1/72
Looks like no tags are added yet.
১৭৮৯ সালে কে মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন?
অ্যান্টনি ল্যাভয়েসিয়ে।
১৮২৯ সালে কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র প্রদান করেন?
ডোবেরাইন।
ডোবেরাইনার ত্রয়ী সূত্র অনুযায়ী দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর কেমন হয়?
প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি।
১৮৬৪ সালে কোন বিজ্ঞানী অষ্টক সূত্র প্রদান করেন?
নিউল্যান্ড।
নিউল্যান্ডের অষ্টক সূত্র কী?
মৌলসমূহকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালে প্রতিটি অষ্টম মৌলের ধর্ম প্রথম মৌলের ধর্মের সাথে মিলে যায়।
নিউল্যান্ডের অষ্টক সূত্রটি কোন মৌল পর্যন্ত সঠিক ছিল?
ক্যালসিয়াম (Ca) পর্যন্ত।
লোথার মেয়ার (Lothar Meyer) কী আবিষ্কার করেন?
পারমাণবিক আয়তন বনাম পারমাণবিক ভরের লেখচিত্র এঁকে দেখান যে, একই ধর্মের মৌলগুলো নির্দিষ্ট বিরতিতে আসে।
১৮৬৯ সালে কোন বিজ্ঞানী পর্যায় সূত্র প্রদান করেন এবং তাকে কী বলা হয়?
মেন্ডেলিফ, তাকে পর্যায় সাররণির জনক বলা হয়।
মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে তার ছক তৈরি করেন?
৬৩টি।
মেন্ডেলিফ ফাঁকা ঘরের মৌলগুলোর কী নাম দিয়েছিলেন?
ইকা (Eka)। যেমন- ইকা-সিলিকন (পরবর্তীতে জার্মেনিয়াম) এবং ইকা-অ্যালুমিনিয়াম (পরবর্তীতে গ্যালিয়াম)।
মেন্ডেলিফের ছকে আর্গন (Ar, 40) পটাশিয়ামের (K, 39) আগে কেন বসানো হয়েছিল?
মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল রাখার জন্য (পারমাণবিক ভর বেশি হলেও)।
১৯১৩ সালে কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ভিত্তিতে মৌল সাজানোর প্রস্তাব দেন?
মোসলে।
১৯১৪ সালে কে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণি প্রস্তাব করেন?
নিলস বোর।
আধুনিক পর্যায় সূত্রটি কী?
মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়
আধুনিক পর্যায় সারণির মূল ভিত্তি কী? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রভাষক(রসায়ন)- ২১]
পারমাণবিক সংখ্যা / ইলেকট্রন বিন্যাস।
আধুনিক পর্যায় সারণিতে কতটি পর্যায় ও কতটি গ্রুপ রয়েছে?
৭টি পর্যায় এবং ১৮টি গ্রুপ।
পর্যায় সারণির গ্রুপগুলোকে বাম থেকে ডানে কীভাবে নাম্বার দেওয়া হয়?
১ থেকে ১৮ পর্যন্ত।
পর্যায় ১ এ কতটি মৌল রয়েছে?
২টি (H, He)।
পর্যায় ২ এবং ৩ এ কতটি করে মৌল রয়েছে?
৮টি করে।
পর্যায় ৪ এবং ৫ এ কতটি করে মৌল রয়েছে?
১৮টি করে।
পর্যায় ৬ এবং ৭ এ কতটি করে মৌল রয়েছে?
৩২টি করে।
ল্যান্থানাইড সারির মৌলগুলো মূলত কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
৬ নম্বর পর্যায়ের।
অ্যাক্টিনাইড সারির মৌলগুলো মূলত কোন পর্যায়ের অন্তর্ভুক্ত?
৭ নম্বর পর্যায়ের।
ল্যান্থানাইড মৌলের পারমাণবিক সংখ্যার সীমা কত?
৫৭ থেকে ৭১ পর্যন্ত (মোট ১৫টি)।
অ্যাক্টিনাইড মৌলের পারমাণবিক সংখ্যার সীমা কত?
৮৯ থেকে ১০৩ পর্যন্ত (মোট ১৫টি)।
ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইডকে মূল পর্যায় সারণি থেকে নিচে আলাদা কেন রাখা হয়?
তাদের ধর্ম অনেক কাছাকাছি হওয়ায়, যা মূল সারণিতে বসালে সারণির সৌন্দর্য নষ্ট হতো।
একই গ্রুপের মৌলগুলোর মধ্যে কী মিল থাকে?
ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়।
একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কী ঘটে?
মৌলসমূহের ধর্ম ক্রমশ পরিবর্তিত হয়।
ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় নির্ণয়ের নিয়ম কী?
কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরের (n) নম্বরই ঐ মৌলের পর্যায় নম্বর।
ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ নির্ণয়ের নিয়ম ১ কী?
বাইরের প্রধান শক্তিস্তরে শুধু s অরবিটাল থাকলে, ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই গ্রুপ নম্বর। (যেমন: H এর বিন্যাস 1s1, তাই গ্রুপ ১)।
ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ নির্ণয়ের নিয়ম ২ কী?
বাইরের প্রধান শক্তিস্তরে s ও p অরবিটাল থাকলে, s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে ১০ যোগ করলে গ্রুপ নম্বর পাওয়া যায়। (যেমন: B এর বিন্যাস 1s2 2s2 2p1, গ্রুপ = 2+1+10 = 13)।
ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ নির্ণয়ের নিয়ম ৩ কী?
বাইরের প্রধান শক্তিস্তরে s অরবিটাল এবং তার আগের শক্তিস্তরে d অরবিটাল থাকলে, ওই s ও d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই গ্রুপ নম্বর। (যেমন: Fe এর বিন্যাস 3d6 4s2, গ্রুপ = 6+2 = 8)।
পর্যায় সারণিতে হিলিয়ামের অবস্থানের ব্যতিক্রম কেন?
হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস He (2) -> 1s2। স্বাভাবিক নিয়মে এর গ্রুপ ২ এ থাকার কথা ছিল। কিন্তু ২ নং গ্রুপের মৌলগুলো ক্ষারীয় ধাতু (তীব্র বিক্রিয়াশীল)। হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। তাই এর ধর্ম নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে যায় বলে একে ১৮ নং গ্রুপে রাখা হয়েছে।
হাইড্রোজেনের অবস্থান ব্যতিক্রম কেন?
হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s¹। এটি গ্রুপ ১ (ক্ষার ধাতু) এবং গ্রুপ ১৭ (হ্যালোজেন) উভয়ের ধর্ম প্রদর্শন করে।
পর্যায় সারণিতে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধের কী পরিবর্তন হয়?
হ্রাস পায় (কমে)।
পর্যায় সারণিতে বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তির কী পরিবর্তন হয়?
বৃদ্ধি পায় (বাড়ে)।
পর্যায় সারণিতে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির কী পরিবর্তন হয়?
বৃদ্ধি পায় (বাড়ে)।
পর্যায় সারণিতে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার কী পরিবর্তন হয়?
বৃদ্ধি পায় (বাড়ে)।
পর্যায় সারণিতে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মের কী পরিবর্তন হয়?
হ্রাস পায় (কমে)।
পর্যায় সারণিতে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্মের কী পরিবর্তন হয়?
বৃদ্ধি পায় (বাড়ে)।
পর্যায় সারণিতে উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধের কী পরিবর্তন হয়?
বৃদ্ধি পায় (বাড়ে)।
পর্যায় সারণিতে উপর থেকে নিচে গেলে আয়নিকরণ শক্তির কী পরিবর্তন হয়?
হ্রাস পায় (কমে)।
পর্যায় সারণিতে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্মের কী পরিবর্তন হয়?
বৃদ্ধি পায় (বাড়ে)।
গ্রুপ ১ এর মৌলগুলোকে কী বলা হয়?
ক্ষার ধাতু (Alkali Metals)। (H বাদে বাকি ৬টি: Li, Na, K, Rb, Cs, Fr)।
গ্রুপ ১ এর মৌলগুলো পানিতে দ্রবীভূত হয়ে কী উৎপন্ন করে?
হাইড্রোজেন গ্যাস ও ক্ষার।
গ্রুপ ২ এর মৌলগুলোকে কী বলা হয়?
মৃৎক্ষার ধাতু (Alkaline Earth Metals)। (Be, Mg, Ca, Sr, Ba, Ra)।
মৃৎক্ষার ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় কেন?
এরা খুবই সক্রিয় ধাতু, তাই প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না।
গ্রুপ ১১ এর মৌলগুলোকে (প্রথম ৩টি) কী বলা হয়?
মুদ্রা ধাতু (Coin Metals) - Cu, Ag, Au। (Rg সহ মোট ৪টি)।
গ্রুপ ১৬ এর মৌলগুলোকে কী বলা হয়?
চালকোজেন (Chalcogens) পরিবার (O, S, Se, Te, Po)।
গ্রুপ ১৭ এর মৌলগুলোকে কী বলা হয়?
হ্যালোজেন (Halogen)। (F, Cl, Br, I, At, Ts)।
হ্যালোজেন শব্দের অর্থ কী?
লবণ উৎপাদনকারী।
গ্রুপ ১৮ এর মৌলগুলোকে কী বলা হয়?
নিষ্ক্রিয় গ্যাস (Inert Gases) বা Noble Gases।
নিষ্ক্রিয় গ্যাসগুলো রাসায়নিক বন্ধনে অংশ নেয় না কেন?
তাদের সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন কক্ষপথ সম্পূর্ণ পূর্ণ থাকে বলে।
কোন গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল (Transition Metals) বলা হয়?
গ্রুপ ৩ থেকে ১১ পর্যন্ত।
অবস্থান্তর মৌলগুলোর বৈশিষ্ট্য কী?
এরা রঙিন যৌগ গঠন করে এবং অনেকগুলো অনুঘটক (Catalyst) হিসেবে কাজ করে (যেমন: Ni)।
বিরল মৃত্তিকা খনিজ বলতে কী বোঝায়?
১৭টি মৌলের একটি গ্রুপকে (ল্যান্থানাইড ১৫টি + স্ক্যান্ডিয়াম Sc + ইট্রিয়াম Y)।
ল্যান্থানাইড সারির ১৫টি মৌলের নাম কী?
La (ল্যান্থানাম), Ce (সিরিয়াম), Pr (প্রাসিওডিমিয়াম), Nd (নিওডিমিয়াম), Pm (প্রমেথিয়াম), Sm (সামারিয়াম), Eu (ইউরোপিয়াম), Gd (গ্যাডোলিনিয়াম), Tb (টারবিয়াম), Dy (ডিসপ্রোসিয়াম), Ho (হলমিয়াম), Er (এরবিয়াম), Tm (থুলিয়াম), Yb (ইটারবিয়াম), Lu (লুটেসিয়াম)।
বিরল মৃত্তিকা খনিজের প্রধান ব্যবহার কী?
শক্তিশালী স্থায়ী চুম্বক, কম্পিউটার/টিভি/স্মার্টফোনের স্ক্রিন, এমআরআই মেশিন, ইলেকট্রিক গাড়ির মোটর, স্যাটেলাইট, রাডার, উইন্ড টারবাইন প্রভৃতি তৈরি করতে।
বিরল মৃত্তিকা খনিজ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
চীন।
বাংলাদেশে বিরল মৃত্তিকা খনিজের সম্ভাব্য উৎস কী কী?
নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লাখনি।
'মিসমেটাল' (Misch metal) কী?
ল্যান্থানাইড মৌলগুলোর একটি সংকর ধাতু (Alloy), যা লাইটার (Lighter) তৈরিতে স্পার্ক বা আগুন ধরানোর জন্য ব্যবহৃত হয়।
আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
33।
কোন মৌলটির আয়নিকরণ শক্তি বেশি? [নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জুনিয়র এক্সিকিউটিভ- ২১] (Li, B, C, Ne)
Ne।
কোন মৌলটির d অরবিটালে 10টি ইলেকট্রন রয়েছে? [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রভাষক(রসায়ন)- ২১] (Zn, Ni, Mg, Se)
Zn (3d10 4s2)।
পর্যায় সারণিতে মোট কতটি পর্যায় রয়েছে?
৭টি।
পর্যায় সারণিতে মৌলগুলোর গ্রুপিং বা শ্রেণিবিন্যাসের মূল ভিত্তি কী?
ইলেকট্রন বিন্যাস।
পর্যায় সারণির প্রথম পর্যায়ে কয়টি মৌল থাকে?
২টি।
বর্তমানে আবিষ্কৃত মোট মৌলের সংখ্যা কত?
১১৮টি।
প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কত?
৯৪টি, 98।
পর্যায় সারণির ডান দিকের মৌলগুলো সাধারণত কী?
অধাতু।
ভূ-ত্বকে সবচেয়ে বেশি কোন মৌলটি আছে? (Na, Si, Cl, Al)
Silicon (সিলিকন)।
মুদ্রা ধাতু নয় কোনটি? (Ca, Cu, Ag, Au)
Ca (ক্যালসিয়াম)।
কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি কক্ষপথ সংখ্যা হচ্ছে তার –
পর্যায়।