1/119
Looks like no tags are added yet.
সরল ছন্দিত গতি কী ধরনের গতি?
একটি বিশেষ পর্যায়বৃত্ত গতি; এটি সরল স্পন্দন গতি এবং সরল রৈখিক
সরল ছন্দিত গতিতে ত্বরণ কীসের সমানুপাতিক?
সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক (F ∝ −x)
সরল ছন্দিত গতিতে ত্বরণ কোন দিকে অভিমুখী হয়?
সাম্যাবস্থানের অভিমুখী
সব পর্যায়বৃত্ত গতি কি সরল ছন্দিত গতি?
না; সব সরল ছন্দিত গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সব পর্যায়বৃত্ত গতি সরল ছন্দিত গতি না
সরল ছন্দিত গতিতে সাম্যাবস্থানে বেগ ও ত্বরণ কেমন? (ক্লাস নোট)
সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ ও ত্বরণ শূন্য; প্রান্তিক অবস্থানে বেগ শূন্য
তরঙ্গে কোন কোন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়?
প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, উপরিপাতন, ব্যতিচার
তরঙ্গ সৃষ্টির জন্য কী প্রয়োজন?
জড় মাধ্যমের
তরঙ্গের বেগ কীসের উপর নির্ভরশীল?
মাধ্যমের প্রকৃতির উপর
তরঙ্গ কী স্থানান্তর করে?
এক স্থান হতে অন্য স্থানে শক্তি স্থানান্তর করে; কিন্তু মাধ্যমের কণাগুলো একই স্থানে স্থির থাকে
শক্তি বেশি হলে তরঙ্গের বিস্তার কেমন হয়?
বিস্তার বেশি হয়
তরঙ্গের শক্তি কীসের সমানুপাতিক?
বিস্তারের বর্গের সমানুপাতিক (E ∝ A²)
মাধ্যমের উপস্থিতির উপর ভিত্তি করে তরঙ্গ কয় প্রকার?
২ প্রকার: যান্ত্রিক তরঙ্গ (Mechanical wave) ও তাড়িত চৌম্বক তরঙ্গ (Electromagnetic wave)
যান্ত্রিক তরঙ্গ কয় প্রকার ও কী কী?
২ প্রকার: অনুপ্রস্থ তরঙ্গ (Transverse Wave) ও অনুদৈর্ঘ্য তরঙ্গ (Longitudinal Wave)
অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ কী?
পানির তরঙ্গ
অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কী?
শব্দ তরঙ্গ, স্প্রিং-এর তরঙ্গ
তাড়িত চৌম্বক তরঙ্গের উদাহরণ কী কী?
আলোক তরঙ্গ, এক্স-রে, রাডার তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি
তাড়িত চৌম্বক তরঙ্গের বেগ কত? (ক্লাস নোট)
3 × 10⁸ ms⁻¹ (আলোর বেগ)
তরঙ্গ সম্পর্কিত রাশিগুলো কী কী?
পূর্ণ স্পন্দন, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদ, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ
কম্পাঙ্ক (f) এর সূত্র কী? (ক্লাস নোট)
f = N/t (N = স্পন্দন সংখ্যা, t = সময়)
কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কী?
f = 1/T
তরঙ্গ দৈর্ঘ্য ও বেগের সম্পর্ক কী?
v = fλ
তরঙ্গ বেগের আরেকটি সূত্র কী? (ক্লাস নোট)
v = λ/T
শব্দ কীভাবে উৎপন্ন হয়?
বস্তুর কম্পন থেকে
শব্দ কোন ধরনের তরঙ্গ?
যান্ত্রিক তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গ
শব্দ সঞ্চালনের জন্য কী প্রয়োজন?
জড় মাধ্যম
শব্দ তরঙ্গ কীভাবে অগ্রসর হয়?
মাধ্যমের অণুগুলোর সংকোচন প্রসারণের মাধ্যমে
শব্দের তীব্রতা কীসের সমানুপাতিক?
তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক
শব্দ তরঙ্গের কোন কোন ধর্ম সম্ভব?
প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন
শব্দের বেগ কীসের উপর নির্ভরশীল?
মাধ্যমের প্রকৃতি (ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি)
০°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?
৩৩২ m/s
শব্দের বেগ আলোর বেগের তুলনায় কেমন?
অনেক কম
মাধ্যম ছাড়া শূন্যে শব্দের বেগ কত?
শূন্য
তাপমাত্রা ১°C বাড়লে শব্দের বেগ কত বাড়ে?
০.৬ ms⁻¹
বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগের কী হয়?
শব্দের বেগ বাড়ে
মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতা বেশি হলে শব্দের বেগের কী হয়?
শব্দের বেগ বাড়ে
শব্দের বেগের ক্রম কী?
কঠিন মাধ্যম > তরল মাধ্যম > বায়বীয় মাধ্যম
বায়ুতে শব্দের বেগ কত?
৩৩২ ms⁻¹
পানিতে শব্দের বেগ কত?
