1/112
Looks like no tags are added yet.
হাইড্রোকার্বন কাকে বলে?
কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে।
জৈব যৌগ কাকে বলে?
হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনজাত যৌগ সমূহকে জৈব যৌগ বলে। (যেমন- CH₄, CH₃OH, C₆H₁₂O₆)
জৈব যৌগের জনক কে?
ফেডরিখ ভোলার (Friedrich Wohler)।
জৈব যৌগ সম্পূর্ণ ও অসম্পূর্ণ দহনে কী উৎপন্ন হয়?
সম্পূর্ণ দহনে CO₂ এবং অসম্পূর্ণ দহনে CO উৎপন্ন হয়।
গঠন অনুসারে জৈব ও অজৈব যৌগের পার্থক্য কী?
জৈব যৌগ C ও H দ্বারা গঠিত; অজৈব যৌগ সাধারণত কার্বন ছাড়া অন্য দুই বা ততোধিক মৌল দ্বারা গঠিত (ব্যতিক্রম- CO₂, CO)।
আণবিক ভর অনুসারে জৈব ও অজৈব যৌগের পার্থক্য কী?
জৈব যৌগের আণবিক ভর উচ্চ; অজৈব যৌগের আণবিক ভর নিম্ন।
দ্রাব্যতা অনুসারে জৈব ও অজৈব যৌগের পার্থক্য কী?
জৈব যৌগ সাধারণত পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়; অজৈব যৌগ সাধারণত পানিতে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়।
বন্ধন অনুসারে জৈব ও অজৈব যৌগের পার্থক্য কী?
জৈব যৌগ সাধারণত সমযোজী বন্ধনে গঠিত; অজৈব যৌগ সাধারণত আয়নিক বন্ধনে গঠিত।
গলনাঙ্ক অনুসারে জৈব ও অজৈব যৌগের পার্থক্য কী?
জৈব যৌগের নিম্ন গলনাঙ্ক; অজৈব যৌগের উচ্চ গলনাঙ্ক।
বিক্রিয়ার গতি অনুসারে জৈব ও অজৈব যৌগের পার্থক্য কী?
জৈব যৌগের বিক্রিয়ার গতি ধীর; অজৈব যৌগের বিক্রিয়ার গতি দ্রুত।
জৈব যৌগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে - অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন।
অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে - মুক্ত শিকল হাইড্রোকার্বন ও বদ্ধ শিকল হাইড্রোকার্বন।
মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় প্রকার?
২ প্রকার - সম্পৃক্ত মুক্ত শিকল ও অসম্পৃক্ত মুক্ত শিকল।
সমগোত্রীয় শ্রেণি (Homologous series) কাকে বলে?
যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে এবং যাদেরকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়, তাদেরকে সমগোত্রীয় শ্রেণি বলে।
অ্যালকেনের সাধারণ সংকেত কী?
CₙH₂ₙ₊₂
অ্যালকিনের সাধারণ সংকেত কী?
CₙH₂ₙ
অ্যালকাইনের সাধারণ সংকেত কী?
CₙH₂ₙ₋₂
অ্যালকোহলের সাধারণ সংকেত কী?
CₙH₂ₙ₊₁OH
অ্যালডিহাইডের সাধারণ সংকেত কী?
CₙH₂ₙ₊₁CHO
কার্বক্সিলিক এসিডের সাধারণ সংকেত কী?
CₙH₂ₙ₊₁COOH
কার্বনের ক্যাটেনেশন (Catenation) ধর্ম কী?
কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট-বড় বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘ শিকল বা বলয় গঠন করার ক্ষমতাকে কার্বনের ক্যাটেনেশন ধর্ম বলে।
কোন কোন মৌল ক্যাটেনেশন ধর্ম দেখায়?
কার্বন, সিলিকন, সালফার, ফসফরাস প্রভৃতি।
ফুলারিন কী?
ফুলারিন হলো কার্বনের একটি ত্রিমাত্রিক পলিমারীয় রূপভেদ।
কার্যকরী মূলক (Functional Group) কাকে বলে?
যে নির্দিষ্ট পরমাণু বা পরমাণুগুচ্ছ যৌগটির রাসায়নিক ধর্ম ও বিক্রিয়া বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং যৌগের নামকরণে মূল ভূমিকা পালন করে, তাকে কার্যকরী মূলক বলে।
অ্যালকেনের কার্যকরী মূলক কী?
C-C (একক বন্ধন)।
অ্যালকিনের কার্যকরী মূলক কী?
C=C (দ্বিবন্ধন)।
অ্যালকাইনের কার্যকরী মূলক কী?
-C≡C- (ত্রিবন্ধন)।
অ্যালকোহলের কার্যকরী মূলক কী?
-OH (হাইড্রক্সিল)।
কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কী?
