Ch 18: Chemical Bond

0.0(0)
Studied by 0 people
call kaiCall Kai
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
GameKnowt Play
Card Sorting

1/67

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

68 Terms

1
New cards

রাসায়নিক বন্ধন কী?

একটি মৌল অন্য একটি মৌলের সাথে ইলেকট্রন গ্রহণ, বর্জন এবং ভাগাভাগির মাধ্যমে যখন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অনুকরণ করার লক্ষ্যে বন্ধনে আবদ্ধ হয় সেটাই হলো রাসায়নিক বন্ধন।

2
New cards

রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কী?

পরমাণুগুলোর সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রনগুলোকে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস (দ্বিত্ব বা অষ্টক) লাভের মাধ্যমে।

3
New cards

রাসায়নিক বন্ধন মূলত কয় ধরনের ও কী কী?

৩ ধরনের - ১. আয়নিক বন্ধন, ২. সমযোজী বন্ধন, ৩. ধাতব বন্ধন।

4
New cards

যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?

কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রনসমূহ থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে।

5
New cards

পটাশিয়াম (K) ও অক্সিজেনের (O) যোজ্যতা কত?

পটাশিয়ামের যোজ্যতা ১ (সর্বশেষ কক্ষে ১টি ইলেকট্রন) এবং অক্সিজেনের যোজ্যতা ৬ (সর্বশেষ কক্ষে ৬টি ইলেকট্রন)।

6
New cards

N, F, P, Cl এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?

N(7) এর 5টি, F(9) এর 7টি, P(15) এর 5টি এবং Cl(17) এর 7টি।

7
New cards

যোজনী কাকে বলে?

কোনো মৌলের একটি পরমাণু যতগুলো H পরমাণু বা Cl পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ঐ মৌলের যোজনী। [বিসিএস]

8
New cards

H এবং Cl এর যোজনী সাধারণত কত ধরা হয়?

১।

9
New cards

Na এর যোজনী কত?

Na পরমাণু একটি Cl পরমাণুর সাথে যুক্ত হয়ে NaCl গঠন করে, সুতরাং Na এর যোজনী ১। [বিসিএস]

10
New cards

ক্যালসিয়ামের (Ca) যোজনী কত?

২ (CaO তৈরি করে)।

11
New cards

পরিবর্তনশীল যোজনী কাকে বলে?

কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন- Fe এর পরিবর্তনশীল যোজনী ২ এবং ৩।

12
New cards

যৌগে মৌলের মূল যোজনী কীভাবে নির্ণয় করা হয়?

কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সর্বনিম্ন যোজনীর পার্থক্যকে এই মৌলের মূল যোজনী ধরতে হয়। যেমন- FeCl₂ যৌগে Fe এর যোজনী ২ কিন্তু Fe এর সর্বোচ্চ যোজনী ৩ হলে, মূল যোজনী ৩-২ = ১।

13
New cards

কার্বনের (C) যোজনী ২ এবং ৪ কেন?

কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p²। এটি ২টি ইলেকট্রন শেয়ার করে ২ যোজনী এবং ৪টি ইলেকট্রন শেয়ার করে ৪ যোজনী প্রদর্শন করে।

14
New cards

আয়রনের (Fe) যোজনী ২ এবং ৩ কেন?

আয়রনের ইলেকট্রন বিন্যাস [Ar] 3d⁶ 4s²। এটি 4s থেকে ২টি ইলেকট্রন ত্যাগ করে Fe²⁺ গঠন করে (যোজনী ২) এবং 4s ও 3d থেকে ৩টি ইলেকট্রন ত্যাগ করে Fe³⁺ গঠন করে (যোজনী ৩)।

15
New cards

বিভিন্ন মৌলের যোজনী উল্লেখ করো।

H(1), K(1), F(1), C(2,4), Cl(1), Mg(2), Br(1), Al(3), S(2,4,6), Fe(2,3), Na(1), Cu(1,2), Pb(2,4), P(3,5)।

16
New cards

অ্যানায়ন কাকে বলে?

ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নকে অ্যানায়ন বলে। [বিসিএস]

17
New cards

ক্লোরিন আয়ন (Cl⁻) কীভাবে তৈরি হয়?

ক্লোরিন (Cl) পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের (Ar) ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ক্লোরাইড (Cl⁻) আয়ন তৈরি করে।

18
New cards

ক্যাটায়ন কাকে বলে?

ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে। [বিসিএস]

19
New cards

সোডিয়াম আয়ন (Na⁺) কীভাবে তৈরি হয়?

Na পরমাণু তার সর্বশেষ শক্তিস্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস Neon (Ne) এর ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে সোডিয়াম ক্যাটায়ন (Na⁺) তৈরি করে।

20
New cards

যৌগমূলক (Radical) কাকে বলে?

এক বা একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত আধানযুক্ত গ্রুপকে যৌগমূলক বা র্যাডিক্যাল বলে।

21
New cards

গুরুত্বপূর্ণ কিছু যৌগমূলকের সংকেত ও যোজনী কী?

অ্যামোনিয়াম (NH₄⁺) - ; হাইড্রোক্সিল (OH⁻) -১; নাইট্রেট (NO₃⁻) -১; কার্বোনেট (CO₃²⁻) -২; সালফেট (SO₄²⁻) -২; ফসফেট (PO₄³⁻) -৩; বোরেট (BO₃³⁻) -৩; সায়ানাইড (CN⁻) -১।

22
New cards

আয়নিক বন্ধন কাকে বলে?

ধাতব ও অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তিস্তরের এক বা একাধিক ইলেকট্রনকে অধাতব পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে স্থানান্তর করে ধনাত্মক-ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন বলে। [বিসিএস]

23
New cards

নিচের কোনটি আয়নিক যৌগ?

NaCl। [ভর্তি পরীক্ষা]

24
New cards

ল্যাটিস এনার্জি (Lattice Energy) কী?

কঠিন আয়নিক যৌগের আয়নগুলোকে অসীম দূরত্বে পৃথক করতে যে শক্তি প্রয়োজন হয়, তাকে ল্যাটিস এনার্জি বলে।

25
New cards

সমযোজী বন্ধন কাকে বলে?

এক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। যে যৌগে সমযোজী বন্ধন থাকে তাকে সমযোজী যৌগ বলে।

26
New cards

সিগমা (σ) বন্ধন কী?

পরমাণু দুটির মধ্যে মুখোমুখি অধিক্রমণের (head-on overlap) ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে।

27
New cards

পাই (π) বন্ধন কী?

পরমাণু দুটির মধ্যে পাশাপাশি অধিক্রমণের (side-by-side overlap) ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে পাই বন্ধন বলে।

28
New cards

একক, দ্বি-বন্ধন ও ত্রি-বন্ধনে কোন ধরনের বন্ধন থাকে?

সকল একক বন্ধনে ১টি সিগমা বন্ধন থাকে। দ্বি-বন্ধনে ১টি সিগমা ও ১টি পাই বন্ধন থাকে। ত্রি-বন্ধনে ১টি সিগমা ও ২টি পাই বন্ধন থাকে।

29
New cards

সিগমা ও পাই বন্ধনের শক্তির তুলনা কী?

সিগমা (σ) বন্ধন পাই (π) বন্ধনের চেয়ে শক্তিশালী।

30
New cards

আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য কী?

আয়নিক যৌগ ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে এবং সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি, পানিতে দ্রবণীয় এবং বিদ্যুৎ পরিবহন করে। সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম, সাধারণত পানিতে অদ্রবণীয় (HF, HCl ব্যতিক্রম), বিদ্যুৎ পরিবহন করে না এবং সাধারণত তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে।

31
New cards

আয়নিক যৌগ কখন বিদ্যুৎ পরিবহন করে?

গলিত (Molten) বা জলীয় (Aqueous) অবস্থায়। কঠিন (Solid) অবস্থায় আয়নগুলো স্থির থাকে বলে বিদ্যুৎ পরিবহন করে না। [বিসিএস]

32
New cards

সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন?

