1/103
Looks like no tags are added yet.
চুম্বক (Magnet) কাকে বলে?
যে সকল পদার্থের আকর্ষণ ও দিকদর্শী ধর্ম আছে তাদের চুম্বক বলে
চুম্বকত্ব (Magnetism) কী?
চুম্বকের ধর্মই চুম্বকত্ব
চুম্বকত্বের উপর কীসের বাহ্যিক প্রভাব রয়েছে?
তাপমাত্রার
ভূ-চুম্বকত্ব কাকে বলে?
পৃথিবী একটি বিরাট চুম্বক; পৃথিবীর চুম্বকত্বকে ভূ-চুম্বকত্ব বলে
ভূ-চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুকে কী বলে?
উত্তর মেরুকে নীল মেরু এবং দক্ষিণ মেরুকে লাল মেরু বলে
চৌম্বক মধ্যক্ষ (Magnetic Meridian) কী?
ভূ-পৃষ্ঠের কোনো স্থানে চৌম্বক উত্তর ও দক্ষিণ মেরুসংযোজী লম্বালম্বি তলকে চৌম্বক মধ্যক্ষ বলে।
ভৌগোলিক মধ্যক্ষ (Geographic Meridian) কী?
পৃথিবীর ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরুগামী লম্বালম্বি তলকে ভৌগোলিক মধ্যক্ষ বলে।
বিনতি কোণ বা ডিপ কোণ (Magnetic Dip) কী?
ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের সাথে মোট চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের উৎপন্ন কোণ।
পৃথিবীর বিষুব অঞ্চলে বিনতি কোণের মান কত?
০ ডিগ্রি (0°)
পৃথিবীর মেরু অঞ্চলে বিনতি কোণের মান কত?
৯০ ডিগ্রি (90°)
বিচ্যুতি কোণ (Magnetic Declination) কী?
কোনো স্থানে ভৌগোলিক উত্তর দিক ও চৌম্বক উত্তর দিকের মধ্যবর্তী কোণ।
ভূ-চৌম্বক ক্ষেত্রের মান আনুমানিক কত?
প্রায় ১০⁻⁴ টেসলা বা ১ গাউস (Gauss)।
চুম্বকের মূল ধর্ম কয়টি ও কী কী?
৪টি: ১) আকর্ষণী ধর্ম ২) বিকর্ষণী ধর্ম ৩) দিক নির্দেশক ধর্ম ৪) চুম্বকীকরণ ধর্ম
ম্যাগনেটাইটের সংকেত কী?
Fe₃O₄
চুম্বক কয় প্রকার?
২ প্রকার: প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বক
কৃত্রিম চুম্বক কয় প্রকার?
২ প্রকার: স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বক
স্থায়ী চুম্বক কয় প্রকার?
২ প্রকার: সংকর চুম্বক ও সিরামিক চুম্বক
নিওডিমিয়াম চুম্বকের সংকেত কী?
Nd₂Fe₁₄B (স্থায়ী চুম্বক)
সিরামিক চুম্বকে কোন যৌগ থাকে?
Fe₂O₃ (আয়রন অক্সাইড)
আচরণের উপর ভিত্তি করে চৌম্বক পদার্থ কয় ভাগে ভাগ করা হয়?
৩ ভাগে: ডায়া চৌম্বক, প্যারা চৌম্বক ও ফেরো চৌম্বক পদার্থ
ডায়া চৌম্বক পদার্থ কাকে বলে?
যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় এবং এরা চৌম্বক ক্ষেত্র থেকে দূরে সরে যায়
ডায়া চৌম্বক পদার্থের উদাহরণ কী কী?
হাইড্রোজেন, পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ
ডায়া চৌম্বক পদার্থের পারমিবিলিটি কেমন হয়?
১ এর চেয়ে সামান্য কম
প্যারা চৌম্বক পদার্থ কাকে বলে?
যে সকল পদার্থ চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব আবিষ্ট হয় এবং এরা চুম্বকের দিকে সামান্য আকৃষ্ট হয়
প্যারা চৌম্বক পদার্থের উদাহরণ কী কী?
বাতাস, অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, টিন
প্যারা চৌম্বক পদার্থের পারমিবিলিটি কেমন হয়?
১ এর চেয়ে সামান্য বেশি
ফেরো চৌম্বক পদার্থ কাকে বলে?
যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে শক্তিশালী চুম্বকত্ব আবিষ্ট হয় এবং আবিষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বরাবর হয়
ফেরো চৌম্বক পদার্থের উদাহরণ কী কী?
