Ch 8: Light I

0.0(0)
Studied by 0 people
call kaiCall Kai
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
GameKnowt Play
Card Sorting

1/145

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

146 Terms

1
New cards

আলো শূন্যস্থানে কী বেগে চলে?

৩×১০^৮ মিটার/সেকেন্ড

2
New cards

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

৮ মিনিট ২০ সেকেন্ড বা ৮.৩২ মিনিট

3
New cards

আলো কী ধরনের তরঙ্গ?

তাড়িৎচৌম্বকীয় তরঙ্গ

4
New cards

আলোর একমাত্র কণা বা উপাদান কী?

ফোটন, যা কণা ধর্মের প্রকাশ করে

5
New cards

আলো কোন মাধ্যমে সরলপথে চলে?

স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমে

6
New cards

আলোর কোন কোন ঘটনা ঘটে?

প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, বিচ্ছুরণ ও সমবর্তন

7
New cards

১ আলোকবর্ষে কত দূরত্ব অতিক্রম করে?

৯.৪৬১ × ১০^১২ কি.মি. (বা ৫.৮৭৯ × ১০^১২ মাইল)

8
New cards

আলোকবর্ষ দিয়ে কী মাপা হয়?

দূরত্ব

9
New cards

১ পারসেক সমান কত আলোকবর্ষ?

৩.২৬ আলোকবর্ষ

10
New cards

আলোর কণা তত্ত্বের প্রবক্তা কে এবং কত সালে দেন?

আইজ্যাক নিউটন, ১৬৭২ সালে

11
New cards

আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে এবং কত সালে দেন?

ক্রিশ্চিয়ান হাইগেনস, ১৬৭৮ সালে

12
New cards

আলোর তাড়িত-চৌম্বক তত্ত্ব কে এবং কত সালে প্রদান করেন?

জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ১৮৬৪ সালে

13
New cards

আলোর কোয়ান্টাম তত্ত্ব কে এবং কত সালে প্রদান করেন?

ম্যাক্স প্ল্যাঙ্ক ও আলবার্ট আইনস্টাইন, ১৯০০ সালে

14
New cards

কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আলো কীভাবে আচরণ করে?

কণা (ফোটন) ও তরঙ্গ উভয় আচরণ করে (দ্বৈত প্রকৃতি)

15
New cards

প্লাঙ্কের ধ্রুবক (h) এর মান কত?

৬.৬৩ × ১০^-৩৪ জুল-সেকেন্ড

16
New cards

ফোটন শক্তির সমীকরণ কী?

E = hc / λ

17
New cards

রেডিও তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ও প্রধান ব্যবহার কী?

তরঙ্গদৈর্ঘ্য > ১ মিটার, ব্যবহার: টেলিভিশন, রেডিও, মোবাইল যোগাযোগ

18
New cards

মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য ও প্রধান ব্যবহার কী?

তরঙ্গদৈর্ঘ্য ১ মিমি – ১ মিটার, ব্যবহার: রাডার, মাইক্রোওভেন, স্যাটেলাইট যোগাযোগ

19
New cards

অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ও প্রধান ব্যবহার কী?

তরঙ্গদৈর্ঘ্য ৭০০ নমি – ১ মিমি, ব্যবহার: রিমোট কন্ট্রোল, নাইট ভিশন ক্যামেরা

20
New cards

দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিসীমা কত?

৩৮০-৭৮০ নমি (nm)

21
New cards

অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ও ব্যবহার কী?

তরঙ্গদৈর্ঘ্য ১০ নমি – ৪০০ নমি, ব্যবহার: জীবাণুনাশক, সূর্যের UV রশ্মি

22
New cards

এক্স-রে এর তরঙ্গদৈর্ঘ্য ও ব্যবহার কী?

তরঙ্গদৈর্ঘ্য ০.০১০ নমি – ১০ নমি, ব্যবহার: চিকিৎসায় হাড়ের ছবি তোলা

23
New cards

গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ও ব্যবহার কী?

তরঙ্গদৈর্ঘ্য < ০.০১০ নমি, ব্যবহার: ক্যান্সার চিকিৎসা, পারমাণবিক বিক্রিয়া

24
New cards

সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ কোনটি?

গামা রশ্মি

25
New cards

জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

গামা রশ্মি

26
New cards

রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?

রঞ্জন রশ্মি (X-ray)

27
New cards

টেলিভিশনে কোন তরঙ্গ ব্যবহৃত হয়?

