Study Notes on Experimental Design in Psychology

পরীক্ষণমূলক নকশা (Experimental Design)

৬.০: পরীক্ষণমূলক নকশা

পরীক্ষণের নকশা প্রণয়ন একটি সৃজনশীল কাজ। এ কাজ সম্পন্ন করার জন্য গবেষককে অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হতে হয়। পরীক্ষণের নকশার মূল উদ্দেশ্য হল উদ্ভূত সমস্যার সমাধান করা। এ জন্য একজন বিজ্ঞানী সমস্যার বর্ণনা ও সমস্যার সমাধানকল্পে একটি প্রকল্প প্রণয়ন করেন। মোটকথা, গবেষকের কর্ম পরিকল্পনাই হচ্ছে পরীক্ষণের নকশা। নকশা প্রণয়নের মাধ্যমে একটি গবেষণার বিভিন্ন ধাপকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

নিম্নে পরীক্ষণের নকশার কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হল।

  • Selltiz এবং তাঁর সহযোগীদের (১৯৬৫) মতে: “A research design is the arrangement of conditions for collection and analysis of data in a manner that aims to combine relevance to the research purpose with economy in procedure”.

  • Carl Smith ও তাঁর সহযোগীদের (১৯৭৬) মতে: “The design of an experiment refers to the selection and arrangement of condition.”

  • Karlinger (১৯৭৮) এর মতে: “Research design is the plan, structure and strategy of investigation conceived so as to obtain answers to research questions and control variance.”

সুতরাং, গবেষণায় নকশা হচ্ছে, এমন একটি পরিকল্পনা যাতে গবেষণা প্রশ্নের উত্তর পাবার লক্ষ্যে পর্যবেক্ষণের শর্তাবলি, উপাত্ত সংগ্রহ এবং তথ্য সংগ্রহের যন্ত্রপাতি, পরীক্ষণ-পাত্রের সংখ্যা, বিশ্লেষণের কৌশল ইত্যাদি চিহ্নিত করা হয়। সাধারণত গবেষণার নকশায় চারটি পর্যায় লক্ষ্য করা যায়:

  1. নমুনায়নের নকশা (Sampling design) - এই ধরনের নকশায় পরীক্ষণ পাত্র নির্বাচনের পদ্ধতি ঠিক করা হয়।

  2. পর্যবেক্ষণমূলক নকশা (Observational design) - এই ধরনের নকশায় পর্যবেক্ষণের শর্তাবলি চিহ্নিত করা হয়।

  3. তথ্য গাণিতিক নকশা (Statistical design) - তথ্য গাণিতিক নকশায় পরীক্ষণের পাত্রের সংখ্যা নির্ধারণ ও তথ্য বিশ্লেষণ করা হয়।

  4. কার্যকরী নকশা (Operational design) - উপরোক্ত তিনটি পর্যায়ের প্রক্রিয়াসমূহ সম্পাদনের সুনির্দিষ্ট কৌশল নির্ধারণ করা হয়ে থাকে।

৬.০.১: একটি উত্তম নকশার বৈশিষ্ট্য
  1. পরীক্ষণের নকশাটি এমন হবে যাতে গবেষণাধীন সমস্যার জন্য সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হয়।

  2. সংগৃহীত উপাত্তের স্থায়ী ভুল (Constant error) দূর করা যায়। পরীক্ষণের বাহ্যিক শর্তাবলি নিয়ন্ত্রণের অভাবে স্থায়ী ভুল হয়ে থাকে। গবেষণার নকশা সুষ্ঠুভাবে প্রণয়ন করতে পারলে বাহ্যিক চলের প্রভাব দূর করার ব্যবস্থা নকশায় থাকতে হবে।

  3. নকশাটি এমন হবে যেন পরীক্ষণের প্রকল্পটিকে গ্রহণ বা বর্জন করা যায়।

  4. গবেষণার নকশাটির এমন বৈশিষ্ট্য থাকতে হবে যাতে সংগৃহীত তথ্যের দ্বৈব ভুল (Random error) কম হয় এবং ভুলের পরিমাণ নির্ণয় করা যায়।

  5. একটি ভাল নকশাকে গবেষণার উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হতে হবে। গবেষণার উদ্দেশ্যকে আমরা চারভাগে ভাগ করতে পারি:

    • ক. প্রকল্প প্রণয়নের লক্ষ্যে কোনো ঘটনাকে ভালভাবে জানা বা ঐ ঘটনা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা।

    • খ. কোনো বিশেষ দল বা ব্যক্তির বৈশিষ্ট্যসমূহকে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা।

    • গ. কোনো ঘটনা ঘটার সংখ্যা বা অন্য বিষয়ের সাথে ঐ ঘটনার অনুষঙ্গের পরিমাণ নির্ণয় করা।

    • ঘ. দুই বা ততোধিক চলের মধ্যে কার্য-কারণ সম্পর্ক নিরূপণের জন্য প্রকল্প যাচাই করা।

৬.০.২: গবেষণা নকশার গুরুত্ব
  1. গবেষণার দিকনির্দেশনা প্রদান: গবেষণা নকশা হলো গবেষণার জন্য একটি রোডম্যাপ বা পরিকল্পনা নকশা।

  2. সমস্যা সমাধানে সহায়ক: গবেষণার মূল লক্ষ্য হলো নির্দিষ্ট একটি সমস্যা সমাধান করা।

