1/72
Looks like no tags are added yet.
তড়িৎ কোষ বা বিদ্যুৎ কোষ (Electrochemical Cell) কাকে বলে?
এমন একটি যন্ত্র বা ব্যবস্থা, যা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে অথবা তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটায়।
একটি তড়িৎ কোষ কী কী দিয়ে গঠিত হয়?
দুটি ইলেকট্রোড (অ্যানোড ও ক্যাথোড), ইলেকট্রোলাইট (তড়িৎবিশ্লেষ্য দ্রবণ) এবং একটি বৈদ্যুতিক তার। সাধারণত একটি পাত্র, বিদ্যুৎ পরিবাহী পদার্থ (ইলেকট্রোড ও তড়িৎ বিশ্লেষ্য), বিদ্যুৎ পরিবাহী তার এবং তড়িৎ উৎস বা বাল্ব নিয়ে গঠিত হয়।
ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহী কী?
এসব পরিবাহী সাধারণত কঠিন পদার্থ হয়ে থাকে। যেমন- লোহা (Fe), কপার (Cu), নিকেল (Ni), গ্রাফাইট ইত্যাদি।
তড়িৎ কোষে অ্যানোড ও ক্যাথোড কীভাবে নির্ধারিত হয়?
ধাতুর সক্রিয়তার উপর ভিত্তি করে। যে ইলেকট্রোডে জারণ ঘটে তাকে অ্যানোড এবং যে ইলেকট্রোডে বিজারণ ঘটে তাকে ক্যাথোড বলে।
অ্যানোড (Anode) কী?
যে তড়িৎদ্বারে জারণ সংঘটিত হয়।
ক্যাথোড (Cathode) কী?
যে তড়িৎদ্বারে বিজারণ সংঘটিত হয়।
তড়িৎ বিশ্লেষ্য বিদ্যুৎ পরিবাহী (Electrolyte) কী?
দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিশ্লিষ্ট হয়ে আয়নিত হয় অর্থাৎ ক্যাটায়ন (ধনাত্মক আয়ন) ও অ্যানায়নে (ঋণাত্মক আয়ন) বিশ্লিষ্ট হয়। যেমন- সোডিয়াম ক্লোরাইড গলিত বা দ্রবণে দ্রবীভূত অবস্থায় Na⁺ ও Cl⁻ আয়নে বিশ্লিষ্ট হয়।
তড়িৎ বিশ্লেষ্য কয় প্রকার ও কী কী?
২ প্রকার - তীব্র তড়িৎ বিশ্লেষ্য (Strong Electrolyte) ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য (Weak Electrolyte)।
একাধিক আয়ন থাকলে কোনটি আগে চার্জমুক্ত হয়?
সক্রিয়তার সিরিজ অনুযায়ী যে আয়নটি নিচে অবস্থিত সে আগে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে চার্জমুক্ত হবে।
অ্যানায়নদের চার্জযুক্ত হওয়ার প্রবণতা (সহজে চার্জমুক্ত হওয়ার ক্রম) কেমন?
NO₃⁻ < SO₄²⁻ < Cl⁻ < Br⁻ < I⁻ < OH⁻।
ক্যাটায়নদের চার্জযুক্ত হওয়ার প্রবণতা (সহজে চার্জমুক্ত হওয়ার ক্রম) কেমন?
Li⁺ < K⁺ < Na⁺ < Al³⁺ < Zn²⁺ < Fe²⁺ < Sn²⁺ < Pb²⁺ < H⁺ < Cu²⁺ < Ag⁺ < Au³⁺।
তড়িৎ কোষ কয় প্রকার?
২ প্রকার - তড়িৎ রাসায়নিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষ।
তড়িৎ রাসায়নিক কোষ (Electrochemical Cell) কাকে বলে?
যে কোষের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ শক্তি পাওয়া যায়। আবিষ্কারকের নামানুসারে একে গ্যালভানিক কোষ বা ভোল্টার কোষও বলা হয়।
পর্যায়বৃত্ত প্রবাহ ও অপর্যায়বৃত্ত প্রবাহের উৎস কী?
পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো (দিক পরিবর্তন করে) এবং অপর্যায়বৃত্ত প্রবাহের উৎস তড়িৎ রাসায়নিক কোষ (দিক পরিবর্তন করে না)।
স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে তড়িৎ রাসায়নিক কোষ কয় প্রকার?
২ প্রকার - প্রাইমারি কোষ (প্রাথমিক কোষ) ও সেকেন্ডারি কোষ (গৌণ কোষ)।
প্রাইমারি কোষ কী?
যে কোষে কোনো প্রকার বিদ্যুৎ প্রয়োগ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। (যেমন- ভোল্টার কোষ, লেকল্যান কোষ, ড্যানিয়েল কোষ, শুষ্ক কোষ বা ড্রাই সেল)।
প্রাইমারি কোষ কয়ভাগে বিভক্ত?