-COOH (কার্বক্সিল)।
অ্যালডিহাইডের কার্যকরী মূলক কী?
-CHO।
কিটোনের কার্যকরী মূলক কী?
-CO- (কার্বনাইল)।
অ্যালকেন কাকে বলে?
যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন-কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে।
অ্যালকেনের প্রথম সদস্যের নাম ও সংকেত কী?
মিথেন (CH₄)।
অ্যালকেনের দ্বিতীয় সদস্যের নাম ও সংকেত কী?
ইথেন (C₂H₆)।
অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন?
অ্যালকেনের বন্ধন ভাঙা অনেক কঠিন। তাই অ্যালকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। এজন্য এদেরকে প্যারাফিন বলে (প্যারাফিন অর্থ আসক্তিহীন)।
কার্বন সংখ্যা ১-১০ বিশিষ্ট অ্যালকেনের নাম কী কী?
১-মিথেন, ২-ইথেন, ৩-প্রোপেন, ৪-বিউটেন, ৫-পেন্টেন, ৬-হেক্সেন, ৭-হেপ্টেন, ৮-অক্টেন, ৯-ননেন, ১০-ডেকেন।
অ্যালকেন প্রস্তুতির উৎস কী কী?
কার্বন ডাই-অক্সাইড (CO₂) এবং অ্যালকিন ও অ্যালকাইন থেকে।
অ্যালকেনের ভৌত অবস্থা কার্বন সংখ্যার উপর কীভাবে নির্ভর করে?
কার্বন সংখ্যা ১-৪: গ্যাসীয়; ৫-১৫: তরল; ১৬ বা ততোধিক: কঠিন।
পেন্টেনের স্ফুটনাঙ্ক কত?
36.1°C।
অ্যালকেনের রাসায়নিক ধর্ম কেমন?
অ্যালকেনসমূহ রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। সাধারণ অবস্থায় অ্যাসিড, ক্ষারক, জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না।
মিথেনের দহন বিক্রিয়ার সমীকরণ কী?
CH₄ + 2O₂ → CO₂ + 2H₂O + তাপশক্তি।
অ্যালকিন কাকে বলে?
যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে।
অ্যালকিনকে অলিফিন (Olefin) বলা হয় কেন?
হ্যালোজেনের (Cl₂, Br₂) সঙ্গে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনকে অলিফিন বলে।
ইথিন ও প্রোপিনের সংকেত কী?
ইথিন (CH₂=CH₂), প্রোপিন (CH₃-CH=CH₂)।
ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন প্রস্তুতির সমীকরণ কী?
CH₃-CH₂Cl + NaOH → CH₂=CH₂ + NaCl
অ্যালকিন রাসায়নিকভাবে খুব সক্রিয় কেন?
অ্যালকিনে কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধনের একটি বন্ধন শক্তিশালী হলেও অন্যটি তুলনামূলকভাবে দুর্বল। তাই বিক্রিয়ার সময় এই দুর্বল বন্ধন ভেঙে যায় এবং সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে।
হাইড্রোজেন সংযোজন (Hydrogenation) বিক্রিয়ার সমীকরণ কী?
CH₂=CH₂ + H₂ → (Ni, 180-200°C) → CH₃-CH₃
পানিযোজন (Hydration) বিক্রিয়ার সমীকরণ কী?
CH₂=CH₂ + H₂O → (উচ্চ তাপ ও চাপ, ফসফরিক এসিড) → CH₃-CH₂OH
অ্যালকিনের রাসায়নিক ধর্মে ব্রোমিন সংযোজন বিক্রিয়া কী?
অ্যালকিনের সাথে ব্রোমিন (Br₂) বিক্রিয়া করে ডাইব্রোমো যৌগ তৈরি করে।
অ্যালকিনের জারণ বিক্রিয়ায় কোনটি ব্যবহৃত হয়?
পটাশিয়াম পারম্যাঙ্গানেট (জায়মান অক্সিজেন)।
ইথিনের পলিমারকরণ বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
পলিথিন।
অ্যালকাইন কাকে বলে?
যে জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন-কার্বন ত্রিবন্ধন (-C≡C-) থাকে তাকে অ্যালকাইন বলে।
অ্যালকাইন শ্রেণির ক্ষুদ্রতম সরল সদস্য কোনটি?
ইথাইন (CH≡CH) বা এসিটিলিন।
ইথাইন ও প্রোপাইনের সংকেত কী?
ইথাইন (CH≡CH), প্রোপাইন (CH₃-C≡CH)।
ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুতির সমীকরণ কী?
CaC₂ + 2H₂O → CH≡CH + Ca(OH)₂
অ্যালকাইনে কয়টি বন্ধন থাকে ও কেমন?
একটি শক্তিশালী বন্ধন এবং দুটি দুর্বল বন্ধন থাকে।
অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার সমীকরণ কী?
