuSO₄·5H₂O

40
New cards

সমানুকরণ (Isomerisation) বিক্রিয়ার উদাহরণ কী?

NH₄CNO → H₂N-CO-NH₂ (অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া)

41
New cards

পলিমারকরণ (Polymerization) বিক্রিয়ার উদাহরণ কী?

n(CH₂=CH₂) → (-CH₂-CH₂-)ₙ (উচ্চ চাপ ও তাপমাত্রায়)

42
New cards

লোহায় মরিচা পড়ার রাসায়নিক সমীকরণ কী?

2Fe + 1.5O₂ + 3H₂O → 2Fe(OH)₃ ; 2Fe(OH)₃ → Fe₂O₃·nH₂O (মরিচা)।

43
New cards

তামা (Cu) ও অ্যালুমিনিয়াম (Al) এর ক্ষয়রোধ কীভাবে ঘটে?

বাতাসের সংস্পর্শে এলে তাদের উপর CuO ও Al₂O₃ এর একটি আস্তরণ পড়ে, যা ভেতরের ধাতুকে বাতাসের অক্সিজেন থেকে রক্ষা করে।

44
New cards

পিঁপড়া বা মৌমাছির কামড়ের জ্বালা কীভাবে নিরাময় করা যায়?

পিঁপড়া বা মৌমাছির হুলে থাকা ফরমিক এসিডের সাথে চুন (ক্ষারক) যোগ করলে প্রশমন বিক্রিয়া ঘটে এবং জ্বালা-যন্ত্রণা বন্ধ হয়।

45
New cards

শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের সমীকরণ কী?

C₆H₁₂O₆ + 6O₂ → 6CO₂ + 6H₂O + শক্তি

46
New cards

প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে পোড়ানোর সমীকরণ কী?

CH₄ + 2O₂ → CO₂ + 2H₂O + শক্তি

47
New cards

বিক্রিয়ার হার (Rate of reaction) কাকে বলে?

একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে।

48
New cards

রাসায়নিক বিক্রিয়ার হারকে প্রভাবিত করার নিয়ামকসমূহ কী কী?

১. বিক্রিয়কের ঘনমাত্রা ২. চাপ ৩. তাপমাত্রা ৪. আলো ৫. বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ৬. অনুঘটক বা প্রভাবকের উপস্থিতি।

49
New cards

প্রভাবক কাকে বলে?

ভর, ধর্ম, গঠন ও সংযুক্তিতে অপরিবর্তিত থেকে যে সব পদার্থ বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে তাদেরকে প্রভাবক বলে।

50
New cards

প্রভাবন (Catalysis) কাকে বলে?

প্রভাবক দ্বারা বিক্রিয়ার গতি হ্রাস-বৃদ্ধি করার প্রক্রিয়াকে প্রভাবন বলে।

51
New cards

ধনাত্মক প্রভাবকের উদাহরণ কী?

2KClO₃(s) → 2KCl(s) + 3O₂(g) [এখানে প্রভাবক MnO₂]।

52
New cards

ঋণাত্মক প্রভাবকের উদাহরণ কী?

2H₂O₂(aq) → 2H₂O(l) + O₂(g) [এখানে প্রভাবক H₃PO₄]।

53
New cards

প্রভাবক বিষ (Catalyst Poison) কাকে বলে?

যে সব পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থাকলে প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস পায় তাদেরকে প্রভাবক বিষ বলে। (উদাহরণ- ধুলাবালি, সালফার গুঁড়া, As₂O₃)।

54
New cards

প্রভাবক সহায়ক বা প্রমোটর (Promoter) কাকে বলে?

যে সকল পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায় তাদেরকে প্রভাবক সহায়ক বলে। (উদাহরণ- হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনকালে Fe প্রভাবকের জন্য Mo হলো প্রভাবক সহায়ক)।

55
New cards

লা-শাতেলিয়ারের নীতি (Le Chatelier's Principle) কী?

কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

56
New cards

সাম্যাবস্থার উপর কয় ধরনের প্রভাব দেখা যায়?

৩ ধরনের - ১. তাপের প্রভাব ২. চাপের প্রভাব ৩. ঘনমাত্রার প্রভাব।

57
New cards

কোনটি জারক পদার্থ নয়? [৩৭তম বিসিএস]

হাইড্রোজেন।

58
New cards

জারণ বিক্রিয়ায় ঘটে— [৩১তম ও ২৯তম বিসিএস]

ইলেকট্রন অপসারণ (বা ইলেকট্রন ত্যাগ)।

59
New cards

যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে? [পিএসসি এর হোম ইকোনমিস্ট: ২৪]

বিজারক।

60
New cards

পলিথিন কী দিয়ে তৈরি? [বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর শিল্পনগরী কর্মকর্তা: ২৩]

ইথিলিন।

61
New cards

নিম্নের কোনটির মান সর্বদা ঋণাত্মক?

দহন তাপ (ΔH)।

62
New cards

প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? [পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড-এর টেকনিশিয়ান: ২৩]

লবণ ও পানি।

63
New cards

কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে? [বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ২২]

হাইড্রোজেন।

64
New cards

H₂O₂ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত?

-1।

65
New cards

নিচের কোনটি জারণ — বিজারণ বিক্রিয়া নয়?

প্রশমন বিক্রিয়া।

66
New cards

নিচের কোন রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান — প্রদান ঘটে না?

প্রশমন বিক্রিয়ায়।

67
New cards

রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলিকে কী বলা হয়?

উৎপাদ।

68
New cards

লোহার উপর মরিচা পড়া কী ধরনের বিক্রিয়া?

রাসায়নিক।

69
New cards

কোনটি জারক পদার্থ?

ফেরিক ক্লোরাইড (FeCl₃)।

70
New cards

কোনটি জারক পদার্থ নয়?

ক্যালসিয়াম।

71
New cards

বিজারক কী?

অন্যান্য বিজারিত করে এবং নিজে জারিত হয় (ইলেকট্রন ত্যাগ করে)।