লোহা, নিকেল, কোবাল্ট
ফেরো চৌম্বক পদার্থের পারমিবিলিটি কেমন হয়?
১ এর চেয়ে অনেক বেশি
অচৌম্বক পদার্থ কাকে বলে?
যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় না বা চুম্বকে পরিণত করা যায় না
অচৌম্বক পদার্থের উদাহরণ কী কী?
প্লাস্টিক, কাঠ, কাচ
চৌম্বক প্রবণতা (Magnetic Susceptibility) কী?
কোনো পদার্থের চুম্বকায়ন তীব্রতা এবং প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের তীব্রতার অনুপাত।
চৌম্বক প্রবেশ্যতা বা পারমিবিলিটি (Permeability) কী?
কোনো মাধ্যমের মধ্য দিয়ে চৌম্বক বলরেখা সহজে চলাচল করার সামর্থ্য।
কুর্তী তাপমাত্রা (Curie Temperature) কী?
যে তাপমাত্রায় কোনো ফেরোচৌম্বক পদার্থ তার চুম্বকত্ব হারিয়ে প্যারাচৌম্বক পদার্থে পরিণত হয়
নিকেলের কুরী তাপমাত্রা কত?
358°C
লোহার কুরী তাপমাত্রা কত?
770°C
কোবাল্টের কুরী তাপমাত্রা কত?
1100°C
চৌম্বক ক্ষেত্র কাকে বলে?
কোনো একটি চুম্বকের আশেপাশের যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা বিরাজ করে
চৌম্বক বলরেখা কাকে বলে?
কোনো একটি চৌম্বকক্ষেত্রে একটি মুক্তভাবে সঞ্চরণশীল উত্তর মেরু স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে, সেই পথকে চৌম্বক বলরেখা বলে
চৌম্বক ফ্লাক্স কাকে বলে?
কোনো তলের ক্ষেত্রফল এবং ঐ তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চৌম্বক ফ্লাক্স বলে
চৌম্বক ফ্লাক্সের একক কী?
টেসলা-মিটার² বা ওয়েবার (Weber)
চৌম্বক ফ্লাক্সের সূত্র কী?
Flux = BA cosθ
চৌম্বক ভ্রামক (Magnetic Moment) এর এসআই একক কী?
অ্যাম্পিয়ার-মিটার² (A·m²) বা জুল/টেসলা (J/T)।
কুলম্বের সূত্র কী?
দুইটি পৃথক চুম্বক মেরুর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান মেরুদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কী?
F ∝ m₁m₂/d² (F = বল, m₁ ও m₂ = দুই মেরু, d = মেরুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব)
হিস্টেসিস (Hysteresis) বা চৌম্বক শিথিলতা কী?
চৌম্বক ক্ষেত্রে চুম্বকীকরণের পরিবর্তনের ফলে চুম্বকত্বের বিলম্বে সাড়া দেওয়ার ঘটনা।
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কাকে বলে?
তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টির ঘটনাকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে
তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কে কত সালে আবিষ্কার করেন?
ওয়েরস্টেড, ১৮১৯ সালে
চৌম্বকক্ষেত্রের প্রাবল্যের একক কী?
অয়েরস্টেড (Oersted)
ওয়েরস্টেডের পরীক্ষা থেকে কী দেখা যায়?
তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীর চারদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়; প্রবাহের পরিমাণের উপর প্রাবল্য নির্ভর করে; প্রাবল্যের দিক প্রবাহের দিকের উপর নির্ভর করে
অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র কী?
পরিবাহীর সমান্তরালে তড়িৎ প্রবাহের দিক বরাবর যদি কোনো ব্যক্তি সাঁতার কাটেন যেন তাঁর মাথা ও পরিবাহীর সমান্তরালে রাখা চুম্বক শলাকার উত্তর মেরু একই দিকে থাকে, তবে সাঁতার কাটার সময় বাঁ হাত যেদিকে বিক্ষিপ্ত হবে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে
ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু নিয়ম কী?
একটি তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে একটি ডান পাকে কর্ক-স্ক্রু ডান হাতে ঘোরালে হাতের বৃদ্ধাঙ্গুলী যে দিকে ঘুরবে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের বলরেখার অভিমুখ সে দিকেই হবে
ফ্লেমিং-এর ডান হাত বা দক্ষিণ হস্ত নিয়ম কী?