এতে মুক্ত আয়ন বা ফ্রি ইলেকট্রন না থাকায়।

33
New cards

ধাতব বন্ধন কাকে বলে?

দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে ধাতব বন্ধন বলে। অথবা, এক খণ্ড ধাতুর মধ্যে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে।

34
New cards

বন্ধন শক্তির ক্রম কী?

সমযোজী বন্ধন > আয়নিক বন্ধন > ধাতব বন্ধন।

35
New cards

পোলার সমযোজী যৌগ কাকে বলে?

যে সমযোজী যৌগের মধ্যকার মৌলের তড়িৎঋণাত্মকতার পার্থকের কারণে আংশিক ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, তাকে পোলার সমযোজী যৌগ বলে।

36
New cards

পোলার সমযোজী বন্ধন গঠনের শর্ত কী?

সমযোজী যৌগের দুটি মৌলের মধ্যে তড়িৎঋণাত্মকতার মান 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে সেই বন্ধন পোলার সমযোজী বন্ধন হবে।

37
New cards

কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কত?

F=4.0, O=3.5, Cl=3.0, N=3.0, Br=2.8, I=2.5, C=2.5, H=2.1।

38
New cards

পানির অণু পোলার কেন?

পানির (H₂O) অণুতে অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণুর চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় সমযোজী বন্ধনীতি ব্যবহৃত ইলেকট্রন জোড় অক্সিজেনের দিকে সরে যায়। ফলে অক্সিজেন আংশিক ঋণাত্মক (δ⁻) ও হাইড্রোজেন আংশিক ধনাত্মক (δ⁺) আধান প্রাপ্ত হয়। তাই পানি পোলার। [ভর্তি পরীক্ষা]

39
New cards

হাইড্রোজেন বন্ধন কাকে বলে?

হাইড্রোজেন পরমাণু অন্য পোলার অনুতে থাকা ঋণাত্মক পরমাণু (যেমন- F, O, N) দ্বারা আকৃষ্ট হয়ে পরস্পর যুক্ত হওয়াকে হাইড্রোজেন বন্ধন বলে। [ভর্তি পরীক্ষা]

40
New cards

হাইড্রোজেন বন্ধনের শক্তি কেমন?

এটি সমযোজী বন্ধনের চেয়ে দুর্বল, কিন্তু ভ্যান-ডার-ওয়ালস বলের চেয়ে শক্তিশালী।

41
New cards

কোন যৌগটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে?

পানি (H₂O)।

42
New cards

সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে?

সাধারণ সমযোজী বন্ধনের মতো না হয়ে যখন এক পক্ষই শেয়ারকৃত ইলেকট্রন জোড় সরবরাহ করে, তখন সেই সমযোজী বন্ধনকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে।

43
New cards

অ্যামোনিয়াম আয়ন (NH₄⁺) কীভাবে গঠিত হয়?

NH₃-এর নাইট্রোজেনের একটি অব্যবহৃত ইলেকট্রন জোড় দিয়ে H⁺ এর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়াম আয়ন (NH₄⁺) গঠিত হয়।

44
New cards

পানিতে দ্রবণীয় কিছু আয়নিক যৌগের উদাহরণ দাও।

সোডিয়াম ক্লোরাইড (NaCl), পটাশিয়াম নাইট্রেট (KNO₃), অ্যামোনিয়াম ক্লোরাইড (NH₄Cl), ফিটকিরি (KAl(SO₄)₂·12H₂O)।

45
New cards

পানিতে দ্রবণীয় পোলার সমযোজী যৌগের উদাহরণ দাও।

হাইড্রোক্লোরিক এসিড (HCl), নাইট্রিক এসিড (HNO₃), সালফিউরিক এসিড (H₂SO₄), অ্যামোনিয়া (NH₃)।

46
New cards

পানিতে অদ্রবণীয় কিছু যৌগের উদাহরণ দাও।

সিলভার ক্লোরাইড (AgCl) (সাদা অধঃক্ষেপ), বেরিয়াম সালফেট (BaSO₄) (চিকিৎসায় ব্যবহৃত), ক্যালসিয়াম কার্বোনেট (CaCO₃) (দানাদার), কার্বন টেট্রাক্লোরাইড (CCl₄), মিথেন (CH₄), অক্সিজেন (O₂), নাইট্রোজেন (N₂)।

47
New cards

AgCl, BaSO₄ পানিতে দ্রবীভূত হয় না কেন?

