Ch 27: Cytology and Histology

0.0(0)
Studied by 0 people
call kaiCall Kai
learnLearn
examPractice Test
spaced repetitionSpaced Repetition
heart puzzleMatch
flashcardsFlashcards
GameKnowt Play
Card Sorting

1/81

encourage image

There's no tags or description

Looks like no tags are added yet.

82 Terms

1
New cards

জীবদেহের গঠন ও কাজের একককে কী বলা হয়?

কোষ।

2
New cards

কোষ কে আবিষ্কার ও নামকরণ করেন?

১৬৬৫ সালে রবার্ট হুক।

3
New cards

কোষ মতবাদ কে প্রদান করেন?

থিওডোর সোয়ান (Theodor Schwann) এবং ম্যাথিয়াস স্লাইডেন (Matthias Schleiden)।

4
New cards

এককোষী জীবের উদাহরণ কী কী?

অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্লাজমোডিয়াম।

5
New cards

বহুকোষী জীবের উদাহরণ কী কী?

মানুষ, গরু, আম গাছ।

6
New cards

সবচেয়ে বড় কোষ কোনটি?

উটপাখির ডিম।

7
New cards

সবচেয়ে ছোট কোষ কোনটি?

মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম (Mycoplasma gallisepticum)।

8
New cards

কাজের প্রকৃতির উপর ভিত্তি করে কোষ কত প্রকার?

২ প্রকার - দেহকোষ ও জনন কোষ।

9
New cards

নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার?

২ প্রকার - আদি কোষ (Prokaryotic) ও প্রকৃত কোষ (Eukaryotic)।

10
New cards

উদ্ভিদকোষে কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?

সেলুলোজ দিয়ে।

11
New cards

প্রাণিকোষে কোষপ্রাচীর থাকে কি?

না, থাকে না।

12
New cards

ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?

প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে।

13
New cards

ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?

কাইটিন দিয়ে।

14
New cards

কাগজের প্রধান রাসায়নিক উপাদান কী?

সেলুলোজ।

15
New cards

কোষপ্রাচীরের ছিদ্রপথকে কী বলা হয়?

কূপ (Pit)।

16
New cards

প্রোটোপ্লাজমকে কী বলা হয়?

জীবনের ভৌত ভিত্তি (Physical basis of life) বা Fluid of life।

17
New cards

প্রোটোপ্লাজমে কত শতাংশ পানি থাকে?

৭০% - ৯০%।

18
New cards

১৮৩৫ সালে ফেলিক্স ডুজার্ডিন কোষের ভেতরের জেলির মতো পদার্থকে কী নামে অভিহিত করেন?

সারকোড (Sarcode)।

19
New cards

১৮৪০ সালে বিজ্ঞানী পারকিনজে (Purkinje) কোন শব্দটি প্রথম ব্যবহার করেন?

প্রোটোপ্লাজম।

20
New cards

কোষঝিল্লির অপর নাম কী?

প্লাজমা মেমব্রেন, প্লাজমালেমা বা সাইটোপ্লাজমিক মেমব্রেন।

21
New cards

কোষঝিল্লির প্রধান উপাদান কী কী?

লিপিড ও প্রোটিন।

22
New cards

কোষঝিল্লি ভাঁজ হয়ে কী গঠন করে?

মাইক্রোভিলাই।

23
New cards

কোষঝিল্লির গঠনকে কী মডেল বলা হয়?

ফ্লুইড মোজাইক মডেল (Fluid Mosaic Model)।

24
New cards

সাইটোপ্লাজমের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটি?

প্লাস্টিড।

25
New cards

সাইটোপ্লাজমকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

২ ভাগে - মাতৃকা বা সাইটোসোল এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু।

26
New cards

কোষের শক্তিঘর (Power House) কোনটিকে বলা হয়?

মাইটোকন্ড্রিয়া।

27
New cards

মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদনের গুরুত্বপূর্ণ চক্রকে কী বলা হয়?

ক্রেবস চক্র (Krebs cycle)।

28
New cards

ATP এর পূর্ণরূপ কী এবং একে কী বলা হয়?

