1/80
Looks like no tags are added yet.
অ্যারোমেটিক শব্দের উৎপত্তি কোথা থেকে?
গ্রিক শব্দ 'Aroma' থেকে, যার অর্থ সুগন্ধ।
অ্যারোমেটিক যৌগ কাকে বলে?
যে সকল জৈব যৌগে বেনজিন বলয় বিদ্যমান থাকে এবং বিশেষ সুগন্ধযুক্ত হয়, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে।
অ্যারোমেটিক যৌগের উদাহরণ কী কী?
বেনজিন, ন্যাপথালিন, টলুইন, পিরিডিন, পিকরিক অ্যাসিড ইত্যাদি।
পেট্রোলিয়াম বা আলকাতরা পাতন থেকে পাওয়া বিভিন্ন অংশের নাম কী?
লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল, সবুজ তেল এবং পিচ।
লঘু তেলের পাতন তাপমাত্রা ও প্রধান উপাদান কী কী?
তাপমাত্রা ১৭০°C পর্যন্ত; উপাদান: বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যানিলিন, ফেনল।
মধ্যম তেলের পাতন তাপমাত্রা ও প্রধান উপাদান কী কী?
তাপমাত্রা ১৭১-২৩০°C; উপাদান: ফেনল, ক্রিসল, ন্যাপথ্যালিন।
ভারী তেলের পাতন তাপমাত্রা ও প্রধান উপাদান কী কী?
তাপমাত্রা ২৩১-২৭০°C; উপাদান: ক্রিসল, ন্যাপথ্যালিন, কুইনোলিন।
সবুজ তেলের পাতন তাপমাত্রা ও প্রধান উপাদান কী কী?
তাপমাত্রা ২৭১-৪০০°C; উপাদান: অ্যানথ্রাসিন, ফিনানথ্রিন।
পিচ (Pitch) এর প্রধান উপাদান কী?
কোক-কার্বন।
TNT এর পূর্ণরূপ ও সংকেত কী?
ট্রাইনাইট্রোটলুইন [C₆H₂(NO₂)₃-CH₃]। এটি একটি শক্তিশালী বিস্ফোরক।
নাইট্রোগ্লিসারিনের সংকেত ও ব্যবহার কী?
C₃H₅(NO₃)₃। এটি ডিনামাইট তৈরিতে এবং হৃদরোগ ও হাঁপানির ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।
পিকরিক অ্যাসিডের সংকেত ও ব্যবহার কী?
ট্রাইনাইট্রোফেনল [C₆H₂(NO₂)₃-OH]। এটি বিস্ফোরক, অ্যান্টিসেপটিক ও জ্বালাপোড়া নিবারক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।
ডেটল বা ক্লোরোজাইলিনলের সংকেত কী?
C₈H₉ClO। এটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়।
গ্যামাক্সিন বা লিনডেনের সংকেত ও ব্যবহার কী?
C₆H₆Cl₆। এটি জীবাণুনাশক ও কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়।
ন্যাপথ্যালিনের সংকেত ও ব্যবহার কী?
C₁₀H₈। এটি সাদা দানাদার, তীব্র গন্ধযুক্ত উদ্বায়ী পদার্থ এবং জীবাণু ও পতঙ্গনাশক হিসেবে ব্যবহৃত হয়।
DDT এর ব্যবহার ও ক্ষতিকর দিক কী?
এটি কৃষিক্ষেত্রে কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। এর বিষক্রিয়ায় ক্যান্সার, লিভার ও প্রজননতন্ত্রের রোগ হতে পারে। তাই ২০০১ সালে বিশ্বব্যাপী DDT নিষিদ্ধ করা হয়।
গ্লিসারিনের রাসায়নিক নাম ও ব্যবহার কী?
প্রোপেন-১, ২, ৩-ট্রাইঅল। এটি স্নো, কোল্ড ক্রিম ও লিপস্টিক তৈরিতে ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়।
কারমিনিক অ্যাসিডের সংকেত ও ব্যবহার কী?