২ ভাগে - এক তরল বা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ (যেমন- ড্রাই সেল, সরল ভোল্টায়িক, লেকল্যান, ফুয়েল সেল) এবং দুই তরল বা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ (যেমন- ড্যানিয়েল কোষ, যেখানে লবণ সেতু বা ঝালরযুক্ত পার্টিশন থাকে)।
সেকেন্ডারি কোষ কী?
এই কোষগুলো বিদ্যুৎ প্রবাহ চালিয়ে বার বার চার্জ করা যায় এবং ব্যবহার করা যায়, অর্থাৎ এগুলো rechargeable (পুনঃচার্জযোগ্য)। (যেমন- লেড-অ্যাসিড সঞ্চয়ক কোষ, নিকেল ক্যাডমিয়াম কোষ)।
তড়িৎ বিশ্লেষ্য কোষ (Electrolytic Cell) কাকে বলে?
যে কোষের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। এটি একটি অস্থিতিশীল প্রক্রিয়া।
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির ব্যবহার কী?
খনিজ পদার্থ থেকে বিভিন্ন ধাতু উৎপাদনে এবং এক ধাতুর উপর আরেক ধাতুর প্রলেপ দেওয়ার কাজে (Electroplating)।
হামফ্রি ডেভি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কী করেছিলেন?
প্রথম অনেকগুলো মৌলিক পদার্থ আলাদা করতে সক্ষম হন, যার মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য।
প্রমাণ বা আদর্শ তড়িৎ কোষ কী?
যে তড়িৎ কোষের তড়িচ্চালক বল সবদা একই থাকে এবং যার সাহায্যে অন্য তড়িৎ কোষের বিদ্যুচ্চালক বলের তুলনা করা হয়। (যেমন- ওয়েস্টন ক্যাডমিয়াম ও ল্যাটিমার ক্লার্ক কোষ)। এগুলোকে পরিবর্তক কোষ (Reversible) বলে।
শুষ্ক কোষ বা ড্রাই সেল কী?
এক ধরনের গ্যালভানিক কোষ যা একমুখী তড়িৎ প্রবাহ উৎপন্ন করে। এর তড়িচ্চালক বল ১.৫ ভোল্ট।
শুষ্ক কোষ কোথায় ব্যবহৃত হয়?
টর্চলাইট, রেডিও, টিভির রিমোট, খেলনা ইত্যাদিতে।
ড্রাই সেলের অ্যানোড, ক্যাথোড ও ইলেকট্রোলাইট কী?
অ্যানোড হিসেবে ধাতব জিংকের ছোট কাঁটা, ক্যাথোড হিসেবে কার্বন দণ্ড এবং ম্যাগনেসিয়াম ডাই অক্সাইড (MnO₂), অ্যামোনিয়াম ক্লোরাইড (NH₄Cl), জিংক ক্লোরাইড (ZnCl₂) ও পানির তৈরি পেস্ট ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হয়।
ড্রাই সেলের অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া কী?
অ্যানোড: Zn → Zn²⁺ + 2e⁻ ; ক্যাথোড: 2NH₄⁺ + 2MnO₂ + 2e⁻ → 2NH₃ + Mn₂O₃ + H₂O।
লেকল্যান কোষ কী?
জর্জেস লেকল্যান ১৮৬৬ সালে এই কোষ উদ্ভাবন করেন। এর অপর নাম ড্রাই-কার্বন ব্যাটারি। এতে Zn অ্যানোড এবং MnO₂ ক্যাথোড হিসেবে কাজ করে।
ড্যানিয়েল কোষ বা ক্লাসিক গ্যালভানিক কোষ কী?
এতে দুইটি ভিন্ন পাত্রে ZnSO₄ ও CuSO₄ দ্রবণ লবণ সেতু দ্বারা যুক্ত থাকে। Zn দণ্ড অ্যানোড ও Cu দণ্ড ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। এর EMF প্রায় ১.১ ভোল্ট।
ড্যানিয়েল কোষের অ্যানোড, ক্যাথোড ও সামগ্রিক বিক্রিয়া কী?
অ্যানোড: Zn → Zn²⁺ + 2e⁻ ; ক্যাথোড: Cu²⁺ + 2e⁻ → Cu ; সামগ্রিক: Zn + Cu²⁺ → Zn²⁺ + Cu।
লবণ সেতু (Salt Bridge) কী?
ড্যানিয়েল কোষের দুইটি পাত্রকে একটি U-আকৃতির নল বা জেল ভর্তি নল দ্বারা যুক্ত করা হয়, যা লবণ সেতু নামে পরিচিত। এতে সাধারণত KCl, KNO₃, NH₄NO₃ বা Na₂SO₄ দ্রবণ ব্যবহৃত হয়।
লবণ সেতুর কাজ কী?
দুই কোষে আয়ন সমতা রক্ষা করা এবং বিদ্যুৎ উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখা।
ফুয়েল সেল (Fuel Cell) কী?
যে কোষে রাসায়নিক বিক্রিয়ার (রেডক্স) মাধ্যমে একটি জ্বালানির রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়।
ফুয়েল সেলের জ্বালানি ও অক্সিডেন্ট কী?
জ্বালানি হিসেবে হাইড্রোজেন গ্যাস বা মিথানল এবং অক্সিডেন্ট হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয়।
ফুয়েল সেলের বিক্রিয়াগুলো কী?
অ্যানোড: 2H₂ → 4H⁺ + 4e⁻ ; ক্যাথোড: O₂ + 4H⁺ + 4e⁻ → 2H₂O ; সামগ্রিক: 2H₂ + O₂ → 2H₂O + Energy।
লেড-অ্যাসিড স্টোরেজ কোষ কী?
এই কোষে লেড (Pb) অ্যানোড এবং লেড ডাই-অক্সাইড (PbO₂) ক্যাথোড হিসেবে এবং সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হয়।
লেড-অ্যাসিড ব্যাটারির সুবিধা ও অসুবিধা কী?
সুবিধা: কম দাম, উচ্চ চার্জ ক্ষমতা, কম অভ্যন্তরীণ রোধ, বেশি বিদ্যুৎ সরবরাহ। অসুবিধা: কম শক্তি ঘনত্ব, অ্যাসিড লিকেজের ঝুঁকি, ধীরে চার্জ হয়, পরিবেশ দূষণ।
লিথিয়াম-আয়ন ব্যাটারির গঠন কেমন?
ঋণাত্মক ইলেকট্রোড গ্রাফাইট (কার্বন) এবং ধনাত্মক ইলেকট্রোড ধাতব অক্সাইড (যেমন- Li-CoO₂, Li-FePO₄, Li-Mn₂O₄) দিয়ে তৈরি। ইলেকট্রোলাইট হিসেবে জৈব দ্রাবকে দ্রবীভূত লিথিয়াম লবণ ব্যবহৃত হয়।
লিথিয়াম-আয়ন ব্যাটারির সুবিধা ও অসুবিধা কী?
সুবিধা: হালকা, মেমোরি ইফেক্ট নেই, চার্জ হারানোর হার কম (৫-১০%), পরিবেশবান্ধব। অসুবিধা: চার্জের ফলে ইলেক্ট্রোলাইট জমাট বাঁধা, উচ্চ তাপে ধারকতা হ্রাস, অভ্যন্তরীণ রোধ বেশি।
তড়িৎ বিশ্লেষণ (Electrolysis) কী?
রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য তড়িৎ প্রবাহ প্রয়োগ করার প্রক্রিয়া।
পানির তড়িৎ বিশ্লেষণ কে কত সালে করেন?
১৮০০ সালে নিকোলসন ও কার্লাইল সর্বপ্রথম পানিতে তড়িৎ প্রবাহ চালনা করে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস পান। (বিক্রিয়া: 2H₂O → 2H₂(g) + O₂(g))।
মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে কী সিদ্ধান্তে উপনীত হন?
১৮৩২ সালে তিনি সিদ্ধান্তে আসেন যে, তড়িৎ বিশ্লেষণের সময় যেকোনো তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের পরিমাণ তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িৎ-এর সমানুপাতিক।
তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা সর্বপ্রথম কে দেন?
আরহেনিয়াস (১৮৮১ সালে)। তিনি দেখেন যে অ্যাসিড, ক্ষার বা লবণকে তরলে দ্রবীভূত করলে সেগুলো আয়নিত হয়ে সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আধানে ভাগ হয়ে যায়।
বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
হল-হেরন্ট (Hall-Heroult) পদ্ধতি (১৮৮৬)।
বিগলিত সোডিয়াম ক্লোরাইডের (Brine) তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে?
অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে: 2Cl⁻ → Cl₂ + 2e⁻ (ইলেকট্রন ত্যাগ)।
বিগলিত সোডিয়াম ক্লোরাইডের (Brine) তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে?
ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে: 2H₂O + 2e⁻ → H₂(g) + 2OH⁻ (ইলেকট্রন গ্রহণ)।
বিগলিত সোডিয়াম ক্লোরাইডের (Brine) তড়িৎ বিশ্লেষণের সামগ্রিক বিক্রিয়া কী?
2NaCl + 2H₂O → 2NaOH + Cl₂(g)↑ + H₂(g)↑।
ধাতু নিষ্কাশন (Metal Extraction) কাকে বলে?
ধাতুর আকরিক থেকে অপ্রয়োজনীয় মিশ্র পদার্থ অপসারণ করে এবং পরিশুদ্ধ ধাতু আহরণ করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে।
কোন ধরনের ধাতু তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করা হয়?
বেশি সক্রিয় ধাতুসমূহের (K > Na > Ca > Mg > Al) তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ ঘটিয়ে ধাতু নিষ্কাশন করা হয়।
অ্যালুমিনিয়াম নিষ্কাশনে বক্সাইট থেকে কীভাবে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করা হয়?
বায়ার পদ্ধতিতে বক্সাইট (Al₂O₃.xH₂O) আকরিক থেকে বিশুদ্ধ অ্যালুমিনা (Al₂O₃) তৈরি করা হয়।
অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
হল-হেরন্ট পদ্ধতিতে তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়।
অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গলিত ক্রায়োলাইট (Na₃AlF₆) কেন ব্যবহার করা হয়?
অ্যালুমিনার গলনাঙ্ক কমানোর জন্য গলিত ক্রায়োলাইট ব্যবহার করা হয়।
অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড ও অ্যানোডে কী ঘটে?
তড়িৎ প্রবাহের মাধ্যমে ক্যাথোডে তরল অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হয়।
কোন কোন ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়?
কপার, জিংক, লেড, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুকে।
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু বিশুদ্ধকরণে অশুদ্ধ ধাতুর দণ্ডকে কোন প্রান্তের সাথে যুক্ত করা হয়?
ব্যাটারির ধনাত্মক প্রান্তের (অ্যানোড) সাথে যুক্ত করা হয়।
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু বিশুদ্ধকরণে বিশুদ্ধ ধাতুর দণ্ডকে কোন প্রান্তের সাথে যুক্ত করা হয়?
ব্যাটারির ঋণাত্মক প্রান্তের (ক্যাথোড) সাথে যুক্ত করা হয়।
তড়িৎ বিশ্লেষণের আরও কিছু ব্যবহার কী কী?
তড়িৎ প্রলেপন (Electroplating), গ্যালভানাইজিং, পেইন্টিং, ভলকানাইজিং ইত্যাদি।
ভোল্টামিটার (Voltameter) কী?
এমন একটি যন্ত্র, যা দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ ও সময়ের ভিত্তিতে ধাতুর নিষ্কাশন বা অধঃক্ষেপণ পরিমাপ করা হয়।
তামার ভোল্টামিটার কী?
এটি একটি তড়িৎ বিশ্লেষণ কোষ, যা একটি পাত্রে তামার সালফেট দ্রবণ ও তামার ইলেকট্রোড দিয়ে গঠিত। এর সাহায্যে তড়িৎ প্রবাহের পরিমাণ বা চার্জ মাপা যায়।
অটোমোবাইল ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহার করা হয়, তা হলো— [পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড-এর টেকনিশিয়ান : ২৩]
সালফিউরিক অ্যাসিড।
গাড়ীতে ব্যবহৃত ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর: ২৩]
সালফিউরিক অ্যাসিড।
সেল এমন একটি ইউনিট যা রূপান্তরিত করে— [ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)-এর উপ-সহকারী প্রকৌশলী : ২০]
রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে।
কোনটি গ্যালভানিক কোষ?
ডেনিয়েল সেল।
নিচের কোনটি ব্যাটারির অংশ নয়?
ডায়োড (ব্যাটারির অংশ: অ্যানোড, ক্যাথোড, ইলেকট্রোলাইট)।
শুষ্ক কোষের তড়িচ্চালক বল (EMF) কত?
১.৫ ভোল্ট।
গ্যালভানিক কোষের অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
জারণ।
লেড অ্যাসিড সঞ্চয়ী কোষ কোন ধরনের কোষ?
সেকেন্ডারি কোষ।
ব্যাটারি থেকে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়?
DC (Direct Current)।
নিচের কোনটি প্রাথমিক তড়িৎ রাসায়নিক কোষ?
ড্যানিয়েল কোষ।
কোনটি প্রাথমিক তড়িৎ রাসায়নিক কোষ নয়?
লেড সঞ্চয়ী কোষ (এটি সেকেন্ডারি কোষ)।
শুষ্ক কোষে কোনটি ইলেকট্রন দান করে?
দস্তার খোল (জিংক অ্যানোড)।
কোনটি সেকেন্ডারি তড়িৎ রাসায়নিক কোষ?
লেড সঞ্চয়ী কোষ।
একটি ধাতুর উপর জিংকের প্রলেপ দেওয়াকে কী বলে?
গ্যালভানাইজিং।
নিচের কোনটি একটি গৌণ (সেকেন্ডারি) কোষ?
লেড সঞ্চয়ী কোষ।