Ch 4-5: Rest, Motion, and Force and Pressure and States of Matter

0.0(0)
Studied by 0 people
call kaiCall Kai
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
GameKnowt Play
Card Sorting

1/128

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

129 Terms

1
New cards

স্থিতি কাকে বলে?

সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন না হলে সেই অবস্থাকে স্থিতি বলা হয়

2
New cards

স্থিতিকে কয় ভাগে ভাগ করা যায়?

২ ভাগে: পরম স্থিতি ও আপেক্ষিক স্থিতি

3
New cards

গতি কাকে বলে?

সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে সেই অবস্থাকে গতি বলা হয়

4
New cards

গতিকে কয় ভাগে ভাগ করা যায়?

২ ভাগে: পরম গতি ও আপেক্ষিক গতি

5
New cards

গতির প্রকারভেদ কী কী?

সরল রৈখিক গতি, বক্র রৈখিক গতি, পর্যায় গতি, চলন গতি, ত্রিমাত্রিক গতি

6
New cards

পর্যায় গতি কত প্রকার ও কী কী?

২ প্রকার: দোলন গতি ও ঘূর্ণন গতি

7
New cards

গতি সংক্রান্ত কয়েকটি রাশি কী কী?

দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ (অসমত্বরণ ও সমত্বরণ), মন্দন

8
New cards

দ্রুতি কী? (ক্লাস নোট)

দ্রুতি = দূরত্ব / সময়

9
New cards

বেগ কী? (ক্লাস নোট)

বেগ = সরণ / সময় (সময়ের সাথে সরণের পরিবর্তনের হার)

10
New cards

ত্বরণ কী? (ক্লাস নোট)

ত্বরণ = বেগের পরিবর্তন / সময়, a = (v − u)/t

11
New cards

মন্দন কী? (ক্লাস নোট)

বেগ হ্রাসের হার (ঋণাত্মক ত্বরণ)

12
New cards

গতির চারটি সমীকরণ কী কী?

১) v = u + at ২) s = ½(u + v)t ৩) s = ut + ½at² ৪) v² = u² + 2as

13
New cards

মন্দনের ক্ষেত্রে গতির ৪র্থ সমীকরণ কী হয়? (ক্লাস নোট)

v² = u² − 2as

14
New cards

নিউটনের গতির প্রথম সূত্র কী?

বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবন স্থির থাকবে এবং গতিশীল বস্তু আজীবন সরলপথে সমবেগে চলতে থাকবে

15
New cards

নিউটনের গতির দ্বিতীয় সূত্র কী?

বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করবে, ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটবে

16
New cards

নিউটনের গতির তৃতীয় সূত্র কী?

প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে

17
New cards

জড়তা কাকে বলে?

কোনো বস্তু যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতার নাম জড়তা

18
New cards

জড়তা কত প্রকার?

২ প্রকার: স্থিতি জড়তা ও গতি জড়তা

19
New cards

স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন কেন?

স্থিতি জড়তার কারণে

20
New cards

গতিশীল বাস হঠাৎ ব্রেক করে থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?

গতি জড়তার কারণে

21
New cards

বল কাকে বলে?

যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়; অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়

22
New cards

বলের সূত্র কী?

F = ma

23
New cards

মৌলিক বল কয়টি ও কী কী?

৪টি: মহাকর্ষ, তড়িৎ চৌম্বক বল (বিদ্যুৎ চৌম্বক বল), সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল

24
New cards

মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল কোনটি? (ক্লাস নোট)

মহাকর্ষ বল

25
New cards

স্পর্শের ভিত্তিতে বল কয় প্রকার?

২ প্রকার: স্পর্শ বল ও অস্পর্শ বল

26
New cards

বলের অন্যান্য প্রকারভেদ কী কী?

সাম্য বল, অসাম্য বল, সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল

27
New cards

সংরক্ষণশীল বলের ক্ষেত্রে সম্পূর্ণ চক্রে কাজ কত? (ক্লাস নোট)

শূন্য (W + (−W) = 0)

28
New cards

ভরবেগ কাকে বলে?

ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে

29
New cards

ভরবেগের সূত্র কী?

P = mv

30
New cards

ভরবেগের একক কী?

kgms⁻¹

31
New cards

ভরবেগের মাত্রা কী?

MLT⁻¹

32
New cards

ভরবেগের সংরক্ষণ সূত্র কী?