C₂₂H₂₀O₁₃। এটি লিপস্টিক তৈরিতে ব্যবহৃত হয়।
বেনজিনের সংকেত ও ব্যবহার কী?
C₆H₆। এটি বর্ণহীন, মিষ্টি গন্ধযুক্ত তরল; ঔষধ, প্লাস্টিক, কৃত্রিম রাবার ও রঞ্জক প্রস্তুতিতে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়।
টলুইনের সংকেত ও ব্যবহার কী?
C₆H₅CH₃ (মিথাইল বেনজিন)। এটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, স্বচ্ছ তরল ও দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়।
ফেনলের সংকেত কী?
C₆H₅-OH।
ফেনল কী কী কাজে ব্যবহৃত হয়?
বেকেলাইট প্লাস্টিক, নাইলন, ঔষধ (স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসপিরিন), পিকরিক অ্যাসিড, আগাছা বিনাশক এবং এর ৫% জলীয় দ্রবণ জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়।
সাবান কীভাবে তৈরি করা হয়?
উদ্ভিদ বা প্রাণিজ তেল বা চর্বিকে NaOH বা KOH দ্বারা সাবানায়ন (Saponification) করে সাবান তৈরি করা হয়।
সাবানের মূল উপাদান কী কী?
চর্বি ও ক্ষার।
সাবান সাধারণত কত প্রকার ও কী কী?
২ প্রকার - ১. কস্টিক সোডা (NaOH) দ্বারা প্রস্তুত শক্ত সাবান (টয়লেট সাবান), ২. কস্টিক পটাশ (KOH) দ্বারা প্রস্তুত নরম সাবান (শেভিং ফোম, জেল)।
সোডিয়াম সিলিকেট সাবানে কী কাজ করে?
সাবানকে শক্ত করে।
সাবান খর পানিতে ভালো ফেনা উৎপন্ন করে না কেন?
খর পানিতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন সাবানের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণ (গাদ) তৈরি করে, ফলে ফেনা কমে যায়।
ডিটারজেন্ট কী?
ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অ্যালকাইল বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ।
ডিটারজেন্টের উৎপাদন প্রথম বিশ্বযুদ্ধের পর কী থেকে শুরু হয়?
পেট্রোলিয়াম উপজাত থেকে।
সোডিয়াম লরিল সালফেটের সংকেত কী?
C₁₂H₂₅SO₄Na।
ডিটারজেন্ট পাউডারে কী যোগ করা হয় এবং কেন?
সোডিয়াম সালফেট (Na₂SO₄) যোগ করা হয়, যাতে ডিটারজেন্ট পাউডারের আয়তন ও আকার ঠিক থাকে এবং তা শুষ্ক থাকে।
ডিটারজেন্টের কোন যৌগটি উদ্ভিদের সার হিসেবে কাজ করে?
ট্রাইসোডিয়াম ফসফেট (Na₃PO₄)।
সাবান ও ডিটারজেন্টের মূল কাজ কী?
কাপড়-চোপড় থেকে তেল ও চর্বি অপসারণ করা এবং পানি দিয়ে ধুয়ে ধুলাবালি পরিষ্কার করা।
সাবান বা ডিটারজেন্টের যে প্রান্ত পানিকে আকর্ষণ করে তাকে কী বলে?
হাইড্রোফিলিক বা পানি আকর্ষী প্রান্ত।
সাবান বা ডিটারজেন্টের যে প্রান্ত তেল বা গ্রিজে দ্রবীভূত হয় তাকে কী বলে?
হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী প্রান্ত।
অতিরিক্ত সাবান ব্যবহারে পানি দূষিত হয় কীভাবে?
সাবানের ফেনা পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, ফলে পানি দূষিত হয়।
অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারে মাছ মারা যায় কেন?