CH≡CH + 2H₂ → (Ni, 180-200°C) → CH₃-CH₃ (ইথেন)।
অ্যালকাইনের পানিযোজন বিক্রিয়ার সমীকরণ কী?
CH≡CH + H₂O → (20% H₂SO₄, 2% HgSO₄, 80°C) → CH₃CHO (ইথান্যাল)।
অ্যালকাইনের ব্রোমিন সংযোজন বিক্রিয়ার সমীকরণ কী?
CH≡CH + 2Br₂ → CHBr₂-CHBr₂ (টেট্রাব্রোমো ইথেন)।
অ্যালকোহল কাকে বলে?
যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক (-OH) বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে। (তবে ফেনল C₆H₅-OH কে অ্যালকোহল বলা হয় না)।
ইথানল ও মিথানলের সংকেত কী?
ইথানল (CH₃CH₂OH), মিথানল (CH₃OH)।
ইথাইল ব্রোমাইড থেকে অ্যালকোহল প্রস্তুতির সমীকরণ কী?
CH₃-CH₂Br + NaOH (জলীয় দ্রবণ, তাপ) → CH₃-CH₂OH + NaBr
অ্যালডিহাইড কাকে বলে?
যে জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপ (-CHO) বিদ্যমান থাকে তাকে অ্যালডিহাইড বলে।
অ্যালডিহাইডের নামকরণের নিয়ম কী?
অ্যালকেনের নামের শেষের 'e' বাদ দিয়ে 'al' যোগ করে নামকরণ করা হয়। (যেমন: প্রোপান্যাল)।
অ্যালডিহাইড শ্রেণির প্রথম সদস্য কোনটি?
মিথান্যাল (H-CHO)।
ইথাইন থেকে অ্যালডিহাইড প্রস্তুতির (পানিযোজন) সমীকরণ কী?
CH≡CH + H₂O → (20% H₂SO₄, 2% HgSO₄, 80°C) → CH₃CHO (ইথান্যাল)।
কিটোন কাকে বলে?
কার্বনাইল মূলক (-CO-) এর সাথে দুটি একই বা ভিন্ন অ্যালকাইল মূলক যুক্ত হয়ে যে জৈব যৌগ গঠন করে তাকে কিটোন বলে।
কিটোনের উদাহরণ কী কী?
প্রোপানোন (CH₃-CO-CH₃), বিউটানোন (CH₃-CO-CH₂-CH₃)।
প্রোপানোনের ব্যবহার কী কী?
সেলুলোজ, পেইন্ট, বার্নিশ ও 'সেলুলয়েড পারস্পেক্স' নামক প্লাস্টিক কাচ, পলি প্লাস্টিক প্রস্তুতিতে; ক্লোরোফর্ম ও আয়োডোফর্ম তৈরি; ঔষধ তৈরি এবং নেইল পলিশ রিমুভার হিসেবে।
জৈব এসিড বা ফ্যাটি এসিড কাকে বলে?
যে জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ (-COOH) বিদ্যমান থাকে তাকে জৈব এসিড বা ফ্যাটি এসিড বলে।
ইথান্যাল থেকে জৈব এসিড প্রস্তুতির পদ্ধতি কী?
ইথান্যালের সাথে লঘু সালফিউরিক এসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলে ইথানয়িক এসিড উৎপন্ন হয়।
খাদ্য সংরক্ষণে প্রাকৃতিক বা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস হিসেবে কী ব্যবহৃত হয়?
ইথানল, ইথানয়িক এসিড / অ্যাসিটিক এসিড / ভিনেগার বা সিরকা।
খাদ্য সংরক্ষণে রাসায়নিক ফুড প্রিজারভেটিভস হিসেবে কী ব্যবহৃত হয়?
বেনজোয়িক এসিড, BHA, BHT, TBHQ, সরবিক এসিড (C₆H₈O₂)। মূলত তেল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে BHA, BHT, TBHQ ব্যবহৃত হয়।
কিলেটিং এজেন্ট (Chelating Agent) হিসেবে কোনগুলো কাজ করে?
সাইট্রিক এসিড, টারটারিক এসিড, EDTA (Ethylene Diamine Tetra Acetic Acid)।
এস্টার কাকে বলে?
জৈব কার্বক্সিলিক এসিডের জাতক। সাধারণত জৈব এসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হয়। এস্টারের সাধারণ সংকেত R-COOR' (যেখানে R ও R' একই বা ভিন্ন অ্যালকাইল মূলক হতে পারে)।
এস্টারের বৈশিষ্ট্য কী?
এস্টার বিভিন্ন ফুল ও ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী।
এস্টারের ব্যবহার কী কী?
তেল, চর্বি, আঠা, সেলুলোজ, রঙ, বার্নিশ ইত্যাদির দ্রাবক হিসেবে; বিউটাইল অ্যাসিটেট পেনিসিলিনের দ্রাবক হিসেবে; গোলাপের পাপড়িতে থাকা এস্টার থেকে গোলাপ জল প্রস্তুত করা হয়; ফল ও ফলের কৃত্রিম সুগন্ধি ও স্বাদ তৈরি করা হয়।
ইথাইল বিউটারেট এস্টার কোন ফলের গন্ধের জন্য দায়ী?
পাকা আনারস/জাম।
অকটাইল অ্যাসিটেট এস্টার কোন ফলের গন্ধের জন্য দায়ী?
পাকা কমলা।
অ্যামাইল অ্যাসিটেট এস্টার কোন ফলের গন্ধের জন্য দায়ী?
পাকা কলা।
3-মিথাইল বিউটাইল ইথানয়েট এস্টার কোন ফলের গন্ধের জন্য দায়ী?
নাশপাতি।
মিথাইল বিউটানয়েট এস্টার কোন ফলের গন্ধের জন্য দায়ী?
আপেল।
মিথাইল অ্যামিনের ব্যবহার কী?
চামড়া শিল্পে লোমনাশক হিসেবে। (পচা মাছে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী)।
ইথাইল অ্যামিনের ব্যবহার কী?
মরিচা বিরোধী রাসায়নিক দ্রব্য তৈরিতে।
হেক্সামিথিলিন ডাই অ্যামিনের ব্যবহার কী?
কৃত্রিম তন্তু 'নাইলন' তৈরিতে।
ফিনাইল অ্যামিনের ব্যবহার কী?
নানান ধরনের রঞ্জক ও ড্রাগ তৈরিতে।
ফরমালিন কী?
ফরমালডিহাইড (মিথান্যাল, CH₂O) এর ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। (এতে ৪০ ভাগ মিথান্যাল ও ৬০ ভাগ পানি থাকে)।
ফরমালিনের ব্যবহার কী?
গবেষণাগারে বিভিন্ন মৃত প্রাণীদেহ সংরক্ষণ করতে ফরমালিন ব্যবহার করা হয়।
ভিনেগার কী?
ইথানয়িক এসিডের ৪% থেকে ১০% জলীয় দ্রবণকে ভিনেগার বলে।
ভিনেগারের ব্যবহার কী?
খাবার তৈরি ও খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে। এই মৃদু অম্লীয় দ্রবণ খাদ্যে ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না, ফলে খাদ্য পচে না।
কাঁদুনে গ্যাস বা টিয়ার গ্যাস কীভাবে তৈরি হয়?
ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক এসিডের বিক্রিয়া ঘটালে কাঁদুনে গ্যাস (ক্লোরোপিক্রিন/নাইট্রো ক্লোরোফর্ম) উৎপন্ন হয়। সংকেত: CCl₃-NO₂।
মিথানয়িক অ্যাসিড বা ফরমিক অ্যাসিড (H-COOH) কোথায় পাওয়া যায়?
পিঁপড়া, মৌমাছি, ভিমরুল ইত্যাদিতে। এ অ্যাসিডের কারণেই এসব পোকার কামড়ে জ্বালাপোড়া হয়।
রেক্টিফাইড স্পিরিট কী?
ইথানলের জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্পিরিট বলে। এতে ৯৫-৯৫.৬% ইথানল ও ৫-৪.৪% পানির মিশ্রণ থাকে। এটি হোমিওপ্যাথিক ওষুধে ব্যবহৃত হয়।
ক্লোরোফর্ম কীভাবে প্রস্তুত করা হয়?
ইথানল, ব্লিচিং পাউডার [Ca(OCl)Cl] ও পানির মিশ্রণকে পাতন করলে বিষাক্ত ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরো মিথেন (CHCl₃) পাওয়া যায়। এটি চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়।
রেক্টিফাইড স্পিরিট হলো— [২৩তম বিসিএস]
৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি।
Gas গুলির মধ্যে সবচেয়ে হালকা কোনটি? [মৎস্য অধিদপ্তর (উপ-সহকারী প্রকৌশলী): ২৫]
মিথেন (CH₄)।
কোন যৌগটিতে কেবলমাত্র সিগমা বন্ধন রয়েছে? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর: ২৩]
CH₄ (মিথেন)।
নিচের কোনটি ভিনেগার? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর: ২৩]
6-10% CH₃COOH (অ্যাসিটিক অ্যাসিড)।
অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? [বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর এডমিন অ্যাসিস্ট্যান্ট: ২৩]
খাদ্য দ্রব্য সংরক্ষণ।
রান্নার কাজে সিলিন্ডার গ্যাস (LPG)-এর প্রধান উপাদান হলো- [পিএসসি-এর সিনিয়র স্টাফ নার্স: ২৩]
বিউটেন।