রেডিও ওয়েভ

28
New cards

রাডারে কোন তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার হয়?

মাইক্রোওয়েভ

29
New cards

জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন রেডিয়েশন ব্যবহার করে?

Infrared (অবলোহিত)

30
New cards

দৃশ্যমান আলোর মৌলিক রং কয়টি ও কী কী?

৩টি - লাল, সবুজ, আসমানী (নীল)

31
New cards

মুখ্য বর্ণ বা প্রাথমিক বর্ণগুলো কী কী?

লাল, নীল, সবুজ

32
New cards

কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না?

হলুদ

33
New cards

লাল আলোতে সবুজ বস্তুকে কেমন দেখায়?

কালো দেখায়

34
New cards

লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?

কালো

35
New cards

নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল দেখলে কেমন দেখাবে?

নীল দেখাবে

36
New cards

কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম এবং বিক্ষেপণ সবচেয়ে বেশি?

বেগুনি আলো

37
New cards

কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিক্ষেপণ সবচেয়ে কম?

লাল আলো

38
New cards

দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?

বেগুনি

39
New cards

দূর থেকে কোন রং আগে দেখা যায়?

লাল

40
New cards

হলুদ আলোকে কী বলা হয়?

মধ্য রশ্মি

41
New cards

স্বাভাবিক চোখে দর্শানুভূতি কোন আলোতে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি?

কম: লাল-বেগুনি আলোতে; বেশি: সবুজ-হলুদ আলোতে

42
New cards

আকাশ ও সমুদ্র নীল দেখায় কেন?

নীল আলোর বিক্ষেপণ বেশি বলে

43
New cards

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন?

লাল আলোর বিক্ষেপণ কম বলে

44
New cards

নভোচারীরা আকাশের রং কালো দেখে কেন?

আকাশে বায়ুমণ্ডল নেই বলে

45
New cards

বিপদ সংকেতে সবসময় কোন আলো ব্যবহার করা হয়?

লাল আলো (বিক্ষেপণ সবচেয়ে কম)

46
New cards

দিনের বেলা চাঁদকে সাদা এবং সন্ধ্যার পর হলুদ দেখায় কেন?

দিনের হালকা নীল আলো চাঁদের নিজস্ব হলুদের সাথে মিশে যায় বলে

47
New cards

আলোর বিক্ষেপণ কী?

আলোক তরঙ্গ ক্ষুদ্র কণিকার ওপর পড়লে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া

48
New cards

তরঙ্গদৈর্ঘ্য ও বিক্ষেপণের সম্পর্ক কী?

তরঙ্গদৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ বেশি, তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে বিক্ষেপণ কম

49
New cards

আলোর প্রতিফলন কী?

আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের তলে আপতিত হলে বিভেদতল থেকে কিছু আলো প্রথম মাধ্যমে ফিরে আসা

50
New cards

আলোর প্রতিফলন কত প্রকার ও কী কী?

২ প্রকার: নিয়মিত প্রতিফলন ও ব্যাপ্ত প্রতিফলন

51
New cards

আলোর প্রতিফলনের সূত্র কয়টি ও কী কী?

২টি: (১) আপতিত রশ্মি, অভিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। (২) আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান (∠i = ∠r)

52
New cards

প্রতিবিম্ব (বিম্ব) কাকে বলে?

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে বা সেখান থেকে অপসৃত হচ্ছে মনে হলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে

53
New cards

প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী?

২ প্রকার: সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্ব

54
New cards

সমতল দর্পণে বিম্বের কী ঘটে?

পার্শ্ব পরিবর্তন ঘটে

55
New cards

গোলীয় দর্পণ ও লেন্সে বিম্ব কেমন হতে পারে?

সদ বা অসদ, সোজা বা উল্টো যেকোনো ধরনের হতে পারে

56
New cards

যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?

দর্পণ

57
New cards

দর্পণ প্রধানত কত প্রকার ও কী কী?

২ প্রকার: সমতল দর্পণ ও গোলীয় দর্পণ

58
New cards

গোলীয় দর্পণ কত প্রকার?

২ প্রকার: উত্তল দর্পণ ও অবতল দর্পণ

59
New cards

সমতল দর্পণের ব্যবহারসমূহ কী কী?