ডান হাতের বৃদ্ধাঙ্গুলী প্রসারিত করে বাকি আঙ্গুলগুলো মুঠিবদ্ধ করলে যদি বৃদ্ধাঙ্গুলী পরিবাহীর গতি নির্দেশ করে তবে বাকি আঙ্গুলগুলোর মাথা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে
ফ্লেমিং-এর বাম হস্ত নিয়ম কী?
বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলী পরস্পরের সাথে সমকোণে প্রসারিত করলে যদি তর্জনী দিয়ে চৌম্বক বলরেখার দিক এবং মধ্যমা দিয়ে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলী পরিবাহীর গতির দিক নির্দেশ করবে
ফ্লেমিং-এর বাম হস্ত নিয়মে তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলী কী নির্দেশ করে?
তর্জনী = চৌম্বক ক্ষেত্র (B), মধ্যমা = তড়িৎ প্রবাহ (I), বৃদ্ধাঙ্গুলী = পরিবাহীর গতি বা বল (F)
তড়িৎ চুম্বক আবেশের আবিষ্কারক কে?
ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে
কোন কোন ভাবে কোনো বর্তনীতে তড়িৎ চুম্বক আবেশ ঘটে?
১) কোনো বর্তনীর নিকট চুম্বককে আনা-নেওয়া বা গতিশীল করলে ২) চুম্বককে স্থির রেখে বর্তনীকে চুম্বকের নিকট আনা-নেওয়া বা গতিশীল করলে
তড়িৎ চুম্বকীয় আবেশ কয় প্রকার?
২ প্রকার: স্বকীয় আবেশ ও পারস্পরিক আবেশ
ফ্যারাডের প্রথম সূত্র কী?
যদি কোনো পরিবাহী কুণ্ডলীর মধ্যে চৌম্বকীয় প্রবাহ পরিবর্তিত হয়, তবে এতে একটি আবিষ্ট তড়িৎ বিভব (Induced EMF) সৃষ্টি হয়
ফ্যারাডের দ্বিতীয় সূত্র কী?
আবিষ্ট তড়িৎ বিভব (EMF) চৌম্বকীয় প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক
লেঞ্জের সূত্র কী?
আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন দিকেই প্রবাহিত হয়, যাতে এটি উৎপন্নকারী চৌম্বকীয় পরিবর্তনের বিরোধিতা করে
এডি কারেন্ট বা ঘূর্ণি স্রোত (Eddy Current) কী?
পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রে কোনো পরিবাহী ধাতব প্লেট রাখলে তাতে আবিষ্ট হওয়া বৃত্তাকার তড়িৎ স্রোত।
মেইসনার প্রভাব (Meissner Effect) কী?
অতিপরিবাহী পদার্থ চুম্বক ক্ষেত্রকে সম্পূর্ণভাবে বাইরে ঠেলে দেয় বা প্রতিহত করে, একে মেইসনার প্রভাব বলে।
সলিনয়েড কী?
পেঁচানো বা কুণ্ডলী পাকানো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে অধিকাংশ চুম্বক বলরেখা কুণ্ডলীর কেন্দ্রে ঘনীভূত হয় এবং চৌম্বকক্ষেত্রটি দেখতে অনেকটা দণ্ড চুম্বকের ক্ষেত্রের মতো হয়; এরকম কুণ্ডলীকে সলিনয়েড বলে
সলিনয়েডের ভিতর লোহার দণ্ড ঢুকালে কী হয়?
লোহার দণ্ড বা পেরেক শক্তিশালী চুম্বকে পরিণত হয়
বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামোর মূলনীতি কীসের উপর প্রতিষ্ঠিত?
তাড়িত চৌম্বক আবেশের উপর
প্রথম জেনারেটর কে কত সালে তৈরি করেন?
মাইকেল ফ্যারাডে, ১৮৩১ সালে
জেনারেটর কয় প্রকার?
২ প্রকার: এসি জেনারেটর ও ডিসি জেনারেটর
জেনারেটরের বিভিন্ন অংশ কী কী?
ক্ষেত্র চুম্বক, আর্মেচার, স্লিপ রিং, ব্রাশ
জেনারেটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
যান্ত্রিক শক্তি → তড়িৎ শক্তি
এসি ও ডিসি জেনারেটরের পার্থক্য কী?
এসি জেনারেটরে স্লিপ রিং থাকে, ডিসি জেনারেটরে কমুটেটর থাকে
জেনারেটরের কার্যপ্রণালী কী?
আর্মেচার ঘুরালে কুণ্ডলী চৌম্বকক্ষেত্রের বলরেখা ছেদ করে এবং তাড়িতচৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুণ্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়; এভাবে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়
বৈদ্যুতিক মোটর কাকে বলে?