এদের ল্যাটিস শক্তি পানির হাইড্রেশন শক্তির চেয়ে অনেক বেশি হওয়ায় এরা পানিতে অদ্রবণীয়।

48
New cards

সমযোজী যৌগে –OH, –NH₂, –COOH গ্রুপ উপস্থিত থাকলে পানিতে দ্রবীভূত হয় কেন?

এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে বলে।

49
New cards

সিলিকা (SiO₂), হীরক (C), গ্রাফাইট (C) পানিতে অদ্রবণীয় কেন?

এতে অসংখ্য পরমাণু সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটি কঠিন ত্রিমাত্রিক কাঠামো গঠন করে যা বেশ কঠিন। তাই এরা পানিতে অদ্রবণীয় এবং এদের গলাঙ্ক-ফুটাঙ্ক খুব বেশি।

50
New cards

কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

সিলিকা (SiO₂) / সিলভার ক্লোরাইড (AgCl)। [বিসিএস]

51
New cards

নিচের কোনটি ত্রিযোজী মৌল নয়?

জার্মেনিয়াম (Ge)। [ভর্তি পরীক্ষা]

52
New cards

কোন প্রাকৃতিক দ্রাবকে NaCl বেশি দ্রবীভূত হয়?

পানি (H₂O)।

53
New cards

রাসায়নিক বন্ধন গঠনের উদ্দেশ্য কী?

সবগুলো (ইলেকট্রন গ্রহণ বা বর্জনে স্থিতিশীলতা অর্জন, দ্বৈত নিয়ম, অষ্টক নিয়ম)। [বিসিএস]

54
New cards

অতিমাত্রায় দ্রবণীয় দ্রব কোনটি?

NaCl। [ভর্তি পরীক্ষা]

55
New cards

বন্ধন শক্তিমাত্রার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক?

সমযোজী বন্ধন > হাইড্রোজেন বন্ধন > ভ্যান-ডার-ওয়ালস বল।

56
New cards

নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক?

অ্যামোনিয়াম (NH₄⁺)। [ভর্তি পরীক্ষা]

57
New cards

কোনটি পানিতে অদ্রবণীয়?

অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড (Al(OH)₃)।

58
New cards

ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে কি বলে?

ক্যাটায়ন।

59
New cards

যদি ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তবে তাকে কী বলে?

অ্যানায়ন।

60
New cards

কোন নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ থাকে?

আর্গন (Ar) বা নিয়ন (Ne)।

61
New cards

ফেরাস ক্লোরাইডে (FeCl₂) আয়রনের যোজনী কত?

২।

62
New cards

ফ্লোরিন পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?

৭।

63
New cards

সালফারের যোজনী নয় কোনটি?

৩ (সালফারের যোজনী ২, ৪, ৬)।

64
New cards

সমযোজী হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয়?

সবগুলো (চিনি, গ্লুকোজ, ইথানল)।

65
New cards

সার্বজনীন দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

পানি (H₂O)। [বিসিএস]

66
New cards

বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে যে রাসায়নিক বন্ধন হয়, তাকে কী বলা হয়?

আয়নিক বন্ধন।

67
New cards

কোন লবণটি পানিতে দ্রবীভূত হয় না?

সিলভার ক্লোরাইড (AgCl)। [ভর্তি পরীক্ষা]

68
New cards

ফাজান্সের নীতি (Fajans' Rule) কী?

এটি ব্যাখ্যা করে কেন কিছু আয়নিক যৌগ আংশিকভাবে সমযোজী ধর্ম দেখায় (ক্যাটায়নের চার্জ বেশি হলে বা আকার ছোট হলে)।