ডিটারজেন্টের ট্রাইসোডিয়াম ফসফেট (Na₃PO₄) সার হিসেবে কাজ করে শৈবালের পরিমাণ বাড়ায়, যা পানির অক্সিজেন খরচ করে ফেলে। ফলে অক্সিজেনের অভাবে মাছ মারা যায়।
প্রসাধনীর (সাবান, শ্যাম্পু) pH কত হওয়া উচিত?
pH ৪.৮ থেকে ৫.৫ এর মধ্যে থাকা উচিত।
কাপড় কাচা সোডার রাসায়নিক নাম ও সংকেত কী?
সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট (Na₂CO₃·10H₂O)।
টয়লেট ক্লিনারের মূল উপাদান কী কী?
সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) এবং সোডিয়াম হাইপোক্লোরাইট (NaOCl)।
টয়লেট ক্লিনার কীভাবে কাজ করে?
NaOH চর্বি ও প্রোটিনের সাথে এবং NaOCl বিভিন্ন রঙের পদার্থ ও রোগজীবাণুর সাথে বিক্রিয়া করে এদের কার্যকারিতা নষ্ট করে দেয়।
গ্লাস ক্লিনারের মূল উপাদান কী কী?
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH₄OH) এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল [CH₃CH(OH)CH₃]।
পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে?
যে বিক্রিয়ায় অনেকগুলো ক্ষুদ্র অণু (মনোমার) পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু (পলিমার) গঠন করে।
গঠন প্রকৃতি অনুযায়ী পলিমার কত প্রকার?
২ প্রকার - সংযোজন (Addition) পলিমার ও ঘনীভবন (Condensation) পলিমার।
উৎস অনুযায়ী পলিমার কত প্রকার?
২ প্রকার - প্রাকৃতিক পলিমার ও কৃত্রিম পলিমার।
তাপীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পলিমার কত প্রকার?
২ প্রকার - থার্মোপ্লাস্টিক পলিমার ও থার্মোসেটিং পলিমার।
পলিথিনের মনোমার ও ব্যবহার কী?
মনোমার: ইথিলিন (CH₂=CH₂)। ব্যবহার: প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শিট।
পলিপ্রোপিনের মনোমার ও ব্যবহার কী?
মনোমার: প্রোপিন (CH₂=CH-CH₃)। ব্যবহার: প্লাস্টিক রশি, প্লাস্টিক বোতল।
PVC এর পূর্ণরূপ, মনোমার ও ব্যবহার কী?
পলিভিনাইল ক্লোরাইড। মনোমার: ভিনাইল ক্লোরাইড (CH₂=CHCl)। ব্যবহার: পানির পাইপ, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ।
নাইলন ৬:৬ এর মনোমার দুটি কী?
অ্যাডিপিক অ্যাসিড [HOOC-(CH₂)₄-COOH] এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন [H₂N-(CH₂)₆-NH₂]।
কার্বনের যোজনী কত?
২ এবং ৪।
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
হীরক। (কৃত্রিমভাবে তৈরি সবচেয়ে কঠিন পদার্থ বোরন নাইট্রাইড)।
কার্বনের দানাদার রূপভেদগুলো কী কী?
গ্রাফাইট, হীরক, গ্রাফিন, ফুলারিন।
কার্বনের অদানাদার রূপভেদগুলো কী কী?
কাঠ কয়লা, প্রাণিজ কয়লা, সক্রিয় চারকোল, ভুসা কয়লা।
গ্রাফিন কী?
গ্রাফাইটের এক পরমাণু পুরু স্তরকে গ্রাফিন বলে। এটি কাঁচের মতো স্বচ্ছ, অত্যন্ত শক্ত এবং বিদ্যুৎ পরিবাহিতা অনেক বেশি।
পেন্সিলের 'সীস' হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
গ্রাফাইট।
সোডিয়াম ধাতুর নিষ্কাশনে কী অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়?
গ্রাফাইট।
ফুলারিনের সংকেত ও আকৃতি কেমন?
C₆₀; ফুটবল আকৃতির।
সক্রিয় চারকোলের ব্যবহার কী?