যে তড়িৎ যন্ত্রে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়
বৈদ্যুতিক মোটর কয় প্রকার?
২ প্রকার: এসি মোটর ও ডিসি মোটর
বৈদ্যুতিক মোটরের মূলনীতি কীসের উপর প্রতিষ্ঠিত?
তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রে বলের অভিজ্ঞতার উপর (ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম)
বৈদ্যুতিক মোটরের প্রধান অংশগুলো কী কী?
ক্ষেত্র চুম্বক, আর্মেচার, কমুটেটর, ব্রাশ
মোটরের কার্যপ্রণালী কী?
বহিঃবর্তনী থেকে আর্মেচার কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে ঘুরেতে শুরু করে; কমুটেটর ও ব্রাশের স্থান পরিবর্তনে কুণ্ডলী একই দিকে ঘুরতে থাকে
মোটর ও জেনারেটরের শক্তির রূপান্তর কী?
মোটর: তড়িৎ শক্তি → যান্ত্রিক শক্তি; জেনারেটর: যান্ত্রিক শক্তি → তড়িৎ শক্তি
মোটর ও জেনারেটর কোথা থেকে শক্তি গ্রহণ করে?
মোটর বাহ্যিক বিদ্যুৎ সরবরাহ থেকে, জেনারেটর বাহ্যিক যান্ত্রিক শক্তি (যেমন পানি বা টারবাইন ঘূর্ণন) থেকে শক্তি গ্রহণ করে
মোটর ও জেনারেটরের ব্যবহার কোথায়?
মোটর: ফ্যান, পাম্প, ইলেকট্রিক গাড়ি; জেনারেটর: বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পাওয়ার প্লান্ট
ট্রান্সফর্মার কী?
একটি বৈদ্যুতিক যন্ত্র যা এক সার্কিট থেকে অন্য সার্কিটে শক্তি স্থানান্তর করে এসি ভোল্টেজ বা কারেন্টের মান পরিবর্তন করে
ট্রান্সফর্মার কোন সূত্র অনুযায়ী কাজ করে?
ফ্যারাডের তাড়িত চৌম্বক আবেশ সূত্র অনুযায়ী (পারস্পরিক আবেশ)
ট্রান্সফর্মারের কর্মদক্ষতা কত?
৯৫%-৯৮% পর্যন্ত
ট্রান্সফর্মার কোন লাইনে ব্যবহার করা হয়?
শুধু এসি (AC) লাইনে
ট্রান্সফর্মারের প্রধান অংশ কী কী?
প্রাথমিক কয়েল (Primary Coil), গৌণ কয়েল (Secondary Coil), লোহ বা কোর (Iron Core)
ট্রান্সফর্মারের কার্যপ্রণালী কী?
প্রাথমিক কয়েলে এসি কারেন্ট প্রবাহিত হলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যা কোরের মাধ্যমে গৌণ কয়েলে পৌঁছে সেখানে আবেশিত EMF বা ভোল্টেজ তৈরি করে
ট্রান্সফর্মারের প্রকারভেদ কী কী?
১) স্টেপ-আপ ট্রান্সফর্মার ২) স্টেপ-ডাউন ট্রান্সফর্মার
ট্রান্সফর্মারের গাণিতিক সমীকরণ কী?
Eₚ/Eₛ = Nₚ/Nₛ = Iₛ/Iₚ
স্টেপ-আপ ট্রান্সফর্মার কী করে?
অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে বেশি বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে (পাক সংখ্যা গৌণ কয়েলে বেশি থাকে)
স্টেপ-ডাউন ট্রান্সফর্মার কী করে?
অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে (পাক সংখ্যা গৌণ কয়েলে কম থাকে, বাসাবাড়িতে ব্যবহৃত হয়)
বাতাস একটি- (৪৫তম বিসিএস)
প্যারাচুম্বকীয় পদার্থ
পানির অণু একটি- (৪৩তম বিসিএস)
ডায়াচুম্বক
কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? (৩৬তম বিসিএস)
ডায়নামো (জেনারেটর)
কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? (৩৩তম বিসিএস)
ইস্পাত
পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে? (৩২তম বিসিএস)
ট্রান্সফরমার
বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়- (৩১তম বিসিএস)
স্টেপ-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়? (২৮তম বিসিএস)
স্থায়ী চুম্বক
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম কী? (২৮তম বিসিএস)
ট্রান্সফর্মার
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কী হিসেবে? (২৩তম বিসিএস)
চুম্বক ক্ষেত্র হিসেবে