১৪৫০ ms⁻¹ (হাতে লেখা ১৪৯৩ও আছে)
হাইড্রোজেনে শব্দের বেগ কত?
১২৮৪ ms⁻¹
পারদে শব্দের বেগ কত?
১৪৫০ ms⁻¹
লোহায় শব্দের বেগ কত?
প্রায় ৫১৩০ ms⁻¹ (স্লাইডে ৫২২০ও দেখা যায়)
হীরায় শব্দের বেগ কত?
১২০০০ ms⁻¹
শব্দের প্রতিফলন কাকে বলে?
শব্দ তরঙ্গ চলার পথে বড় কোনো প্রতিফলককে বাধাপ্রাপ্ত হলে তা পূর্বের মাধ্যমে ফিরে আসা
শব্দের প্রতিফলনের বাস্তব উদাহরণ কী?
প্রতিধ্বনি (Echo)
কোনো শব্দ শোনার পর কত সময় পর্যন্ত এর রেশ মস্তিষ্কে থেকে যায়?
০.১ সেকেন্ড
প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত?
১৬.৬ মিটার (০°C তাপমাত্রায়, ৩৩২ × ০.১ ÷ ২)
প্রতিধ্বনির সাহায্যে কী কী করা যায়?
কূপের গভীরতা নির্ণয়, সমুদ্রের গভীরতা নির্ণয়, পাহাড়ের দূরত্ব নির্ণয়
সমুদ্রের গভীরতা নির্ণয়ের সূত্র কী? (ক্লাস নোট)
h = vt/2
সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহৃত হয়? (ক্লাস নোট)
SONAR
প্রতিধ্বনি ব্যবহার করে মানুষের হৃদপিন্ডের কোন পরীক্ষা করা হয়?
ইকোকার্ডিওগ্রাম
বাদুড় অন্ধকারে কীভাবে দিক নির্ণয় করে?
প্রতিধ্বনি সৃষ্টির মাধ্যমে
তিমি কীভাবে শিকারের অবস্থান নিশ্চিত করে?
শব্দ সৃষ্টি ও প্রতিধ্বনির মাধ্যমে
মাকড়সা কীভাবে শিকার ধরে?
শব্দোত্তর তরঙ্গ সৃষ্টির মাধ্যমে
RADAR এর পূর্ণরূপ কী?
Radio Detection and Ranging
রাডার কোন তরঙ্গের সাহায্যে কাজ করে?
রেডিও তরঙ্গ (Radio Waves)
রাডারে কোন মূলনীতি ব্যবহৃত হয়?
প্রতিধ্বনির মূলনীতি
রাডার দিয়ে কী করা হয়?
কোনো বস্তু বা লক্ষ্য শনাক্ত করা, তার দূরত্ব মাপা এবং গতি নির্ণয় করা
রাডারকে কী বলা হয়?
ইলেকট্রনিক চক্ষু (Electronic Eye)
রাডারের ব্যবহার কী কী?
বিমান ও জাহাজ চলাচল নিয়ন্ত্রণ, সামরিক কাজে শত্রু বিমান/মিসাইল শনাক্তকরণ, আবহাওয়া পূর্বাভাস (মেঘ, ঝড়, বৃষ্টির তীব্রতা নির্ণয়), মহাকাশ গবেষণায় গ্রহ-উপগ্রহ পর্যবেক্ষণ, ট্রাফিক নিয়ন্ত্রণে গাড়ির গতি মাপা
শ্রাব্যতার সীমা বা পাল্লা কত?
২০ Hz থেকে ২০০০০ Hz
শব্দোত্তর (Ultrasonic) তরঙ্গ কাকে বলে?
যে তরঙ্গের কম্পাংক ২০০০০ Hz এর চেয়ে বেশি
শব্দেতর (Infrasonic) তরঙ্গ কাকে বলে?
যে তরঙ্গের কম্পাংক ২০ Hz এর চেয়ে কম
মানুষের শ্রাব্যতার সীমা কত (Hz)?
২০ – ২০০০০
বাদুড়ের শ্রাব্যতার সীমা কত (Hz)?
২০০০ – ১১০০০০
ইঁদুরের শ্রাব্যতার সীমা কত (Hz)?
১০০০ – ৯১০০০
বিড়ালের শ্রাব্যতার সীমা কত (Hz)?
৪৫ – ৬৪০০০
কুকুরের শ্রাব্যতার সীমা কত (Hz)?
৪ – ৪৫০০০
ডলফিনের শ্রাব্যতার সীমা কত (Hz)?
১৫০ – ১৫০০০০
শব্দেতর তরঙ্গের ব্যবহার কী কী?
পারমাণবিক বিস্ফোরণ ও তেজস্ক্রিয় কণার অস্তিত্ব মনিটরিং, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, থেরাপি চিকিৎসা, ছোট শিশুদের চোখের মাইওপিয়া চিকিৎসা, এন্টিব্যাক্টেরিয়াল ড্রাগ হিসেবে চোখের রোগ উপশম, বায়ুমণ্ডলের অবস্থা মনিটরিং
শব্দোত্তর তরঙ্গের ব্যবহার কী কী?