  3. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে সুবিধা: একটি সুসংগঠিত গবেষণা নকশার মাধ্যমে গবেষক জানতে পারেন কোন ধরনের তথ্য প্রয়োজন, কোথা থেকে সংগ্রহ করতে হবে এবং কোন পদ্ধতিতে বিশ্লেষণ করতে হবে।

  4. গবেষণার সময় ও ব্যয় সাশ্রয়: যদি গবেষণা নকশা আগে থেকে সঠিকভাবে প্রণীত হয় তবে গবেষণার জন্য প্রয়োজনীয় সময়, অর্থ ও শ্রমের অপচয় রোধ করা যায়।

  5. বৈজ্ঞানিক মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিতকরণ: গবেষণা নকশার মাধ্যমে গবেষণায় বৈজ্ঞানিক নিয়ম-কানুন অনুসরণ করা হয়।

  6. সিদ্ধান্ত গ্রহণে সহায়ক: একটি ভালো গবেষণা নকশা গবেষককে ফলাফল ব্যাখ্যা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

  7. গবেষণার পুনরাবৃত্তি সহজ করা: যদি গবেষণা নকশা স্পষ্ট ও সুসংগঠিত হয় তবে অন্য গবেষক একই গবেষণা পুনরায় করে ফলাফল যাচাই করতে পারবেন।

  8. গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ: গবেষণা নকশা গবেষককে তার নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে পরিচালিত করে।

৬.০.৩: পরীক্ষণমূলক নকশার প্রকারভেদ

(Types of Experimental Design)

মনোবিজ্ঞানে ব্যবহৃত পরীক্ষণ নকশাসমূহকে ব্যাপক অর্থে তিনভাগে ভাগ করা হয়:

  1. পরীক্ষণমূলক নকশা (Experimental design)

  2. আপাত-পরীক্ষণমূলক নকশা (Quasi-experimental design)

  3. অপরীক্ষণমূলক নকশা (Non-experimental design)

পরীক্ষণমূলক নকশা

পরীক্ষণমূলক নকশা হচ্ছে এমন একটি সুনিয়ন্ত্রিত গবেষণা পরিকল্পনা যেখানে গবেষক বিশেষ প্রকল্পের ভিত্তিতে অনির্ভরশীল চল প্রয়োগ করে নির্ভরশীল চল পরিমাপ করেন; বৈজ্ঞানিক পদ্ধতি সকল রীতি-নীতি কঠোরভাবে অনুসরণ করেন।

৬.১: সরল দৈবচয়িত নকশা (Simple Randomized Design)

গবেষণামূলক নকশার মধ্যে সরল দৈবচয়িত নকশা একটি অতি সহজ প্রকৃতির।

লটারী পদ্ধতি (Lottery method)

লটারী পদ্ধতিতে লটারীর সাধারণ কৌশল গ্রহণ করা যায়। যেমন, ১০০ জন নমুনায় নির্বাচিত পরীক্ষণ-পাত্রকে আমরা দু'দলে বন্টন করতে চাই।

দৈবচয়িত সারণি পদ্ধতি (Random table method)

দৈবচয়িত সারণি ব্যবহার করেও নমুনা নির্বাচন গবেষণামূলক কাজ সম্পাদন সম্ভব।

৬.২: দৈবচয়িত দুই দলীয় নকশা

দৈবচয়িত দুই দলীয় নকশা মনোবৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত একটি মৌলিক নকশা।

৬.২.১: দুই দলীয় নকশার তথ্য পরিসংখ্যানিক বিশ্লেষণ

t-test নামক একটি গবেষণা অভীক্ষা ব্যবহৃত হয়, যা তথ্যের গাণিতিক বিশ্লেষণে সহায়ক হয়।

৬.৩: দুই তুল্য দলীয় নকশা

দৈবচয়িত দুই দলীয় নকশার পরীক্ষণে অংশগ্রহণকারীদেরকে দৈবচয়িত পদ্ধতিতে দুটি দলে ভাগ করা হয়।

৬.৪: দৈবচয়িত বহুদলীয় নকশা

যে নকশায় দুই এর বেশি বা ততোধিক দল ব্যবহৃত হয় তাকে বহুদলীয় নকশা বলা হয়।

৬.৫: উপাদান ভিত্তিক নকশা

উপাদান ভিত্তিক নকশা হচ্ছে একটি পরীক্ষণে একাধিক অনির্ভরশীল চল অনুসন্ধানের নকশা।

৬.৬: পুনরাবৃত্তিমূলক পরিমাপীয় নকশা

পুনরাবৃত্তিমূলক পরিমাপীয় নকশা হল একই পরীক্ষণ পাত্রের ওপর বিভিন্ন পরিস্থিতি বা শর্ত প্রয়োগ করে নির্ভরশীল চলকে বারবার পরিমাপ করার পদ্ধতি।

৬.৭: আন্তঃদলীয় নকশা

আন্তরদলীয় নকশা বলতে আমরা বুঝি যে নকশায় একটি মাত্র দলের পরীক্ষণপাত্রদের ওপর অনির্ভরশীল চলের দুই বা ততোধিক মাত্রা বা মান প্রয়োগ করা হয়।

৬.৮: আপাতঃ পরীক্ষণ পদ্ধতি

আমাদের সমাজে এমন অনেক সমস্যা থাকে যেখানে সত্যিকার পরীক্ষণমূলক নকশা পরিচালনা করা সম্ভব নয়।

৬.৯: সহ-সম্পর্কমূলক নকশা

সংশ্লেষ গবেষণায় গবেষণাকারী পরিবেশকে ম্যানিপুলেট করে না বা করতে পারে না।