চিনি শিল্পে (রং দূরীকরণে) এবং পানি পরিশোধনে ব্যবহৃত হয়।
কার্বন ডাই-অক্সাইড (CO₂) এর বৈশিষ্ট্য কী?
বর্ণহীন, গন্ধহীন, অম্লধর্মী গ্যাস।
CO₂ পানিতে দ্রবীভূত হলে কী উৎপন্ন হয়?
দুর্বল কার্বনিক অ্যাসিড (H₂CO₃) উৎপন্ন হয়, যা নীল লিটমাসকে লাল করে।
সোডা ওয়াটার বা কার্বোনেটেড ওয়াটার কী?
উচ্চ চাপে পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণকে সোডা ওয়াটার বলে।
শুষ্ক বরফ (Dry Ice) কী?
তরল কার্বন ডাই-অক্সাইডকে দ্রুত বাষ্পীভূত করলে এর কিছু অংশ জমে কঠিন অবস্থা প্রাপ্ত হয়, একে শুষ্ক বরফ বা কঠিন CO₂ বলে।
কার্বন মনোক্সাইড (CO) এর বৈশিষ্ট্য কী?
এটি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন এবং খুবই বিষাক্ত গ্যাস।
কার্বন মনোক্সাইড রক্তে কী তৈরি করে?
রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বক্সিহিমোগ্লোবিন (Carboxyhemoglobin) তৈরি করে, ফলে অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস পায়।
ওয়াটার গ্যাসের সংকেত কী?
CO + H₂
প্রোডিউসার গ্যাসের সংকেত কী?
2CO + N₂
সংশ্লেষণ গ্যাসের (Synthesis gas) সংকেত কী?
CO + 3H₂
কার্বন টেট্রাক্লোরাইড (CCl₄) উৎপাদনের প্রথম পদ্ধতি কী?
অতিবেগুনি (UV) আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয় (বিক্রিয়াটি ৪ ধাপে সম্পন্ন হয়)।
কার্বন টেট্রাক্লোরাইড (CCl₄) উৎপাদনের দ্বিতীয় পদ্ধতি কী?
কার্বন ডাই-সালফাইড ও ক্লোরিনের মিশ্রণকে FeCl₃ প্রভাবকের উপস্থিতিতে ৩০°C তাপমাত্রায় উত্তপ্ত করলে CCl₄ উৎপন্ন হয়।
CCl₄ এর ব্যবহার কী কী?
এটি দ্রাবক এবং অগ্নি নির্বাপক (পাইরিন নামে) হিসেবে ব্যবহৃত হয়।
CCl₄ আগুন নেভাতে কীভাবে সাহায্য করে?
এটি বাষ্পীভূত হয়ে বাতাসের চেয়ে ভারী এক ঘন অদাহ্য বাষ্পের স্তর গঠন করে, যা অগ্নিশিখায় অক্সিজেন আসতে বাধা দেয় এবং আগুন নিভিয়ে দেয়।
বর্তমানে অনেক দেশে CCl₄ এর উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে কেন?
কারণ এটি ওজোনস্তর ধ্বংস করে।
সাবানের আয়নিক গ্রুপ কোনটি? [৪৪তম বিসিএস]
-COO⁻Na⁺
ফিনাইল সাধারণত কোথায় জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়? [২৯তম বিসিএস]
পায়খানা ও প্রস্রাবখানায়।
টুথপেস্টের প্রধান উপাদান কোনটি? [১৭তম বিসিএস]
ফ্লোরাইড ও ক্লোরোফিল।
সাবান তৈরির সময় উপজাত হিসেবে কী পাওয়া যায়?
গ্লিসারিন।
পানিতে কোনটি কলয়েড তৈরি করবে?
সাবান।
ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে কী তৈরি হয়?
পিভিসি (PVC) পাইপ।
টুথপেস্ট তৈরিতে সুগন্ধি ও শীতলকারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
মেন্থল।
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানুষের রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে? [২১তম বিসিএস]
কার্বন মনোক্সাইড (CO)।