একাধিক বস্তুর মাঝে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে বস্তুসমূহের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না; অর্থাৎ ক্রিয়ার পূর্বে ভরবেগের সমষ্টি = ক্রিয়ার পরে ভরবেগের সমষ্টি

33
New cards

ঘর্ষণ কাকে বলে?

দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একটি অপরটির উপর দিয়ে চলতে চেষ্টা করে, তবে স্পর্শ তলে যে বাঁধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বলে

34
New cards

ঘর্ষণ কয় প্রকার ও কী কী?

৪ প্রকার: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ

35
New cards

স্থিতিস্থাপকতা কাকে বলে?

বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর আকার আকৃতি ও আয়তন পরিবর্তনের চেষ্টা করলে বস্তুর মধ্যে ঐ বলের বিরুদ্ধে বাধাদানকারী বল সৃষ্টি হওয়া এবং বল তুলে নিলে বস্তু আগের অবস্থায় ফিরে আসার ধর্ম

36
New cards

স্থিতিস্থাপকতার ক্রম কী?

হীরক > ইস্পাত > রাবার > দস্তা

37
New cards

হুকের সূত্র কী?

স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক

38
New cards

ঘনত্ব কাকে বলে?

কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে

39
New cards

ঘনত্বের সূত্র কী?

ঘনত্ব (ρ) = বস্তুর ভর / বস্তুর আয়তন

40
New cards

ঘনত্ব স্কেলার না ভেক্টর রাশি?

স্কেলার রাশি

41
New cards

ঘনত্বের একক কী?

kg/m³, gm/cm³, gm/cc

42
New cards

কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়?

৪°C

43
New cards

৪°C এর বেশি বা কম তাপমাত্রায় পানির ঘনত্বের কী হয়?

ঘনত্ব কমে যায়

44
New cards

বরফ পানিতে ভাসে কেন?

বরফের ঘনত্ব পানি অপেক্ষা কম

45
New cards

হাইড্রোজেন পূর্ণ বেলুন আকাশে উড়ে কেন?

হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বায়ু অপেক্ষা কম

46
New cards

বেলুনে হাইড্রোজেনের বদলে হিলিয়াম ব্যবহার হয় কেন?

হাইড্রোজেন ব্যবহার বিপজ্জনক, তাই নিষ্ক্রিয় হিলিয়াম ব্যবহার করা হয়; হিলিয়ামের ঘনত্ব বাতাসের ঘনত্ব থেকে কম

47
New cards

পচা ডিম পানিতে ভাসে কেন?

পচা ডিমে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়ে ঘনত্ব কমে যায়

48
New cards

বাতাসের ঘনত্ব কত (gm/cc)?

০.০০১২৭

49
New cards

কর্কের ঘনত্ব কত (gm/cc)?

০.২৫

50
New cards

কাঠের ঘনত্ব কত (gm/cc)?

০.৪ – ০.৫

51
New cards

মানবদেহের ঘনত্ব কত (gm/cc)?

০.৯৯৫

52
New cards

পানির (৪°C) ঘনত্ব কত (gm/cc)?

১.০০

53
New cards

কাচের ঘনত্ব কত (gm/cc)?

২.৬০

54
New cards

অ্যালুমিনিয়ামের ঘনত্ব কত (gm/cc)?

২.৬৯

55
New cards

লোহার ঘনত্ব কত (gm/cc)?

৭.৮০

56
New cards

পারদের ঘনত্ব কত (gm/cc)?

১৩.৬

57
New cards

স্বর্ণের ঘনত্ব কত (gm/cc)?

১৯.৩০

58
New cards

চাপ কাকে বলে?

কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে

59
New cards

চাপের সূত্র কী?

P = F/A

60
New cards

চাপ স্কেলার না ভেক্টর রাশি?

স্কেলার রাশি

61
New cards

চাপের SI একক কী?

প্যাসকেল (Pa) বা N/m²

62
New cards

তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে চাপের কী হয়?

চাপ বাড়ে

63
New cards

তরলের চাপ কীসের উপর নির্ভর করে?

গভীরতার উপর

64
New cards

পৃথিবীর যে অবস্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সেখানে চাপ কেমন?

বেশি

65
New cards

প্যাসকেলের সূত্র কী?

আবদ্ধ তরলের যেকোনো অংশে চাপ প্রয়োগ করা হলে তা তরলের মধ্যে সবদিকে সমভাবে সঞ্চালিত হবে এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে কাজ করে

66
New cards

প্যাসকেলের সূত্র কে কত সালে প্রকাশ করেন?