অ্যাডেনোসিন ট্রাইফসফেট (Adenosine Triphosphate); একে জৈব মুদ্রা বা শক্তির মুদ্রা (Energy coin) বলা হয়।

29
New cards

মাইটোকন্ড্রিয়ার গঠনে কত শতাংশ প্রোটিন ও লিপিড থাকে?

৬৫% প্রোটিন এবং ২৫-৩০% লিপিড।

30
New cards

'মাইটোকন্ড্রিয়া' নামকরণ কে করেন?

কার্ল বেন্ডা (Karl Benda)।

31
New cards

গলগি বস্তুকে কোষের কী বলা হয়?

কোষের ট্রাফিক পুলিশ (Traffic police of the cell)।

32
New cards

গলগি বস্তুর অপর নাম কী কী?

ডিক্টায়োসোম (Dictyosome), ইডিওসোম (Idiosome) বা লাইপোকন্ড্রিয়া (Lipochondria)।

33
New cards

গলগি বস্তু আবরণীতে কত ভাগ প্রোটিন ও ফসফোলিপিড থাকে?

৬০% প্রোটিন ও ৪০% ফসফোলিপিড।

34
New cards

লাইসোজোম আবিষ্কার ও নামকরণ কে করেন?

১৯৫৫ সালে ক্রিশ্চিয়ান ডি দুবে (Christian de Duve)।

35
New cards

লাইসোজোমকে কী বলা হয়?

আত্মঘাতী থলিকা (Suicidal bag)।

36
New cards

ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে কোন অঙ্গাণু?

লাইসোজোম।

37
New cards

এন্ডোপ্লাজমিক জালিকা কে আবিষ্কার করেন?

১৯৪৫ সালে পোর্টার (Porter)।

38
New cards

মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার কাজ কী?

লিপিড বা স্নেহ পদার্থ সংশ্লেষণ।

39
New cards

অমসৃণ (Rough) এন্ডোপ্লাজমিক জালিকার কাজ কী?

প্রোটিন সংশ্লেষণ।

40
New cards

উদ্ভিদকোষে প্লাস্টিড থাকে, প্রাণিকোষে থাকে না— এটি সত্য?

সত্য।

41
New cards

প্লাস্টিড কে প্রথম লক্ষ্য করেন?

১৮৮৩ সালে শিম্পার (Schimper)।

42
New cards

প্লাস্টিড কত প্রকার?

৩ প্রকার - ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট।

43
New cards

ক্লোরোপ্লাস্টের কাজ কী?

খাদ্য তৈরি করা (সালোকসংশ্লেষণ)।

44
New cards

'শর্করা জাতীয় খাদ্যের কারখানা' বলা হয় কোনটিকে?

ক্লোরোপ্লাস্টকে।

45
New cards

ক্রোমোপ্লাস্টের কাজ কী?

ফুল ও ফলের রঙ নির্ধারণ করা (পুষ্প রঙিন ও সুন্দর হয় এর কারণে)।

46
New cards

লিউকোপ্লাস্টের কাজ কী?

খাদ্য সঞ্চয় করা।

47
New cards

প্রাণিকোষে সঞ্চিত খাদ্য কী?

গ্লাইকোজেন।

48
New cards

উদ্ভিদকোষে সঞ্চিত খাদ্য কী?

শ্বেতসার (Starch)।

49
New cards

ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়?

পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে।

50
New cards

ক্লোরোপ্লাস্টের গ্রানা (grana) অংশের কাজ কী?

সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা।

51
New cards

ক্লোরোফিল তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কোনগুলো?

ম্যাগনেসিয়াম (Mg) ও লৌহ (Fe)।

52
New cards

ক্লোরোপ্লাস্টে কী কী রঞ্জক থাকে?

ক্লোরোফিল, ক্যারোটিনয়েড ও জ্যান্থোফিল।

53
New cards

ক্রোমোপ্লাস্ট কী?

এটি এক ধরনের রঙিন প্লাস্টিড তবে সবুজ নয়।

54
New cards

ক্রোমোপ্লাস্টে কোন কোন রঞ্জক থাকে?

জ্যান্থোফিল (হলুদ), ক্যারোটিন (কমলা), ফাইকোএরিথ্রিন (লাল), ফাইকোসায়ানিন (নীল) ইত্যাদি।

55
New cards

ফুলের রং হলুদ হওয়ার জন্য কোন রঞ্জক দায়ী?

জ্যান্থোফিল।

56
New cards

লিউকোপ্লাস্ট কাকে বলে?

যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না।

57
New cards

লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়?

যেসব কোষে সূর্যের আলো পড়ে না (যেমন: মূল, ভ্রূণ, জননকোষ) সেখানে।

58
New cards

লিউকোপ্লাস্ট কি ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে?

হ্যাঁ, আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে।

59
New cards

রাইবোজোমকে কী বলা হয়?

কোষের প্রোটিন ফ্যাক্টরি।

60
New cards

রাইবোজোম কোথায় অবস্থিত?

অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে বা সাইটোপ্লাজমে।

61
New cards

রাইবোজোম কে আবিষ্কার করেন?

১৯৫৫ সালে প্যালাডে (Palade)।

62
New cards

রাইবোজোমের প্রধান কাজ কী? (জীবকোষে কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?)

প্রোটিন সংশ্লেষণ করা।

63
New cards

কোন অঙ্গাণুটি পর্দা দ্বারা আবৃত থাকে না?

রাইবোজোম।

64
New cards

সেন্ট্রোজোম প্রধানত কোথায় পাওয়া যায়?

প্রধানত প্রাণিকোষে (নিম্নশ্রেণির উদ্ভিদ কোষেও কদাচিৎ দেখা যায়)।

65
New cards

সেন্ট্রোজোম কী দিয়ে গঠিত?

পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি নলাকার সেন্ট্রিওল দিয়ে।

66
New cards

সেন্ট্রোজোমের কাজ কী?

কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু ও অ্যাস্টার রে তৈরি করা এবং ফ্লাজেলা সৃষ্টিতে অংশ নেওয়া।

67
New cards

কোষগহ্বরের ঝিল্লিকে কী বলা হয়?

টোনোপ্লাস্ট (Tonoplast)।

68
New cards

কোষগহ্বরে কী থাকে?

কোষরস (পানি, অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ ইত্যাদি)।

69
New cards

কোষগহ্বরের প্রধান কাজ কী?

কোষরস ধারণ, বর্জ্য পদার্থ সংরক্ষণ এবং কোষের অভ্যন্তরীণ pH রক্ষা করা।

70
New cards

নিউক্লিয়াসকে কী বলা হয়?

কোষের মস্তিষ্ক ও প্রাণশক্তি।

71
New cards

নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?

১৮৩১ সালে রবার্ট ব্রাউন।

72
New cards

কোন কোন কোষে নিউক্লিয়াস থাকে না?

পরিণত লোহিত রক্তকণিকা (RBC) এবং অণুচক্রিকা (Platelets)।

73
New cards

ক্রোমাটিন জালিকা (Chromatin reticulum) কী?

বিভাজন না চলা অবস্থায় নিউক্লিয়াসের ভেতরে DNA ও প্রোটিন (হিস্টোন) সমন্বয়ে গঠিত সুতার মতো জট পাকানো জালিকা।

74
New cards

কোষ বিভাজনের সময় ক্রোমাটিন জালিকার কী ঘটে?

ক্রোমাটিন জালিকা কিছুটা খুলে গিয়ে মোটা ও খাটো হয় এবং আলাদা হয়ে যায়, যাকে ক্রোমোজোম বলে।

75
New cards

ক্রোমোজোমের অংশগুলো কী কী?

সেন্ট্রোমিয়ার এবং দুটি বাহু (p-arm ও q-arm)।

76
New cards

মানবদেহের মৌলিক ইউনিটের নাম কী?

কোষ।

77
New cards

মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?

নিউরন বা স্নায়ুকোষ।

78
New cards

কোষ ও কোষাঙ্গানুর গঠন ও কাজ নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?

Cytology (কোষবিদ্যা)।

79
New cards

আদিকোষ (Prokaryotic cell) কোথায় পাওয়া যায়?

ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা ইত্যাদিতে।

80
New cards

কোন কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়?

আদি কোষ (Prokaryotic cell)।

81
New cards

কোষের প্রধান তিনটি অংশ কী কী?

কোষঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস।

82
New cards

কোন উদ্ভিদে ক্লোরোফিল থাকে না?

ব্যাঙের ছাতা (ছত্রাক)।