1/107
Looks like no tags are added yet.
অধাতু কাকে বলে?
যে সমস্ত মৌলের মধ্যে ধাতব ধর্মগুলি বিদ্যমান নেই অর্থাৎ যে মৌলের উজ্জ্বল্য নেই, সাধারণত ভঙ্গুর, হালকা, তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, টেনে লম্বা করা যায় না, ঋণাত্মক তড়িৎধর্মী ও আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না তাদেরকে অধাতু বলে। এছাড়া যে সব মৌল বাহ্যিক কক্ষ ইলেকট্রন সহজে গ্রহণ করে নেগেটিভ আয়ন তৈরি করে, সেসব মৌলকে অধাতু বলে।
পর্যায় সারণির কোন গ্রুপের মৌলসমূহকে অধাতু বলা হয়?
গ্রুপ ১৬ এবং গ্রুপ ১৭ এর মৌলসমূহকে।
অধাতুর বৈশিষ্ট্য কী কী?
কক্ষ তাপমাত্রায় কঠিন ও বায়বীয় দশায় থাকে (ব্যতিক্রম: ব্রোমিন তরল), গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ধাতুর চেয়ে কম, ধাতব দ্যুতি নেই এবং আলো প্রতিফলিত হয় না (ব্যতিক্রম: আয়োডিন, হীরক, গ্রাফাইট), বিদ্যুৎ সুপরিবাহী নয় (ব্যতিক্রম: গ্রাফাইট), তাপ সুপরিবাহী নয়, ঋণাত্মক তড়িৎধর্মী (ব্যতিক্রম: হাইড্রোজেন), সাধারণত জারক (ব্যতিক্রম: কার্বন বিজারক, হাইড্রোজেন জারক-বিজারক)।
সবচেয়ে হালকা অধাতব মৌল কোনটি?
হাইড্রোজেন (H)।
সবচেয়ে ভারী অধাতু কোনটি?
আয়োডিন (I₂)।
প্রকৃতিতে সবচেয়ে বেশি প্রাপ্ত অধাতু কোনটি?
অক্সিজেন (O₂) (বিশ্বের মোট ভরের প্রায় ৪৬%)।
সবচেয়ে সক্রিয় অধাতু কোনটি?
ফ্লোরিন (F₂)।
সবচেয়ে মূল্যবান অধাতু কোনটি?
ডায়মন্ড (হীরক - কার্বনের রূপ)।
অধাতুর মধ্যে সর্বোচ্চ তাপ পরিবাহী কোনটি?
ডায়মন্ড (হীরক)।
অধাতুর মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ পরিবাহী কোনটি?
গ্রাফাইট (কার্বনের আরেক রূপ)।
কোন কোন অধাতু কঠিন অবস্থায় পাওয়া যায়?
কার্বন (C), ফসফরাস (P), আয়োডিন (I)।
কোন অধাতু তরল অবস্থায় পাওয়া যায়?
ব্রোমিন (Br₂)।
কোন কোন অধাতু গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়?
হাইড্রোজেন (H₂), নাইট্রোজেন (N₂), অক্সিজেন (O₂), ফ্লোরিন (F₂), ক্লোরিন (Cl₂), নিষ্ক্রিয় গ্যাসসমূহ (He, Ne, Ar ইত্যাদি)।
হাইড্রোজেন কে কত সালে আবিষ্কার করেন?
হেনরি ক্যাভেন্ডিস, ১৭৬৬ সালে।
হাইড্রোজেনের বৈশিষ্ট্য কী?
মহাবিশ্বের সবচেয়ে হালকা গ্যাস এবং সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। এর মূল উৎস প্রাকৃতিক গ্যাস ও পানি। এটি জারক ও বিজারক উভয় হিসেবেই কাজ করে।
হাইড্রোজেনের আইসোটোপ কয়টি?
৭টি।
ন্যাশনাল গ্রিড গ্রুপ কত ধরনের হাইড্রোজেনের নামকরণ করেছে?
৯ ধরনের (গ্রে, ব্লু, গ্রিন, ব্রাউন, ব্ল্যাক, টারকোয়েজ, পাপল/পিঙ্ক, ইয়েলো, হোয়াইট)।
ব্রাউন/গ্রে হাইড্রোজেন কীভাবে উৎপাদিত হয়?
ফসিল ফুয়েল (প্রাকৃতিক গ্যাস, কয়লা) থেকে (Steam methane reforming)।
ব্লু হাইড্রোজেন কীভাবে উৎপাদিত হয়?
CCUS (Carbon capture, utilisation & storage) প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক গ্যাস থেকে।
গ্রিন হাইড্রোজেন কীভাবে উৎপাদিত হয়?
নবায়নযোগ্য শক্তি (Renewable energy) ব্যবহার করে পানির ইলেক্ট্রোলাইসিসের মাধ্যমে।
কার্বনের যোজনী কত?
২, ৪।
কার্বনের রূপভেদ কী কী?
হীরক, গ্রাফাইট ও ফুলারিন।
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
হীরক (কৃত্রিমভাবে তৈরি সবচেয়ে কঠিন পদার্থ বোরন)।
গ্রাফিন কী?
এক পরমাণু পুরুত্ববিশিষ্ট গ্রাফাইটের স্তরকে গ্রাফিন বলে। এটি কাচের ন্যায় স্বচ্ছ অথচ ইস্পাতের চেয়েও শক্ত এবং এর বিদ্যুৎ পরিবাহিতা অত্যন্ত বেশি।
উড পেন্সিলের 'সীস' হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
গ্রাফাইট।
সোডিয়াম ধাতুর নিষ্কাশনে গ্রাফাইট কী হিসেবে ব্যবহৃত হয়?
অ্যানোড হিসেবে।
কার্বন ডাই অক্সাইড (CO₂) এর বৈশিষ্ট্য কী?
বর্ণহীন, গন্ধহীন, অল্পধর্মী গ্যাস।
CO₂ রাসায়নিক অগ্নি নির্বাপক হিসেবে কীভাবে কাজ করে?
অগ্নিতে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
CO₂ পানিতে দ্রবীভূত হয়ে কী তৈরি করে?
দুর্বল কার্বনিক এসিড (H₂CO₃), যা নীল লিটমাসকে লাল করে।
শুষ্ক বরফ (Dry Ice) কী?
তরল কার্বন ডাই অক্সাইডকে দ্রুত বাষ্পায়িত করলে এর কিছু অংশ জমে যে কঠিন অবস্থা প্রাপ্ত হয়, তাকে শুষ্ক বরফ বলে।
কার্বন মনোক্সাইড (CO) এর বৈশিষ্ট্য কী?
বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন গ্যাস। এটি খুবই বিষাক্ত (নিরব ঘাতক)।
CO রক্তে কী তৈরি করে?
হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বোক্সিহিমোগ্লোবিন (Carboxyhemoglobin) তৈরি করে, ফলে অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস পায়।
ওয়াটার গ্যাসের সংকেত কী?
CO + H₂
প্রোডিউসার গ্যাসের সংকেত কী?
2CO + N₂
নাইট্রোজেন কে আবিষ্কার করেন?
রাদারফোর্ড (১৭৭২)।
বায়ুর প্রধান উপাদান কোনটি?
নাইট্রোজেন (৭৮.০২%)।
নাইট্রোজেনের আইসোটোপ কয়টি?
২টি (¹⁴N, ¹⁵N)।
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি হয়?
ইউরিয়া সার।
চিপসের প্যাকেট এবং বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
নাইট্রোজেন গ্যাস।
নাইট্রাস অক্সাইড (N₂O) এর অপর নাম কী?
লাফিং গ্যাস (হালকা চেতনানাশক ও হাসির উৎকেক সৃষ্টিকারী)।
রাজঅম্ল (Aqua Regia) কী?
১ মোল গাঢ় নাইট্রিক এসিড (HNO₃) ও ৩ মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের (HCl) মিশ্রণ (১:৩)।
রাজঅম্ল কী কাজে ব্যবহৃত হয়?
সোনা, রূপা ও প্লাটিনামের মতো অভিজাত ধাতুকে দ্রবীভূত করতে।
স্বর্ণের খাদ দূর করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
নাইট্রিক অ্যাসিড (HNO₃)।
নাইট্রোজেন চক্রে বজ্রপাতের সময় তাপমাত্রা কত থাকে?
প্রায় ৩০০০°C।
অক্সিজেনের বাংলা নাম কী?
অম্লজান (অম্ল উৎপাদক)।
অক্সিজেন কে আবিষ্কার করেন?
জোসেফ প্রিস্টলি (১৭৭৪) এবং নামকরণ করেন ল্যাভয়েসিয়ে।
পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত অধাতু কোনটি?
অক্সিজেন (বিশ্বের মোট ভরের ৪৬%)।
অক্সিজেন কি জ্বলে?
না, অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে।
অক্সিজেনের একটি রূপভেদ ওজোন (O₃) এর রঙ কী?
গাঢ় নীল বা বেগুনি।
রকেটের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
তরল অক্সিজেন।
মাছ বা জলজ প্রাণীরা কীভাবে শ্বাস নেয়?
পানিতে দ্রবীভূত অক্সিজেন (DO) দিয়ে।
কোন পানিতে দ্রবীভূত অক্সিজেন বেশি থাকে?
প্রবাহমান বা ঠান্ডা পানিতে (নদী)।
ফসফরাস কী ধরনের মৌল?
অধাতব বহুরূপী মৌল।
ফসফরাসের রূপভেদ কয়টি ও কী কী?
২টি - সাদা ফসফরাস ও লোহিত ফসফরাস।
কোন ফসফরাস বেশি সক্রিয় ও বিষাক্ত?
সাদা ফসফরাস (রসুনের মতো গন্ধ)।
দিয়াশলাই শিল্পে কোনটি ব্যবহৃত হয়?
লোহিত ফসফরাস।
গ্যাস মাস্কের প্রধান উপাদান কী?
ফসফরাস পেন্টক্সাইড (P₂O₅)।
সালফার কোন রঙের পদার্থ?
হলুদ রঙের।
ফ্রাশ পদ্ধতি কী?
সালফারের খনি থেকে সালফার নিষ্কাশন করার পদ্ধতি (অতিতপ্ত জলীয় বাষ্প ও বায়ুচাপের সাহায্যে)।
সালফারের রূপভেদ কয়টি?
২টি - রম্বিক সালফার ও মনোক্লিনিক সালফার।
রাবার ভলকানাইজিং, ঔষধ, বারুদ, দিয়াশলাই তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
সালফার।
ডিমের পঁচা গন্ধের জন্য দায়ী কোন গ্যাস?
হাইড্রোজেন সালফাইড (H₂S)।
রাসায়নিক দ্রব্যের রাজা কাকে বলা হয়?
সালফিউরিক এসিড (H₂SO₄)।
গাঢ় সালফিউরিক এসিডকে কী বলা হয়?
নিরুদক (Dehydrating agent)।
ধূমায়মান সালফিউরিক এসিডকে কী বলে?
ওলিয়াম (Oleum)। সংকেত: H₂S₂O₇ বা H₂SO₄ + SO₃।
পর্যায় সারণির গ্রুপ-১৭ এর মৌলগুলোকে কী বলা হয়?
হ্যালোজেন। (F, Cl, Br, I, At, Ts)।
হ্যালোজেন শব্দের অর্থ কী?
লবণ উৎপাদনকারী। এদের মূল উৎস সামুদ্রিক লবণ।
হ্যালোজেনগুলোর ভৌত অবস্থা কী?
ফ্লোরিন ও ক্লোরিন গ্যাসীয়, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন।
হ্যালোজেন হাইড্রাসিডের শক্তির ক্রম কী?
HI > HBr > HCl > HF।
হ্যালোজেনের সক্রিয়তার ক্রম কী?
F > Cl > Br > I
সমুদ্রের পানিতে কত শতাংশ NaCl দ্রবীভূত অবস্থায় থাকে?
২.৫৬%।
টিংচার আয়োডিন কী কাজে ব্যবহৃত হয়?
জীবাণুনাশক ও পচনরোধক হিসেবে।
আয়োডিনের উৎস কী কী?
সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক পানি ও মাছ, কড লিভার অয়েল।
পানি বিশুদ্ধকরণে (জীবাণুমুক্ত করতে) কোনটি ব্যবহার করা হয়?
ক্লোরিন (Cl₂)।
১০. নিষ্ক্রিয় গ্যাস (গ্রুপ ১৮)
নিষ্ক্রিয় গ্যাসগুলো কোন গ্রুপে অবস্থিত?
গ্রুপ-১৮ (VIIIA)।
নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম কী?
হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn), ওগানেসন (Og)।
নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন নিষ্ক্রিয়?
সবশেষ কক্ষপথে ইলেকট্রনের অষ্টক পূর্ণ থাকে (হিলিয়াম ব্যতীত, হিলিয়ামের ২টি) বলে এরা কারো সাথে ইলেকট্রন বিনিময় করে না।
সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
ওগানেসন (Og) (পূর্বনাম Uuo)।
বেলুন ও ডুবুরিরা হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম ব্যবহার করেন কেন?
হিলিয়াম অদাহ্য ও নিষ্ক্রিয় গ্যাস, তাই নিরাপদ।
রং বেরঙের বিজ্ঞাপনী বাতি (Neon sign) তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
নিয়ন (Ne)।
টিউবলাইট, সেভিং ল্যাম্প তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
আর্গন (Ar)।
ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে কোন গ্যাস ব্যবহৃত হয়?
জেনন (Xe)।
ক্যান্সার চিকিৎসায় কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয়?
রেডন (Rn)।
১১. বিষাক্ত গ্যাসসমূহ
ফসজিন (COCl₂) গ্যাসের প্রভাব কী?
খুব দ্রুত ফুসফুস ধ্বংস করে (সর্বোচ্চ প্রাণঘাতী)।
হাইড্রোজেন সায়ানাইড (HCN) গ্যাসের প্রভাব কী?
স্বায়ুতন্ত্রে (Respiratory system) আক্রমণ করে (সর্বোচ্চ প্রাণঘাতী)।
কার্বন মনোক্সাইড (CO) কে 'নিরব ঘাতক' বলা হয় কেন?
এটি বর্ণ-গন্ধহীন কিন্তু শ্বাসের সাথে দেহে ঢুকে হিমোগ্লোবিনে মিশে যায়।
সালফার ডাই অক্সাইড (SO₂) ও নাইট্রোজেন ডাই অক্সাইড (NO₂) এর প্রভাব কী?
শ্বাসকষ্ট, ফুসফুসে জ্বালা (শ্বাসতন্ত্রের শত্রু)।
অ্যামোনিয়া (NH₃) ও হাইড্রোজেন সালফাইড (H₂S) এর বৈশিষ্ট্য কী?
তীব্র/দুর্গন্ধযুক্ত, চোখ ও নাকে জ্বালা করে।
১২. বিগত সালের প্রশ্ন (MCQ)
'গ্রে-হাইড্রোজেন'-এর তুলনায় 'গ্রীন-হাইড্রোজেনের' সুবিধা হল - [৫০তম বিসিএস]
এতে কার্বন নিঃসরণ প্রায় শূন্য হয়।
বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল- [৪৫তম বিসিএস]
হাইড্রোজেন।
গ্রাফিন কার রূপভেদ? [৪১তম বিসিএস]
কার্বন (C)।
প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? [২৩তম ও ১৮তম বিসিএস]
হীরা।
কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? [৪১তম বিসিএস]
নদীর পানিতে (প্রবাহমান)।
শুষ্ক বরফ বলা হয়- [২৬তম বিসিএস]
হিমায়িত কার্বন ডাই-অক্সাইডকে।