ফরাসি বিজ্ঞানী ব্লেজ প্যাসকেল, ১৬৬৩ সালে

67
New cards

হাইড্রোলিক প্রেস কে কত সালে আবিষ্কার করেন?

বৃটিশ ইঞ্জিনিয়ার ব্রামা, ১৭৯৫ সালে (প্যাসকেলের সূত্রের উপর ভিত্তি করে)

68
New cards

বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?

বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে

69
New cards

বায়ুর চাপ নির্ণয়ের যন্ত্রকে কী বলে?

ব্যারোমিটার

70
New cards

ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

ইতালির বিজ্ঞানী টরিসেলি

71
New cards

পৃথিবীপৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুমণ্ডলীয় চাপ প্রায় কত?

প্রায় 10⁵ N

72
New cards

সমুদ্র সমতলে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত?

১০ নিউটন

73
New cards

সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

৭৬ সেমি পারদ স্তম্ভের সমান

74
New cards

উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপের কী হয়?

চাপ কমে

75
New cards

এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের প্রায় কত শতাংশ?

প্রায় ৩০%

76
New cards

ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা কমতে থাকলে কী বোঝায়?

বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে

77
New cards

পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ খুব কমে গেলে কী বোঝায়?

বায়ুর চাপ সহসা কমে গেছে (নিম্নচাপ); ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা প্রবল

78
New cards

পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেলে কী বোঝায়?

বায়ুমণ্ডল থেকে জলীয়বাষ্প অপসারিত হচ্ছে; আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে

79
New cards

প্লবতা কাকে বলে?

তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোন বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে

80
New cards

সাগর থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল বেশি ডুবে কেন?

নদীর পানির প্লবতা সাগরের পানি অপেক্ষা কম

81
New cards

স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কীসের উপর নির্ভর করে?

বিন্দুর গভীরতার উপর, ক্ষেত্রফলের উপর নয়

82
New cards

তরলের অভ্যন্তরে চাপের সূত্র কী?

P = hρg

83
New cards

আর্কিমিডিসের নীতি কী?

কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায়; বস্তুর এই হারানো ওজন, বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান

84
New cards

বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হলে কী হয়?

বস্তুটি ডুবে যাবে

85
New cards

বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান হলে কী হয়?

বস্তুটি সম্পূর্ণভাবে নিমজ্জিত অবস্থায় ভাসবে

86
New cards

বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে কী হয়?

বস্তুটি ভাসবে (আংশিক ডুবে থাকবে)

87
New cards

পৃষ্ঠটান কাকে বলে?

তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের প্রবণতাকে তরলের পৃষ্ঠটান বলে (তরল পৃষ্ঠ সর্বদা সংকুচিত হতে চায়, যাতে ক্ষেত্রফল যতটা সম্ভব কম হয়)

88
New cards

পৃষ্ঠটানের SI একক কী?

নিউটন/মিটার (N/m)

89
New cards

পৃষ্ঠটানের CGS একক কী?

ডাইন/সেমি

90
New cards

তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটানের কী হয়?

কমে

91
New cards

তরল পৃষ্ঠ অপদ্রব্য দ্বারা দূষিত হলে পৃষ্ঠটানের কী হয়?

কমে

92
New cards

তরলে অজৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটানের কী হয়?

বেড়ে যায়

93
New cards

তরলে জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটানের কী হয়?

কমে

94
New cards

তরল পৃষ্ঠে তড়িৎ আধান থাকলে পৃষ্ঠটানের কী হয়?

কমে

95
New cards

কৈশিক ক্রিয়া কাকে বলে?

কোনো সরু নল বা কৈশিক নল দিয়ে পৃষ্ঠটান ধর্মের জন্য তরলের উপরে উঠে আসাকে তরলের কৈশিক ক্রিয়া বলে

96
New cards

কৈশিক ক্রিয়ার উদাহরণ কী কী?

গাছের মূল থেকে অন্যান্য অংশে পানি পরিবাহিত হওয়া; প্রদীপের সলতেতে তেল উঠে আসা

97
New cards

সান্দ্রতা কাকে বলে?

তরলের যে ধর্মের জন্য তরলের মধ্যে এর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতি বাঁধা পায়

98
New cards

সান্দ্রতার একক কী?

Poise বা Nsm⁻²

99
New cards

চাপ বৃদ্ধি করলে তরলের সান্দ্রতার কী হয়?

বাড়ে

100
New cards

তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতার কী হয়?

হ্রাস পায়