ড্রেসিং টেবিলে আয়না, চোখের রোগীর দৃষ্টি পরীক্ষা, পেরিস্কোপ (২টি দর্পণ), পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে, ওভার হেড প্রজেক্টর, টেলিস্কোপ, ক্যামেরা, গ্যালভানোমিটার, লেজার, চলচ্চিত্রে শুটিংয়ে আলোর মাত্রা বাড়াতে, দোকান/শপিং মল/জুয়েলারি/সেলুন/পার্লার/নাটকের মেকআপ রুম

60
New cards

পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকে দুর্ঘটনা এড়াতে কত ডিগ্রি কোণে কী দর্পণ বসানো হয়?

৪৫° কোণে বৃহৎ আকৃতির সমতল দর্পণ

61
New cards

উত্তল দর্পণের ব্যবহার কী কী?

মোটর গাড়ির রিয়ার ভিউ মিরর, পুলিশ চেকপোস্টে গাড়ির তলা পরীক্ষা, রাস্তার আলো প্রতিফলক, মন্দির/মসজিদ/শপিং কমপ্লেক্সে সীলিং ডোম মিরর, বড় বিল্ডিং/হাসপাতাল/অফিস/শপিং মলে সবকিছু একত্রে দেখার জন্য

62
New cards

অবতল দর্পণের ব্যবহার কী কী?

স্যাটেলাইট ডিস অ্যান্টেনা, গাড়ির হেড লাইট, স্টিমারের সার্চ লাইট, পুরুষদের দাঁড়ি কাটা ও মেয়েদের মুখের পরিচর্যা, টেলিস্কোপ, টর্চ লাইট, ক্যামেরার ফ্ল্যাশ, ডাক্তারদের চোখ-কান-নাক-গলা-দাঁত পরীক্ষণ, সৌর চুল্লি, অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন মাইক্রোস্কোপে বিবর্ধক কাঁচের সাথে

63
New cards

সরল পেরিস্কোপ কয়টি সমতল দর্পণ দিয়ে গঠিত?

দুটি সমতল দর্পণ (ক্রমিক প্রতিফলন)

64
New cards

ডুবোজাহাজে কোন ধরনের পেরিস্কোপ ব্যবহৃত হয়?

প্রিজম ব্যবহার করে উন্নত ধরনের পেরিস্কোপ

65
New cards

আলোর প্রতিসরণ কী?

আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বিভেদতলে তির্যকভাবে আপতিত হলে দিক পরিবর্তন করার ঘটনা

66
New cards

স্নেলের প্রতিসরণের সূত্র কী?

নির্দিষ্ট মাধ্যম বা আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকে (Sin i / Sin r = ধ্রুবক)

67
New cards

প্রতিসরণাঙ্ক কী কীসের ওপর নির্ভর করে?

মাধ্যমদ্বয়ের প্রকৃতি ও আলোর রঙের ওপর

68
New cards

প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম ও সবচেয়ে বেশি কোন রঙের আলোর জন্য?

কম: লাল আলো; বেশি: বেগুনি আলো

69
New cards

আলোর প্রতিসরণের বাস্তব প্রয়োগগুলো কী কী?

লাঠি বাঁকা দেখা, মুদ্রা বা মাছ উপরে ওঠা, সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে সূর্য বড় দেখা, চাঁদ দিগন্তের কাছে বড় দেখা, তারা ঝিকঝিক করা, নৌকার বৈঠা বাঁকা দেখা, চশমার লেন্স

70
New cards

শূন্য মাধ্যম, পানি, সাধারণ কাঁচ, হীরা ও কেরোসিনের প্রতিসরণাঙ্ক কত?

শূন্য মাধ্যম: ১.০০, পানি: ১.৩৩, সাধারণ কাঁচ: ১.৫২, হীরা: ২.৪২, কেরোসিন: ১.৪৪

71
New cards

পানির তুলনায় ও কাচের তুলনায় হীরার প্রতিসরণাঙ্ক কত?

পানির তুলনায় ১.৮২, কাচের তুলনায় ১.৫৯

72
New cards

সংকট কোণ বা ক্রান্তি কোণ কাকে বলে?

ঘন থেকে হালকা মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ ৯০ ডিগ্রি হয়

73
New cards

হীরকের সংকট কোণ কত?

২৪ ডিগ্রি

74
New cards

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটে?

ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে প্রতিসরণের পরিবর্তে প্রথম মাধ্যমে প্রতিফলিত হয়

75
New cards

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ কী কী?

মরুভূমিতে মরীচিকা, এন্ডোস্কপি, পদ্মপাতায় জলবিন্দু মুক্তোর মতো দেখা, হীরা উজ্জ্বল দেখা, রংধনু সৃষ্টি

76
New cards

হীরক উজ্জ্বল দেখায় কেন?

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

77
New cards

মরীচিকা কীসের কারণে সৃষ্টি হয়?

আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে (গরম নিচের বায়ুস্তর হালকা, উপরের ঠান্ডা স্তর ঘন; গাছের উল্টানো প্রতিবিম্ব দেখা যায়)

78
New cards

অপটিক্যাল ফাইবার কী?

খুব সরু ও নমনীয় কাঁচতন্তু যা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলো বা ডেটা বহন করে

79
New cards

অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে?

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

80
New cards

অপটিক্যাল ফাইবারে কী ধরনের রশ্মি ব্যবহার করা হয়?

লম্বা তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি

81
New cards

কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

অপটিক্যাল ফাইবার

82
New cards

চিকিৎসায় এন্ডোস্কপিতে কী ব্যবহৃত হয়?

অপটিক্যাল ফাইবার

83
New cards

প্রিজম কী?

দুটি ত্রিভুজাকার ও তিনটি আয়তাকার সমতল দ্বারা গঠিত স্বচ্ছ অপটিক্যাল বস্তু

84
New cards

আলোর বিচ্ছুরণ কী?

প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা আলো সাতটি মূল রঙে বিশ্লিষ্ট হওয়ার প্রণালী

85
New cards

আলোর বিচ্ছুরণ কে আবিষ্কার করেন?

স্যার আইজ্যাক নিউটন ১৬৬৬ সালে

86
New cards

রংধনু তৈরি হয় কিসের মাধ্যমে?

আলোর প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও বিচ্ছুরণের মাধ্যমে

87
New cards

রংধনু সৃষ্টির সময় পানির কণা কী হিসেবে কাজ করে?

প্রিজমের কাজ করে

88
New cards

রংধনুর সাতটি রং মনে রাখার সংক্ষেপ রূপ কী?

VIBGYOR (বেনীআসহকলা)

89
New cards

লেন্স কী?

একটি গোলীয় ও একটি সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম

90
New cards

লেন্স কয় প্রকার ও কী কী?

২ প্রকার: উত্তল লেন্স ও অবতল লেন্স

91
New cards

উত্তল লেন্সে কেমন বিম্ব গঠিত হয়?

সদ, উল্টো ও আকারে লক্ষ্যবস্তু থেকে বড় বাস্তব প্রতিবিম্ব; আবার অসদ, সোজা অবাস্তব বিম্বও গঠিত হয়

92
New cards

রৈখিক বিবর্ধন কী?

প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কতগুণ বড় বা ছোট সেই অনুপাত (m = বিম্বের দৈর্ঘ্য / লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য); ১ এর বেশি হলে বড়, ১ হলে সমান, ১ এর কম হলে ছোট

93
New cards

উত্তল লেন্সের ব্যবহার কী কী?

ক্যামেরা, অণুবীক্ষণ যন্ত্র, বিবর্ধক কাচ, আঁতশী কাচ (আর্কিমিডিস প্রথম আগুন জ্বালান), দূরদৃষ্টির চশমা, সিনেমাস্কোপ প্রজেক্টর

94
New cards

সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

উত্তল

95
New cards

অবতল লেন্সের ব্যবহার কী কী?

ক্ষীণদৃষ্টির চশমা, গ্যালিলিওর দূরবীক্ষণ, দাঁতের চিকিৎসায়

96
New cards

লেন্সের ক্ষমতার সূত্র ও একক কী?

P = 1/f, একক ডাইঅপ্টার (D)

97
New cards

অণুবীক্ষণ যন্ত্রে কোন লেন্স ব্যবহৃত হয়?

উত্তল লেন্স

98
New cards

অণুবীক্ষণ যন্ত্র কত গুণ বড় করে দেখায় ও কত প্রকার?

প্রায় ১০০–৪০ লক্ষ গুণ; ২ প্রকার: সরল (বিবর্ধক) ও জটিল (যৌগিক)

99
New cards

সরল ও জটিল অণুবীক্ষণ যন্ত্রে বিম্ব কেমন হয়?

সরলে সোজা, বিবর্ধিত ও অসদ; জটিলে উল্টো ও বিবর্ধিত

100
New cards

দূরবীক্ষণ যন্ত্র কে এবং কত সালে আবিষ্কার করেন?

বিজ্ঞানী গ্যালিলিও ১৬০৯ সালে