আল্ট্রাসনোগ্রাফিতে দেহের নরম টিস্যুর রোগ নির্ণয়, হৃদরোগ শনাক্তকরণ, মাতৃগর্ভে শিশুর অবস্থা নির্ণয়, সমুদ্রের গভীরতা নির্ণয় (SONAR), হিমশৈল ও ডুবোজাহাজের অবস্থান নির্ণয়, ধাতব পাতে সূক্ষ্ম ফাটল অনুসন্ধান, সূক্ষ্ম যন্ত্রপাতি পরিষ্কার, ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস, অমিশ্রণীয় তরলের মিশ্রণ তৈরি
বাদুড়, তিমি বা মাকড়সা শিকার ধরতে কোন তরঙ্গ ব্যবহার করে?
শব্দোত্তর তরঙ্গ
শব্দের তীব্রতার একক কী?
বেল; তবে বড় একক হওয়ায় ডেসিবেল (dB) এককে প্রকাশ করা হয়
মানুষের স্বাভাবিক শ্রবণ ধারণ ক্ষমতা কত?
৪৫-৫৫ dB (WHO এর মতে ৪০-৫০ dB)
কত dB এর বেশি শব্দে মানুষ বধির হতে পারে? (বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর)
১০৫ dB এর বেশি হলে
একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনুযায়ী কত dB এর বেশি শব্দে মানুষ বধির হয়?
১২০ dB এর বেশি
WHO এর মতে কত dB এর বেশি হলে মানুষ বধির হতে পারে?
৬০ dB এর বেশি
মশার পাখার শব্দের মাত্রা কত dB?
০
নিঃশ্বাসের শব্দের মাত্রা কত dB?
১০
কথাবার্তার শব্দের মাত্রা কত dB?
৪০-৬০
টেলিভিশনের শব্দের মাত্রা কত dB?
৫০-৬০
গাড়ির শব্দের মাত্রা কত dB?
৬০-৮০
রাস্তার ট্রাফিকের শব্দের মাত্রা কত dB?
৮০-৯০
জেট ইঞ্জিনের শব্দের মাত্রা কত dB?
১১০-১৪০
অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দের মাত্রা কত dB?
১২০-১৩০
শান্ত এলাকায় শব্দের মাত্রা কত dB (দিনে ও রাতে)?
দিনে ৫০, রাতে ৪০
আবাসিক এলাকায় শব্দের মাত্রা কত dB (দিনে ও রাতে)?
দিনে ৫৫, রাতে ৪৫
মিশ্র এলাকায় (আবাসিক, বানিজ্যিক ও শিল্প) শব্দের মাত্রা কত dB (দিনে ও রাতে)?
দিনে ৬০, রাতে ৫০
বানিজ্যিক এলাকায় শব্দের মাত্রা কত dB (দিনে ও রাতে)?
দিনে ৭০, রাতে ৬০
শিল্প এলাকায় শব্দের মাত্রা কত dB (দিনে ও রাতে)?
দিনে ৭৫, রাতে ৭০
শব্দ দূষণের প্রভাব কী কী?
মানসিক উত্তেজনা সৃষ্টি, মেজাজ খিটখিটে হওয়া, অনিদ্রা ও স্মৃতিশক্তি হ্রাস, কর্মক্ষমতা হ্রাস, শ্রবণশক্তির ক্ষতি, হজমে সমস্যা, হৃৎপিন্ড দুর্বল হয়ে পড়া, উচ্চ রক্তচাপ
ডপলার ক্রিয়ায় কোন তিনটি বিষয় বিবেচনা করা হয়?
১) উৎস গতিশীল কিন্তু শ্রোতা স্থির ২) উৎস স্থির কিন্তু শ্রোতা গতিশীল ৩) উৎস ও শ্রোতা উভয়ই গতিশীল
ডপলার ক্রিয়ায় উৎস শ্রোতার দিকে আসলে কম্পাঙ্ক কেমন শোনা যায়?
বেশি (Higher frequency, higher pitch); দূরে সরে গেলে কম (Lower frequency)
টানা তারের আড় কম্পনের সূত্র কয়টি?
৩টি
টানা তারের দৈর্ঘ্যের সূত্র কী?
f ∝ 1/l (T এবং m অপরিবর্তিত)
টানা তারের টানের সূত্র কী?
f ∝ √T (m এবং l অপরিবর্তিত)
টানা তারের ভরের সূত্র কী?
f ∝ 1/√m (T এবং l অপরিবর্তিত)
টানা তারের তিনটি সূত্র একত্রিত করলে কী পাওয়া যায়?
f = (1/2l)√(T/m)
সুর কাকে বলে?
কোন শব্দের উৎস সরল ছন্দিত গতিতে কাঁপতে থাকে এবং তা থেকে একটি মাত্র কম্পাঙ্কের শব্দের সৃষ্টি হয়
স্বর কাকে বলে?
বিভিন্ন কম্পাঙ্কের কয়েকটি সুরের সমষ্টিকে স্বর বলে
সুর যুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি ও কী কী?
৩টি: তীব্রতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি